Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্টানে মোকতাদির চৌধুরী এমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উপর আস্থাশীল হয়ে প্রত্যেক আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে হবে

[Web-Dorado_Zoom]

দেশ ও জনগনের উন্নয়নে আওয়ামীলীগ প্রতিষ্টালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোক্তাদির চৌধুরী এমপি আরো বলেন, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উপর আস্থাশীল হয়ে প্রত্যেক আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে হবে।

সদস্য সংগ্রহ অভিযানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পৌর মেয়র মিসেস নায়ার কবির, মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ মুসলিম মিয়া প্রমুখ।

 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares