April, 2017
ব্রাহ্মণবাড়িয়ায় পৌর কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভা কর্মকর্তা কর্মচারীরা সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন প্রদানের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। বুধবার সকালে স্থানীয় পৌরসভা প্রাঙ্গনে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন জেলা শাখা আয়োজিত ঘন্টা ব্যাপী মানবন্ধনে জেলা শাখার সভাপতি সৈয়দ মো: আবুজর গিফরীর সভাপতিত্বে এতে বক্ত্যব রাখেন সহ-সভাপতি রেজাউল করিম, সাধারন সম্পাদক মো: ইলিয়াছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর প্রমুখ। বক্তারা বলেন বাংলাদেশের ৩শ,২৬টি পৌরসভার ২৬ হাজার কর্মচারী বেতন ভাতা ও পেনশন সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে হবে, অন্যথায় দাবি আদায়ে আরো বৃহত্তর কর্মসূচীর ঘোষনা দেওয়াRead More
সোয়াচ অফ নো গ্রাউন্ড – “নাই বাম” : বাংলার অজানা বিস্ময় !!
সোয়াচ অফ নো গ্রাউন্ড – “নাই বাম” : বাংলার অজানা বিস্ময়—– বিস্ময়কর হলেও সত্যি যে বাংলাদেশেই রয়েছে ” সোয়াচ অফ নো গ্রাউন্ড ” বা SONG নামে বিশ্বের অন্যতম গভীরতম খাদ এটা বিশ্বের সেরা ১১টি গভীর খাদ বা ক্যানিয়ন এর মাঝে অন্যতম তবে অনেকে সোয়াচ অফ নো গ্রাউন্ডকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গভীর খাদও বলে থাকেন । এটি আজ থেকে প্রায় ১,২৫,০০০ বছর আগে তৈরি হয়েছে। কি অবাক হচ্ছেন, আরও অবাক হবেন যখন জানতে পারবেন সোয়াচ অফ নো গ্রাউন্ডে গেলে আপনি তিমি ডলফিন এর উপস্থিতি দেখতে পারবেন সোয়াচ অফ নো গ্রাউন্ড আসলেRead More
সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি নেতা মোঃ আলমগীর হাসান মুন্সীর মৃত্যুতে
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির গভীর শোক প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাস্থ পত্তন ইউনিয়ন বড়পুকুরপাড় নিবাসী সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি নেতা মোঃ আলমগীর হাসান মুন্সী গত রোববার সন্ধ্যায় শহরের শিমরাইলকান্দি নিজ বাসভবন থেকে হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন। গত সোমবার বাদ আছর মরহুমের নামাজে জানাজা শিমরাইলকান্দিRead More
সরাইল উপজেলা প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির চেক বিতরণ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ জেলার সরাইল উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ২০১৬-১৭ অর্থ বছরের সরাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা প্রতিবন্ধী উপবৃত্তির ৩ লাখ ৫১ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, মুক্তিযুদ্ধা কুতুবুল আলম, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মো. আয়ুব খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরাইল উপজেলা সমাজ সেবা অফিসার মো.Read More
নবীনগরে ঝড়ের কবলে নদীতে ডুবে এক যুবকের মৃত্যু
নবীনগরে ঝড়ের কবলে পড়ে নদী সাতরে পার হতে গিয়ে হাসান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার তিতাস নদীর শাখা বুড়ি নদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (ডুবুরি) চাঁদপুর শাখার একটি দল ঘটনাস্থলে এসে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহত যুবক উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া পুর্বপাড়ার (সরকার বাড়ির) মৃত ফেরদৌস মিয়ার ছেলে। সুত্র জানায়, হাসান পেশায় টাইলস মিস্ত্রীর কাজ করতেন। ঘটনার দিন সে কাজ শেষে বাড়ি ফিরছিল। সেসময় তার সাথে একইRead More
মেরাসানি রেলস্টেশনে রহস্যজনক আগুন: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মেরাসানি রেলস্টেশন ঘরে গত রোববার রাত ১২টার দিকে আগুনে পুড়ে গেছে কাগজপত্র ও টেবিল-চেয়ার। তবে টিকিটসহ অন্যান্য মূল্যবান কাগজপত্রের কোনো ক্ষতি হয়নি। আখাউড়া থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৃষ্টির দিনে এ স্টেশনে আগুন লাগার বিষয়টি নাশকতা না চক্রান্ত, এলাকায় তা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে আগুন লাগার সঙ্গে সঙ্গে মেরাসানি বাজারের পাহারাদার সফিক মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। স্টেশনের ঘরটি তালাবদ্ধ হওয়ায় এরRead More
আশুগঞ্জে পানির ট্যাংকে মিলল গৃহবধূর মরদেহ (ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কামরুন নাহার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার চরচারতলা ইউনিয়নের চরচারতলা গ্রামের নিহতের শ্বশুর বাড়ির একটি পরিত্যক্ত পানির ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কামরুন নাহার চরচারতলা গ্রামের আরিফুল হক রনির স্ত্রী। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, সকাল থেকেই গৃহবধূ কামরুন নাহার নিখোঁজ ছিলেন। পরে অনেক খোঁজাখুঁজি করে বিকেলে বাড়ির একটি পরিত্যক্ত একটি পানির ট্যাংকে কামরুন নাহারের মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালRead More
অনেক পরিশ্রম করে ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে এনে দলকে শক্তিশালী করেছি–মোকতাদির চৌধুরী
দিনভর তুমুল বৃষ্টি আর প্রকৃতির চরম বৈরী আচরণ উপেক্ষা করেই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৮ নং নাটাই(উত্তর) ইউনিয়ন শাখা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কয়েক হাজার মানুষের সরব উপস্থিতিতে বটতলী বাজার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম থেকে শতশত মানুষ ব্যানার-ফেস্টুন-বাদ্য-বাজনা সহ মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন। সম্মেলন উদ্ধোধন করেন সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ বাহার। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা,জননেতা র আ মউবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চান মিয়ার সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের উপদপ্তরRead More
ত্রান পায়নি নাসিরনগর হাওরের ক্ষতিগ্রস্ত কৃষক। ৬ জেলায় ত্রান বিতরন।।
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধি :বৃষ্টিরজল আমাগুর সব নিয়া গেছে। জমির একটা ধানও কাটতে পারি নাই। গরু খাইব কি আর ছেলে মেয়েরে খাওয়ামু কি? ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ যোগামো কেমনে, ব্যাংকের ঋণ, এনজিও ঋণ পরিশোধ করমো কেমনে! চোখের জল মুছতে মুছতে কথাগুলো বলছিলেন গোয়ালনগর ইউনিয়নের কৃষক আক্তার মিয়া। হাওয়র বেষ্টিত নাসিরনগরে প্রচন্ড বর্ষন,উজান থেকে নেমে আসা পানি,মেঘনার জোয়ারের পানি হাওয়রে নেমে আসায় নাসিরনগর উপজেলার ৪টি গ্রামের প্রায় আট হাজার(৮০০০) বিঘা জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। নাসিরনগরের কৃষক লালমোহন বলেন, স্কুলে যেতে পারছেনা আমার মেয়ে। সে ৯ম শ্রেনিতে পড়ে।সারাদিন মেয়েকে নিয়েRead More
মাদক সেবনের দায়ে কসবায় ছাত্রলীগ নেতা রুবেল বহিষ্কার
মাদক সেবনের দায়ে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ খানকে সাময়িক বহিষ্কার করছে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার মাদক সেবনের ভিডিও প্রকাশ পায়। যা বাংলাদেশ ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করে।



















