April, 2017
জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ২৭-২৮ এপ্রিল দুই দিনব্যাপী লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়ছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ব্রাহ্মণবাড়িয়া শাখা আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু দমন ট্রাইবুন্যালের বিচারক আহসান হাবীব, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মুনীর কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর মোহাম্মদ শাহানুর আলম, আইনজীবী সমিতির সভাপতি এডঃ সারোয়ার ই আলম সহ উর্দ্ধতন কর্মকর্তা এবং আইনজীবীগন। মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
নবীনগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক
নবীনগর থানা পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে (আনুমানিক সাড়ে পাচটার দিকে) সাজাপ্রাপ্ত পলাতক আসামী তাহের মিয়াকে গ্রেফতার করেছে। নবীনগর পৌর এলাকার দোলাবাড়ী থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়। থানা সুত্র জানায়, উক্ত থানার দায়ীত্বরত এসআই/ ইহসানুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভারস্থ দোলাবাড়ী পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। তাহের মিয়া ওই এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে। নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ পিপিএম জানান, আসামী তাহের জিআর-৪৪০/১৪ এর ০১(এক) বৎসরের সাঁজা প্রাপ্ত পলাতক আসামী। উল্লেখ্য, আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে আজ সকালে কোর্টে পাঠানো হয়েছে।
হৃদয় বিদারক:: নাসিরনগরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
এম.ডি. মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতা:ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে কুন্ডা মোল্লা বাড়ির সেলিম মোল্লার ১৫ মাসের শিশু বালতির পানিতে পড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। তার নাম জুম আক্তার। পরিবার সূত্রে জানা যায়, ঘরের টিউবওয়েলে তার পরিবারের সদস্যরা কাজ করছিল। এদিকে শিশু জুম আক্তার বালতির ভিতর পানিতে খেলতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
আখাউড়ায় আর্থিক অনিয়মের অভিযোগে কলেজ অধ্যক্ষ বরখাস্ত
আর্থিক অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে আখাউড়ার নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত বণিক ওরফে পরিমল বণিককে। গত শনিবার সন্ধ্যায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া অধ্যক্ষের আর্থিক অনিয়ম তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। বিদ্যালয়ের একাধিক শিক্ষকের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগেও দেবব্রত বণিককে বিভিন্ন অনিয়মের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বলেRead More
বাঞ্ছারামপুরে ঝড়ে ঘর বিধ্বস্ত, বিদ্যুৎ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঝড়ে দুই শতাধিক বসতঘর-ব্যবসাপ্রতিষ্ঠান বিধ্বস্ত এবং তিন হাজারেরও বেশি গাছপালা ভেঙে গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-সিলেট নৌপথে ফেরি চলাচল ও বাঞ্ছারামপুর-হোমনা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খুঁটি ভেঙে পুরো উপজেলার বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার সোনারামপুর, বাঞ্ছারামপুর উত্তর, আইয়ুবপুর, উজানচর, মানিকপুর ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। প্রায় ৩০ মিনিট স্থায়ী ঝড়ে বিভিন্ন স্থানে বসতঘর ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে ১০টি বিদ্যুতের খুঁটি ভেঙে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়েRead More
ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি:ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোন এবং আগ্রাবাদ ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২৬ এপ্রিল ২০১৭, বুধবার চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ভাইস-চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) ইঞ্জিনিয়ার আব্দুুল মতিন ও পরিচালক প্রফেসর ড. মো: সিরাজুল করিম বিশেষ অতিথি হিসেবে এতে বক্তব্য রাখেন। ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলম ও মোহাম্মদ মনিরুল মওলা এবং এক্সিকিউটিভ ভাইসRead More
সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’দল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে আহত ৩০। বুধবারবার দুপুর ১টার দিকে উপজেলার নোয়াগাও ইউনিয়নের কাঠানিশার নামক স্থানে এই সংর্ঘষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই কাঠানিশর এলাকার মিজান মেম্ভার ও বাচ্চু মিয়ার বাড়ীর লোকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। বুধবার সকালে বাচ্চু মিয়ার বাড়ীর ছেলেরা স্কুলে যাওয়ার পথে মিজান মেম্ভারের এলাকায় গেলে ওই এলাকার যুবকদের সাথে তাদের কথা-কাটাকাটি হয়। এর সূত্র ধরে দুপুরে ১টায় কয়েকজন লোক লাঠিসোঠা নিয়ে হামলার উদ্দেশ্যে ঔ এলাকার দিকে অগ্রসর হয়। খবর পেয়ে দু‘এলাকার বাসিন্দাদের মধ্যে হামলা চলেRead More
সরাইলে ২৬ কেজি গাজাঁ সহ মাদক ব্যবসায়ী আটক
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড থেকে ২৬ কেজি গাজাঁ সহ শিপন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৬ কেজি গাজাঁ উদ্ধার করা হয়েছে। আটক শিপন জেলার সদর উপজেলার সুহলপুর এলাকার লেজন মিয়ার ছেলে। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব সদস্যরা সরাইল বিশ্বরোড এলাকায় অভিযান চালায়। এসময় শিপনকে তল্লাশী করা হলে তারRead More
ঢাকাস্থ নাসিরনগরবাসীর মানববন্ধন:: নাসিরনগরের ক্ষতিগ্রস্থ হাওরবাসীকে সরকারি সহায়তার আওতায় আনার দাবী
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতা:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ক্ষতিগ্রস্থ হাওরবাসীকে সরকারি সহায়তার আওতায় আনার দাবিতে বানববন্ধন করেছে ’ঢাকাস্থ নাসিরনগরবাসী’। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সরকার হাওরবাসীর জন্য জরুরী ত্রাণসহ অন্যান্য সহায়তার ব্যবস্থা নিয়েছে। এতে আমরা খুশি। তবে নাসিরনগর তথা ব্রাহ্মণবাড়িয়ার দুর্গত হাওরবাসীর জন্য সরকারি সহায়তার ব্যবস্থা না করায় আমরা দুঃখ পেয়েছি। তারা অবিলম্বে হাওরবাসীর জন্য সরকারি সহায়তা বরাদ্দের দাবি জানিয়েছেন। তারা বলেন, নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের মেদির হাওর, গোয়ালনগর ইউনিয়নের উত্তর গাভের হাওর, পাতলপুর হাওর, ভলাকুট ইউনিয়নের লঙ্গণ হাওর, চাতলপাড় ইউনিয়নের বাগাইয়া হাওর,Read More
আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইসহাক সুমন (৩০) ও সন্তোষ সূত্রধর (২২) নামে দুই সাংবাদিক আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টা দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত সুমন এটিএন বাংলার জেলা প্রতিনিধি ও সন্তোষ চিত্র সাংবাদিক। আহত সাংবাদিক ইসহাক সুমন জানান, দুপুরে সংবাদ সংগ্রহের কাজ শেষে মোটরসাইকেলে করে আশুগঞ্জ উপজেলার কামাউড়া থেকে উপজেলা সদরে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটারসাইকেল থেকে সুমন ও সন্তোষ সড়কে ছিটকে পড়েন। এ ঘটনায় সুমনের ডান হাতRead More



















