April, 2017
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৭ :: কসবা ও শান্তিবাগ বয়েজ ক্লাব জয়ী
জেলা ক্রীড়া সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায়, বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিঃ (বিজিএফসিএল) এর সহযোগিতায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব টি-২০ ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৭ গ্র“প পর্যায়ের ১ম রাউন্ডের খেলা শুক্রবার সকাল ৯.৩০ ঘটিকার সময় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় গ্রুপ ‘এ’ খেলায় কসবা প্রজন্ম ক্রিকেট একাদশ ৩ উইকেটে সুহিলপুর স্পোটর্স একাডেমীকে পরাজিত করে পুর্ণ পয়েন্ট অর্জন করে। টসে সুহিলপুর জয়লাভ করে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত গ্রহন করে। ১৯.৫ ওভারে ৮৪ রানে অল আউট হয়। মনির সর্বোচ্চ ২২ রান করে। কসবার ফয়সল ৩টি উইকেট পায়। বিরতির পর কসবা প্রজন্ম ক্রিকেট একাদশ ব্যাটRead More
ইসলামী ব্যাংকের উদ্যোগে সুবিধাবঞ্চিত প্রবীণদের অধিকার প্রতিষ্ঠায় আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি:সুবিধাবঞ্চিত প্রবীণদের অধিকার প্রতিষ্ঠায় আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা ২৮ এপ্রিল ২০১৭, শুক্রবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতিসংঘ সমিতির সহযোগিতায় আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে গণমাধ্যম সংস্থা সভ্যতা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন। বাংলাদেশ জাতিসংঘ সমিতির সচিব হারাধন গাঙ্গুলীর সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইন্সটিটিউেেটর অধ্যাপক ও প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব ড. এএসএম আতীকুর রহমান। আলোচনায় অংশ নেন বাংলাদেশ জাতিসংঘ সমিতির মহাসচিব ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, সেনা কল্যাণ ইন্সুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ারRead More
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিনব্যাপী জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত
“বিরোধ হলে শুধু মামলা নয়- লিগ্যাল এইড অফিসে আপোষও হয়” এই শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৭ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড কমিটি ২৭ এবং ২৮ এপ্রিল, ২০১৭ খ্রিঃ দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচী গ্রহণ করেছে। গত ২৭ এপ্রিল, ২০১৭ খ্রিঃ জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান(জেলা ও দায়রা জজ) মোঃ ইসমাইল হোসেন সকাল ৯ টায় দুই দিনব্যাপী লিগ্যাল এইড মেলা এবং সকাল ৯.২০ ঘটিকায় নাটিকা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নারীRead More
সরাইলে গ্রে-হাউন্ড কুকুরের ছানা হারিয়েছে
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মনবাড়িয়া সরাইলে গ্রে-হাউন্ড কুকুরের ছানা হারিয়েছে এ ব্যাপারে সরাইল থানায় সাধারন ডায়রী করা হয়েছে । গত বুধবার বিকালে নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের মৃত ভেলু মিয়া সর্দারের ছেলে মোঃ মুরাদ খানের গ্রে হাউন কুকুর ছানাটি নিখুজ হয়। অনেক খুজা খুজির করে ও কুকুর ছানাটি পাওয়া যাইনি। এ ব্যাপারে গত শুক্রবার ২৮-০৪-২০১৭ ইং তারিখে সরাইল থানা একটি সাধারণ ডায়রী করা হয় যার নং-২১৮৮। কুকুর ছানাটির গায়ের রং লাল মিশ্রীত কাল, যদি কোন হ্নদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে দয়া করে এই নাম্বারে ০১৭১৫৮২১১০৫ ফোন করে জানাবেন ।
আশুগঞ্জে আওয়ামী লীগের সম্মেলনকে নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ারর আশুগঞ্জে এক ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসন থেকে এই ১৪৪ ধারা জারি করা হয়। দুপুর ২টা থেকে রাত ১২ পর্যন্ত উপজেলার লালপুর ইউনিয়ন ও এর আশ পাশের এলাকায় এই ১৪৪ ধারা অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা জায়, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী ছফিউল্লাহ ও যুগ্ম আআহবায়ক-২ হানিফ মুন্সি দু ভাগে বিভক্ত। ছফিউল্লাহ গ্রুপ (২১ এপ্রিল) শুক্রবার বিকালে লালপুর ইউনিয়নে আওয়ামীলীগ এর সম্মেলন করে। পাশাপাশি শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে হানিফ মুন্সি গ্রুপ পালটা একটিRead More
গরীব অসহায় ব্যাক্তিদের জন্য সরকারি খরচে আইনজীবি নিয়োগ করে মামলা পরিচালনা করছি – জেলা ও দায়রা জজ
ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ, জেলা আইন সহায়তা কমিটির চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন বলেছেন গরীব অসহায় যাদের মামলা দায়ের ও পরিচালনা করার মতো ক্ষমতা নেই তাদের জন্য বর্তমান সরকার জাতীয় আইন সহায়তা দেয়ার যে কর্মসূচী গ্রহন করেছে আমরা তা ব্যাপক আকারে পরিচালনা করে যাচ্ছি। আমরা গরীব অসহায় ব্যাক্তিদের জন্য আইনজীবি নিয়োগ করে বিপুল সংখ্যাক মামলা পরিচালনা করছি। গত ২০১৬ ইং সনে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় এ আইন সহায়তায় প্রথম স্থান অর্জন করেছি। “বিরোধ হলে শুধু মামলা নয়- লিগ্যাল এইড অফিসে আপোষও হয়” এই শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারওRead More
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ১ম ও ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০১৭ :: সিএবি ও ইয়ং টাইগার্স প্রথম বিভাগে
জেলা ক্রীড়া সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায়, বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিঃ (বিজিএফসিএল) এর সহযোগিতায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব টি-২০ ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০১৭ এর ৩য় রাউন্ডের খেলা বৃহস্পতিবার সকাল ৯.৩০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ক্রিকেট একাডেমী ব্রাহ্মণবাড়িয়া (সিএবি) ৫৩ রানে আরিফুল ইসলাম বাবু স্মৃতি সংসদ কাজীপাড়াকে পরাজিত করে প্রথম বিভাগে উন্নীত হয়। টসে সিএবি’র অধিনায়ক জিহাদ জয়লাভ করে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত গ্রহন করে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান করে। শুভ সরকার ৩৯ বলে ৫টি চার এর সাহায্যে অপরাজিত ৫০ রান করে। মাসুম মিয়া ৩৩ বলে ৪টি চারRead More
নবীনগরে নদীর পাড় থেকে গরু আনতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মিরপুর গ্রামের জামাল মিয়া(৫০) নামে এক ব্যক্তি নদীর ওপার থেকে গরু আনতে গিয়ে নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় ওই ব্যক্তির ব্যবহৃত কাপর ও মোবাইল ফোন সেট নদীর পার থেকে উদ্ধার করেছে পরিবারের লোকজন। জানা যায়, ওই এলাকার (দক্ষিন পাড়া) মৃত নুরু মিয়া সরকারের ছেলে জামাল মিয়া ঘটনার দিন নিজের পালিত গরু আনতে নদীর ওপারে (জাফরপুর বিলে) গিয়ে আর ফেরেনি। পরিবারের লোকজন জামাল মিয়ার বাড়িতে আসতে দেরি দেখে নদীর পাড়ে এসে নিখোঁজের বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনার খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার(২৭/০৪) দুপুরে আব্দুর রবের নেতৃত্বে ফায়ার সার্ভিসRead More
এ বৎসর ১১ মে পবিত্র শবে বরাত
আগামী ১১ মে (বৃহস্পতিবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্মসচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। সভায় জানানো হয়, আজ বাংলাদেশের আকাশে ১৪৩৮ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৮ এপ্রিল শুক্রবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ১৪ শাবান অর্থাৎ ১১ মে দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। সভায় ১৪৩৮ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখাRead More
হিজরা জনগোষ্টীর জীবনমান উন্নয়নে ৫০ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন
সমাজের বিশেষ শ্রেণীর মানুষকে মূল স্রোতধারায় আনতে সরকার নানা উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছে-জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, বর্তমান সরকার অবহেলিত বঞ্চিত পিছিয়ে থাকা জনগোষ্টী এবং সমাজের বিশেষ শ্রেণীর মানুষকে মূল স্রোতধারায় আনতে নানা উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছে। হিজরা জনগোষ্টীকে কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী হচ্ছে। এই সবই সরকারের উন্নয়নের অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সফলভাবে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের ফলে হিজরাদের মাঝে কর্মউদ্দীপনা সৃষ্ঠি হয়েছে। হিজরা জনগোষ্ঠীর মধ্যে যাদের প্রতিভা রয়েছে সেই প্রতিভার বিকাশে আমরা কাজ করবো। তিনি বলেন চেষ্টা থাকলে অনেক কিছুইতেই আমরা সফল হতে পারবো। তিনি হিজরা জনগোষ্টীকে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞানে সৎ পথেRead More



















