April, 2017
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলকায় অস্ত্রসহ ৪ ডাকাত আটক
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে জেলা পৌরশহরের দক্ষিণ পৈরতলা রেলক্রসিংয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- সদর উপজেলার দক্ষিণ জাঙ্গাল গ্রামের মতিন মুহুরির ছেলে ফরহাদ (৩২), কাজীপাড়া মহল্লার নেহার মিয়ার ছেলে নাহিদুল ইসলাম (২৫) ও একই মহল্লার মর্তুজ আলীর ছেলে অদুদ মিয়া (২৭) এবং মেড্ডা এলাকার আবদুর রব মিয়ার ছেলে এরশাদ মিয়া (২৫)। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে পৌরশহরের দক্ষিণ পৈরতলা রেলক্রসিংয়ের সামনে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিRead More
বিজয়নগরে ৪’হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আবু বাকার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার বিকালে জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণপুর চকবাজারের পাশে আবু বাকেরের বাড়ি থেকে এই ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃত আবু বাকের উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত আলী আকবর মিয়ার ছেলে। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহাকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজয়নগরের বিষ্ণপুর চকবাজারের পাশের আবু বাকের মিয়ার বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা। আবু বাকের মিয়া র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দৌড়ে তাকে ধরেRead More
আখাউাড়ায় ট্রাক চাপায় প্রাইভেটকার চালক নিহত, আহত ৩
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক চাপায় এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের আরো তিন যাত্রী। সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে উপজেলার ছতুরা শরীফ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া থানা পুলিশের ধরখার ফাঁড়ির ওসি মো. জিয়াউল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুমিল্লাগামী একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-১৯-৬০২১) প্রাইভেটকারটি ওই এলাকায় আসলে পেছন থেকে একটি মালবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-৮১৮১) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জামাল মিয়া (৩০) প্রাইভেটকার চালক নিহত হয়। নিহত চালকের গ্রামের বড়ি ঢাকার রায়েরবজারের কুতুবপুরে। আহত তিন জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায়Read More
সভাপতি আইয়ুব, সাধারণ সম্পাদক হুমায়ুন
আশুগঞ্জ চরচারতলা ইউনিয়ন আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ চরচারতলা ইউনিয়ন আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে চরচারতলা ইউনিয়নের আহবায়ক মো. আইয়ুব খানকে সভাপতি ও যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির সরকারকে সাধারণ সম্পাদক করা হয়। গতকাল শনিবার বিকালে উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্জ মঈনুদ্দিন মঈন। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক মো. আবু নাছের আহমেদ, সদস্যRead More
ইসলামী ব্যাংকের নোয়াখালী এবং কুমিল্লা জোনের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নোয়াখালী এবং কুমিল্লা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২৯ এপ্রিল ২০১৭, শনিবার কুমিল্লাস্থ কোটবাড়ীর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কুমিল্লা জোনপ্রধান মুহাম্মদ অমীরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব-উল-আলম, মোঃ শামসুজ্জামান, মোঃ মুনিরুল মওলা, আবু রেজা মোঃ ইয়াহিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং নোয়াখালী জোনপ্রধান মোঃ রুকন উদ্দীন। ব্যাংকের নোয়াখালী এবং কুমিল্লা জোনেরRead More
আখাউড়ায় মাদক ব্যবসায়ীর কারাদন্ড
আখাউড়ায় মাদক কারবারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ওই রায় প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান। দন্ডপ্রাপ্ত মাদককারবারী হলো উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত হেবজু মিয়ার পুত্র আল আমিন (৪২)। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাদক বিরোধী অভিযান চলাকালে উপজেলার মনিয়ন্দে ৫২ পিস ইয়াবাসহ আল আমিনকে আটক করে পুলিশ। পরে ওই স্থানেই ভ্রাম্যমাণ আদালত বসে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দেড় মাসের কারাদন্ডে রায় প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় শ্রমিকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আহবায়ক কমিটি গঠন
আহবায়ক- (সি.এন.) এডঃ কাউছার আহম্মেদ, সদস্য সচিব-হাজী মোঃ জসীম উদ্দিন খান
জাতীয় শ্রমিকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত গত ২৫/০৪/২০১৭ইং তারিখে প্রেরিত এক বিজ্ঞপ্তি মারফত মেয়াদ উত্তীর্ণ জাতীয় শ্রমিকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে (সি.এন) এডঃ কাউছার আহম্মেদ আহবায়ক ও হাজী মোঃ জসীম উদ্দিন খান কে সদস্য সচিব ঘোষণা করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় এবং নবগঠিত আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়। নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে তৃনমূল পর্যায়ে জাতীয় শ্রমিকলীগকে গঠনতন্ত্র মোতাবেক, জাতীরজনকRead More
ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের গাড়িকে ডাকাতের ব্যারিকেড, গাড়ি উল্টে ৩ পুলিশসহ আহত-৮
জেলার সরাইলে ডাকাতের দেয়া ব্যারিকেটে ধাক্কা খেয়ে পুলিশকে বহনকারী অটোরিকসা উল্টে পড়ে পুলিশসহ ৮জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায়। আহতদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে বিভিন্ন মামলার পলাতক আসামীদের গ্রেপ্তার করতে দুটি সিএনজিচালিত অটোরিকসা নিয়ে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামে অভিযানে যায় পুলিশ। অভিযানে বেশ কয়েকজন আসামীকে তারা গ্রেপ্তার করে থানায় আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম কুট্টাপাড়া নামকস্থানে পৌছলে ডাকাতদের দেয়া বাঁশের ব্যারিকেডের সাথে ধাক্কা খায় পুলিশ ও আসামী বহনকারী দুইটি অটোরিকসা। এতেRead More
গরম বাড়ছে প্রতিদিন, আরও বাড়বে
প্রায় তিন দিন ধরে বৃষ্টিহীন হয়ে আছে সারাদেশ। বৃষ্টিহীনতার কারণে তাপ বাড়ছেই প্রতিদিন। বৈশাখের উষ্ণতা এখন আর বাধা মানতে চাইছে না। দাবদাহ ছড়িয়ে পড়ছে সবখানে। তিন দিনের ব্যবধানে দেশের বিভাগীয় শহরগুলোতে তাপমাত্রা বেড়েছে গড়ে ৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে রাজধানী ঢাকাতেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টায় পর্যন্ত সিলেট ছাড়া দেশের কোথাও বৃষ্টি হয়নি। আগামী দুই দিন গরম আরও বাড়তে পারে। বেলা তিনটায় আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, রাজধানী ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, সোমবার যা ছিলRead More
ব্রাহ্মণবাড়িয়া শ্রমিকলীগ কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন আহবায়ক কমিটি গঠন
জাতীয় শ্রমিকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত গত ২৫/০৪/২০১৭ইং তারিখে প্রেরিত এক বিজ্ঞপ্তি মারফত মেয়াদ উত্তীর্ণ জাতীয় শ্রমিকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে (সি.এন) এডঃ কাউছার আহম্মেদ আহবায়ক ও হাজী মোঃ জসীম উদ্দিন খান কে সদস্য সচিব ঘোষণা করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় এবং নবগঠিত আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়। নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে তৃনমূল পর্যায়ে জাতীয় শ্রমিকলীগকে গঠনতন্ত্র মোতাবেক, জাতীরজনকRead More



















