Main Menu

সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি নেতা মোঃ আলমগীর হাসান মুন্সীর মৃত্যুতে

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির গভীর শোক প্রকাশ

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাস্থ পত্তন ইউনিয়ন বড়পুকুরপাড় নিবাসী সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি নেতা মোঃ আলমগীর হাসান মুন্সী গত রোববার সন্ধ্যায় শহরের শিমরাইলকান্দি নিজ বাসভবন থেকে হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন।

গত সোমবার বাদ আছর মরহুমের নামাজে জানাজা শিমরাইলকান্দি জানাজা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজ শেষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares