April, 2017
বিজয়নগরে গিয়ে যা যা বললেন মৎস মন্ত্রী (সম্পূর্ণ ভিডিও)
যে মোকতাদির চৌধুরীর ভক্ত না তাকে তিনি আওয়ামী লীগ থেকে বাদ দিয়ে মামলা দেন : মৎস্যমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আওয়ামী লীগে গ্রুপিং করেন বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক। তিনি বলেন, আমি আওয়ামী লীগে গ্রুপিং করছি না, মোকতাদির গ্রুপিং করেন। আমি নেত্রীকে বলেছি, আওয়ামী লীগে যে তার (মোকতাদির চৌধুরী) ভক্ত তিনি তাকে কাছে রাখেন। আর যে তার ভক্ত না তাকে আওয়ামী লীগ থেকে বাদ দিয়ে মামলা দেন। রোববার দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নবনির্মিত প্রাণিসম্পদRead More
মন্ত্রীর ছবি বিকৃত ও জুতা দেখানোর দায়ে ছাত্রলীগ নেতা মমিন মিয়াকে বহিস্কার করলো কেন্দ্রীয় কমিটি
মন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে প্রকাশ ও বিজয়নগরের চান্দুরা এলাকায় মন্ত্রীকে উদ্দেশ্য করে জুতা দেখানোর দায়ে ছাত্রলীগ নেতা মমিন মিয়াকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এস আর সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির সাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়। সেখানে লিখা হয়েছে জরুরী সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হলো।
হরতাল-উত্তেজনা উপেক্ষা করেই উদ্বোধন করলেন মন্ত্রী, ৪ উপজেলায় ১৪৪ ধারা জারি (ভিডিও)
উপজেলা আওয়ামীলীগ আহুত হরতালসহ সকল বাধা উপেক্ষা করে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নব নির্মিত প্রাণি সম্পদ কার্যালয় ভবনের ফলক উদ্বোধন করেছেন। তবে মন্ত্রী চান্দুরায় পূর্ব ঘোষিত সুধী সমাবেশ বাতিল করেন। রোববার দুপুর ১টায় মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসিসহ বিজিবি, পুলিশ, র্যাব বহর নিয়ে বিজয়নগরে পৌছান। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বেশ কিছু আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বিজয়নগর চান্দুরা সড়কের পাশে অবস্থান নেয়। মন্ত্রী আসার পর তাদের নেতৃত্বে বিক্ষোভ হয়।তবে হরতাল আহবানকারীদের তৎপরতা তেমন চোখেRead More
নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদের উপর যেভাবে হামলা (ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ এর উপর হামলা আওয়ামী-ছাত্রলীগের মিছিল থেকেই করা হয়েছে। তবে যে হামলা করেছে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে দেখা গেছে, মন্ত্রী ছায়েদুল হক এর গাড়িবহর চান্দুরা এলাকা অতিক্রম করার সময় সেখানে সমবেত হওয়া আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের অনেকেই ঢাকা-সিলেট মহাসড়কে উঠে পড়েন। অনেকে তখন জুতা হাতে স্লোগান দিতে থাকে। সে সময় পেছন থেকে এক যুবক একটি ইটের বড় অংশ দিয়ে ঢিল ছোড়ে । আর এ ঢিলের আঘাতেই ওসি মাটিতে লুটিয়ে পড়েন। পড়ে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওRead More
নবীনগরের ওসি ইমতিয়াজ আহমেদের উপর হামলাকারীদের চিনেনা পুলিশ!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদের ওপর প্রকাশ্যে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার বিজয়নগর উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গ করে নেতাকর্মীরা ওসির ওপর এই হামলা চালায়। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করে বিজয়নগর থানায় মামলা করেছে পুলিশ। মামলার বাদী থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন ভূঁইয়া। প্রকাশ্যে ওসির ওপর হামলা করা হলেও মামলায় কারো নাম উল্লেখ না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা ঘোষণা দিয়ে আজ সেখানে হরতাল পালন এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হককে ঠেকানোরRead More
মন্ত্রী ফ্যাক্টর :: জেলা ছাত্রলীগের কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত, মাসুমবিল্লাহ ও রাসেলকে শোকজ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক এর সরকারি কর্মসূচিতে হরতাল আহবান ও বিশৃংখলা সৃষ্টির অভিযোগে জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এস আর সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির সাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক রাসেল মিয়াকে কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না তাও ৪৮ ঘন্টার মধ্যে জানাতে বলা হয়েছে।
ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন ইন্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল
২০শে এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউনিয়নের মৈন্দ গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শনিবার দুপুরে নগদ অর্থ প্রদান করেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। পাশাপাশি তিনি তাদের সার্বিক সহযোগিতা ও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠিক সম্পাদক সিরাজুল ইসলাম (সিরাজ), সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক আলী আজম, জেলা যুব দলের যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক তানিম শাহেদ রিপন, সদর থানা যুব দলের আহ্বায়ক আব্দুর রহিম গোলাপ,জেলা ছাএদলের সভাপতি শামীম মোল্লা ও জেলা ছাএদলের সেক্রেটারি ইয়াছিন মাহমুদ।Read More
মন্ত্রী তো হাত চুড়ি পড়ে বসে থাকবে না_ছায়েদুল হক (ভিডিও)
হরতালের মধ্যেই রোববার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গিয়ে নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুধি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি বিজয়নগরে যাওয়ার ঘোষণা দেন। হরতালের প্রসঙ্গ টেনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, উনার (মোকতাদির চৌধুরী) বোঝা উচিত আমি পারিবারিক বা ব্যক্তিগত কোনো কাজ করছি না, মানুষকে সেবা দেয়ার জন্য বিল্ডিং (প্রাণিসম্পদ হাসপাতাল) উদ্বোধন করবো। আপনি বাধা দেবেন আর আমি মন্ত্রী তো হাত চুড়ি পড়ে বসে থাকবে না। তিনি বলেন, নাসিরনগরকে বিশ্বসংবাদেRead More
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলন অনুষ্ঠিত
শনিবার ২২ এপ্রিল ২০১৭ইং বিকাল ৩ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক আয়োজিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনির কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উম্মোক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ড. শাহানুর আলম, র্যাব ৯ এর কমান্ডার ইনচার্জ মেজর শেখ শামসুল আরেফিন, পুলিশ সুপার প্রতিনিধি সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার) আবু সাঈদ, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল, জেলা ও দায়রা জজ কোর্টের ভারপ্রাপ্ত পিপি এডঃ এস.এম ইউসুফ,Read More
বিজয়নগরে মন্ত্রী-আ’লীগ মুখোমুখী, রবিবার সকাল-সন্ধ্যা হরতাল, মন্ত্রী আসবেনই, বিজিবি-র্যাব-পুলিশ মোতায়েন
নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ব্রাহ্মনবাড়িয়ায়। মন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগ মুখোমুখী। প্রানী সম্পদ মন্ত্রী জেলার বিজয়নগরে এক অনুষ্ঠান নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। বিজয়নগর আওয়ামীলীগ ডেকেছে সকাল-সন্ধ্যা হরতাল। মন্ত্রীর আগমন ঠেকাতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। অন্তত ২০ হাজার মানুষ মন্ত্রীর আগমন ঠেকাতে রাজপথে অবস্থান নেবে বলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া জানান। অন্যদিকে সরকারী অনুষ্ঠান যে কোন মূল্যে করার প্রত্যয় ব্যক্ত করেছে মন্ত্রীর অনুগতরা। এদিকে মন্ত্রীর সফরের ২ দিন আগে বিজয়নগরে প্রানী সম্পদ কর্মকর্তার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা ওই কর্মকর্তার মোবাইল কেড়ে নিয়ে যায়। অফিস কক্ষ তছনছ করে।Read More



















