August, 2016
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সরকার পাড়ায় দেড় কি.মি. অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
প্রতিনিধি ॥আবাসিক গ্যাস সংযোক বন্ধ থাকলেও ব্রাহ্মণবাড়িয়ায় লক্ষ লক্ষ টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে এক শ্রেণীর অসাধু ঠিকাদার। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকার পাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় দেড় কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম মুসা’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে। অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিষ্টিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় গ্রাহকদের অভিযোগ, গত চার মাস আগে সেন্টু নামের জনৈক ঠিকাদার গ্রাহক প্রতি এক লাখ টাকাRead More
পৌরশহরের মধ্যপাড়ার ক্রিয়েটিভ স্কুল থেকে জামায়াত নেতা আটক
ব্রাহ্মণবাড়িয়ায় মাহবুবুর রশিদ (৫৫) নামে জেলা জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ।। তিনি জেলা জামায়াতের রোকন সদস্য এবং জেলা শহরের দক্ষিণ পৈরতলার মৃত আবদুল আজিজের পুত্র। মঙ্গলবার রাত ১২টার দিকে পৌরশহরের মধ্যপাড়ার ক্রিয়েটিভ স্কুল থেকে তাকে আটক করা হয়। সদর মডেল থানার ওসি মো. মাইনুর রহমান জানান, মঙ্গলবার রাতে শহরের মধ্যপাড়াস্থ ক্রিয়েটিভ স্কুলে জামায়াত নেতাদের গোপন মিটিং চলছিলো। এসময় অভিযান চালিয়ে জেলা জামায়াতের রোকন সদস্য মাহবুবুর রশিদকে আটক করা হয়। এ সময় বাকিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ইসলামী ব্যাংকের ৭৫ লাখ টাকার অনুদান
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বন্যার্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৭৫ লাখ টাকা প্রদান করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ৯ আগস্ট ২০১৬ মঙ্গলবার গণভবনে এ চেক হস্তান্তর করেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম এসময় উপস্থিত ছিলেন।
আখউড়ায় কল্লা শহীদ (রহ.) এর সপ্তাহব্যাপী ওরশ শুরু [ভিডিও]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ প্রকাশ খড়মপুর কল্লা শহীদ (রহ.) মাজারের সপ্তাহব্যাপী ওরশ বুধবার থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী ও ভক্তদের আগমনে মুখোরিত হয়ে উঠেছে মাজার প্রাঙ্গন। আগামী ১৪ আগস্ট আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, তবে ওরশ চলবে ১৬ আগস্ট পর্যন্ত । ওরশ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাজার কৃর্তপক্ষ। মাজার পরিচালনা কমিটির সসদ্য কাজী হান্নান খাদেম বলেন, ওরশ উপলক্ষে এবার কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ১৬টি সিসি ক্যামেরা দিয়ে পুরো মাজার এলাকা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া চারটি বিশেষ নিরাপত্তা চৌকি বসানোRead More
মৃত্যুও যেন আমাদের আলাদা না করতে পারে…পাশের বেডে মৃত স্ত্রীকে দেখতে দেখতেই মারা গেলেন স্বামী!
শিকাগো: মৃত্যুও যেন আমাদের আলাদা না করতে পারে… সেলুলয়েডের পর্দায় এধরনের সংলাপ তো আকছার শোনা যায়। কিন্তু বাস্তব জীবনে এমন ঘটনা আদৌ কি ঘটে? ঘটে, অবশ্যই ঘটে। অন্তত এমনই দৃষ্টান্তের উদারহণ দেখল মার্কিনবাসী। ছয় দশক ধরে বিবাহিত জীবন কাটানো এক দম্পতির মৃত্যুও হল প্রায় একসঙ্গে, সেটাও প্রাকৃতিক নিয়মে! ঘটনায় প্রকাশ, দক্ষিণ ডাকোটার এক নার্সিং হোমে একই রুমে ভর্তি ছিলেন এক দম্পতি। দুজনই ভিন্ন অসুস্থতায়। কী অদ্ভুত! একজন মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা গেলেন অন্যজন। ৮৭ বছরের প্রৌঢ়া জিনেট ডি লাঞ্জ অ্যালঝাইমার্স রোগে আক্রান্ত ছিলেন। তিনি মারা যান বিকেল ৫টা ১০Read More
আশুগঞ্জে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু
প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভুল চিকিৎসায় কুলসুম বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নূর মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকে কুলসুমের মৃত্যু হয়। নিহত কুলসুম উপজেলার আড়াইসিধা গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। এ ঘটনা নিয়ে ক্লিনিকটিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিহতের স্বামী সোহেল মিয়া জানান, মঙ্গলবার প্রসব বেদনা শুরু হলে দুপুর ২টার দিকে কুলসুমকে নূর মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে প্রথমে কুলসুমের নরমাল ডেলিভারী করানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে ডা. আবদুল্লাহ্ আল মাহ্মুদ নজরুল ও তার স্ত্রী ডা. শাহান আরা বেগম অস্ত্রোপচারের সিদ্ধান্তRead More
অ্যামেরিকার এই শহরে একাই থাকেন মহিলা
মনোয়ি (অ্যামেরিকা), ১০ অগাস্ট : গোটা একটা শহর। কিন্তু, সেখানে কোনও কোলাহল নেই। খাঁ খাঁ করছে গোটা শহর। তার মধ্যে একা রয়েছেন এক মহিলা। হ্যাঁ, গোটা শহরের তিনিই একমাত্র বাসিন্দা। কল্পনা নয়। অ্যামেরিকার নেব্রাস্কার কাছে মনোয়ি শহরে ওই মহিলা একাই থাকেন। ওই মহিলার নাম এলসি এইলার। তিনিই ওই শহরের মেয়র। অবশ্য, নিজেকেই নিজে ভোট দিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। ১৯০২ সালে মনোয়ি শহরটি গড়ে ওঠে। ১৯৩০ সালের দিকে সেখানে লোকসংখ্যা ছিল ১৫০। তারপর চাকরির সন্ধানে সেখানকার বাসিন্দারা অন্য জায়গায় যেতে শুরু করেন। ফলে ধীরে ধীরে জনসংখ্যা কমতে থাকে। এমনকী, এলসিরRead More
পৃথিবীর ইতিহাসের দীর্ঘতম অনশন শেষ, এ বার মুখ্যমন্ত্রী হতে চান ইরম চানু শর্মিলা
আনন্দবাজার:: পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম অনশন শেষ হয়ে গেল মঙ্গলবার। আফস্পার বিরুদ্ধে টানা ১৬ বছর লড়াই চালানোর পর অনশন আন্দোলন প্রত্যাহার করে নিলেন ইরম চানু শর্মিলা। মধু খেয়ে অনশন ভাঙলেন ‘আয়রন লেডি অব মণিপুর’। তবে চোখের জল বাঁধ মানল না আর। বললেন, ‘‘বললেন এই মুহূর্তটা কোনও দিন ভুলব না।’’ একই সঙ্গে জানিয়ে দিলেন, পরবর্তী লক্ষ্য মণিপুরের মুখ্যমন্ত্রী হওয়া। ইম্ফলের একটি হাসপাতালেই বন্দি রাখা হয়েছিল শর্মিলাকে। ২০০০ সালের ২ নভেম্বর ইম্ফলের কাছেই একটি গ্রামে গুলি চালায় আসাম রাইফেলস। মহিলা ও শিশু সহ ১০ সাধারণ নাগরিকের মৃত্যু হয় তাতে। গোটা মণিপুর প্রতিবাদে উত্তালRead More
বিজিএফ সিএল এর উদ্যোগে জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস পালিত
নানা আনুষ্ঠানিকতায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটিড বিরাসাস্থ প্রধান কার্যালয়ের মিলনায়তনে বিজিএফ সিএল এর উদ্যোগে জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির। বিজিএফসিএল- এর মহাব্যবস্থাপক (টেকনিক্যাল সার্ভিস) প্রকৌশলী মোঃ তৌফিকুর রহমান তপুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ বশিরুল হক ভ’ইয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার প্রেস ক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম। কোম্পানী সচিব মতিউর রহমানের পরিচালনায় ব্যক্তব্য রাখেন মহাব্যবস্থাপক আমির ফয়সল,এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুরRead More
আশুগঞ্জে অস্ত্র সদৃশ্য ছুরি ও বল্লম কলম বিক্রি॥ ভ্রাম্যমান আদালতের জরিমানা
ইসহাক সুমন :: যে বয়সে কোমলমতি শিশুরা মনোযোগী হয়ে হাতে কলমে পড়াশোনা শুরু করবে। আর সেই বয়সেই কলমের নামে ছুরি, বল্লমের মতো উপকরণ অস্ত্র সুদৃশ্য বস্তু কলমআ হিসেবে ব্যবহার করে খাতায় লিখছে। ছুরি, বল্লমের মতো উপকরণ সদৃশ্য বস্তু কলম নিয়ে বিদ্যালয়ে গিয়ে এক শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর মধ্যে ঝগড়া বিবাধে লিপ্ত হচ্ছে। শিশুকাল থেকেই কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষার বদলে শিখছে ঝগড়া বিবাধ। জানা গেছে, গত কিছুদিন যাবত ছুরি, বল্লমের মতো উপকরণ সদৃশ্য বস্তু দিয়ে তৈরী কলম আশুগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন লাইব্রেরী ও স্টেশনারীতে বিক্রি হচ্ছে। এসব কলম বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ক্রয় করেRead More



















