আখউড়ায় কল্লা শহীদ (রহ.) এর সপ্তাহব্যাপী ওরশ শুরু [ভিডিও]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ প্রকাশ খড়মপুর কল্লা শহীদ (রহ.) মাজারের সপ্তাহব্যাপী ওরশ বুধবার থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী ও ভক্তদের আগমনে মুখোরিত হয়ে উঠেছে মাজার প্রাঙ্গন। আগামী ১৪ আগস্ট আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, তবে ওরশ চলবে ১৬ আগস্ট পর্যন্ত । ওরশ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাজার কৃর্তপক্ষ। মাজার পরিচালনা কমিটির সসদ্য কাজী হান্নান খাদেম বলেন, ওরশ উপলক্ষে এবার কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ১৬টি সিসি ক্যামেরা দিয়ে পুরো মাজার এলাকা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া চারটি বিশেষ নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।মাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (সদর) রাজন কুমার দাস জানান, পাঁচ শতাধিক পুলিশ সদস্য মাজার এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।



















