Main Menu

আশুগঞ্জে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু

[Web-Dorado_Zoom]

TREATMENTপ্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভুল চিকিৎসায় কুলসুম বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নূর মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকে কুলসুমের মৃত্যু হয়। নিহত কুলসুম উপজেলার আড়াইসিধা গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। এ ঘটনা নিয়ে ক্লিনিকটিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
নিহতের স্বামী সোহেল মিয়া জানান, মঙ্গলবার প্রসব বেদনা শুরু হলে দুপুর ২টার দিকে কুলসুমকে নূর মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে প্রথমে কুলসুমের নরমাল ডেলিভারী করানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে ডা. আবদুল্লাহ্ আল মাহ্মুদ নজরুল ও তার স্ত্রী ডা. শাহান আরা বেগম অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। আমি তাদেরকে বলেছিলাম আপনারা সঠিকভাবে অস্ত্রোপচার করতে পারবেন কিনা, তারা বলেছেন পারবেন। কিন্তু তাদের ভুল চিকিৎসার জন্য রাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে।
তবে ভুল চিকিৎসার অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে ডা. আবদুল্লাহ্ আল মাহ্মুদ নজরুল ও ডা. শাহান আরা বেগমের মোবাইলে একাধিকবার যোগাযোগে চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
তবে স্থানীয়রা অভিযোগ করেন ডা. আবদুল্লাহ্ আল মাহ্মুদ নজরুল ও স্ত্রী ডা. শাহান আরা বেগম গাইনি বিশেষজ্ঞ সার্জন না হয়ে দীর্ঘদিন ধরে ওই ক্লিনিকে অস্ত্রোপচার করে আসছেন। তাছাড়া হাসপাতালটিতে অপারেশনের জন্য এ্যানেসথিয়া বিশেষজ্ঞ কোন চিকিংসকও নেই। এর আগেও এই হাসপাতাটিতে ভুল চিকিৎসায় একাধিক মৃত্যু ঘটনা ঘটেছে। তবে ডা. আবদুল্লাহ্ আল মাহ্মুদ নজরুল ও ডা. শাহান আরা বেগম প্রভাবশালি হওয়ায় প্রতিবারই ঘটনা ঘটার পর সামাজিক ভাবে তা শেষ হয়ে যায়।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, ঘটনার সংবাদ পেয়ে ওই ক্লিনিকটিতে পুলিশ পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares