Main Menu

August, 2016

 

সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমূর্লে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে:: পৌর মেয়র নায়ার কবীর

জেলা আওয়ামী লীগের ২১ দিনব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচীর ১১তম দিন  বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ ঘোষিত ২১ দিনব্যাপী জাতীয় কর্মসূচীর একাদশতম দিনে সাম্প্রতিক সময়ে গুপ্তহত্যা, সন্ত্রাসী ও জঙ্গিবাদ নির্মূলে মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে “জঙ্গিবাদ দমনে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের সভাপতি হাজীRead More


জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

জঙ্গিবাদ নিপাত যাক- জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ব, সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ আহাম্মদ খান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম। সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী’র পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি সামছুজ্জামান, মোঃ হানিফ, মোশারফ হোসেন, সাহেদ আলী, আবু ইউসুফ ভূইয়া, মুর্শেদুল ইসলাম, হেলালRead More


উন্নয়ন ও মানুষের সেবা বৃদ্ধির জন্য ডিজিটাল সেন্টার চালু হয়েছে ——- মেয়র নায়ার কবীর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে নানামূখী কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ডিজিটাল সেবা নিশ্চিত করছে। তিনি বলেন, পৌরবাসীর সেবাবৃদ্ধি, পৌরসভার উন্নয়নের জন্য ডিজিটাল সেন্টার চালু হয়েছে। তিনি সম্মিলিতভাবে এই পৌরসভার উন্নয়ন কাজে সকলের ভূমিকা রাখার আহবান জানান। গত মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ডিজিটাল সেন্টার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব মোঃ ফারুক, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ,Read More


সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

মোহাম্মদ মাসুদ,সরাইল থেকে ॥ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মোবারক (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সরাইল থানা পুলিশ তাকে গ্রেপ্তারকরে। গ্রেপ্তারকৃত মোবারক সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের তাহের মিয়ার ছেলে। পুলিশ জানায়, ১০-১৫ জনের একটি ডাকাত দল মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিলে সরাইল থানার এস আই আলিম এর নেতৃত্বে টহল পুলিশ তাদের ধাওয়া করে একজনকে আটক করে বাকীরা পালিয়ে যায়। এসময় একটি পাইপগান, ২টি কার্তুজ, ২টি বল্লম, ২টি চুরা উদ্ধার করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা জানান, গ্রেফতারকৃত ডাকাত মোবারকের বিরোদ্ধেRead More


নবীনগরে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

নবীনগর প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ জুবায়ের হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(১১/৮) বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা থেকে তাকে আটক করা হয়। আটক জুবায়ের উপজেলার লালপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। পুলিশ ও স্থানীয়র জানান, সকালে বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা নৌকাঘাট সংলগ্ন বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছিল। এসময় জুবায়ের প্রতিদ্বন্দ্বী একটি প্যানেলের পক্ষে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জুবায়েরেরRead More


বিএনপি ও আওয়ামীলীগ জাতীয় পার্টি ছাড়া রাষ্ট্রিয় ক্ষমতায় যেতে পারে না:: কাজি মামুনুর রশিদ

প্রতিনিধি॥জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ এরশাদ এর উপদেষ্টা কাজি মামুনুর রশিদ বলেন, ক্ষমতায় আসতে গেলে বিএনপি ও আওয়ামীলীগ জাতীয় পার্টি ছাড়া রাষ্ট্রিয় ক্ষমতায় যেতে পারে না। পাশাপাশি আগামি নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করার প্রস্তুতি গ্রহন করছে। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ করে ইসলামকে বিতর্ক করাার ষরযন্ত্র চলছে। জাতীয় রাজনীতিতে তারেক রহমানের স্ত্রী যোবায়দা রহমানের আগমনকে স্বাগত জানান। সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে যৌথসভায় উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধাRead More


প্রশাসন ও জনগণের সমন্বয় ঘটিয়ে দেশের উন্নয়ন করতে হবে:: এডঃ ফজিলাতুন্নেছা বাপ্পি এমপি

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা এডঃ ফজিলাতুন্নেছা বাপ্পি এমপি। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সামসুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, এনএসআই’র উপ পরিচালক মোঃ আলমগীর হোসেন, সরাইল উপজেলা চেয়ারম্যান এডঃ আব্দুরRead More


বীর মুক্তিযোদ্ধা সুবেদার অবঃ হাবিবুর রহমান, বীর উত্তম এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের শোক মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা সুবেদার অবঃ মোঃ হাবিবুর রহমান, বীর উত্তম এর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এ.এইচ আলমগীর, সাধারণ সম্পাদক এম.আব্দুল বাছেদ সহ কুতুব উদ্দিন আহমেদ, আব্দুল মোতালিব, বখতিয়ার আহমেদ খান, মোঃ কামাল, সুজন জীব চাকমা, মোঃ মনির হোসেন (শিক্ষা), মনির হোসেন (স্বাস্থ্য), মেহের মিয়া (নির্বাচন), আরশাদুল ইসলাম, বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার শোক মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী বীর মুক্তিযোদ্ধাRead More


এদেশে কোন জঙ্গীদের ঠাঁই হতে পারেনা-আল-মামুন সরকার

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। আমাদের প্রিয় এই দেশে কোন জঙ্গীগোষ্ঠীকে বিশৃংখলা সৃষ্টি করার সুযোগ দিতে পারিনা। তিনি গতকাল বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের উদ্যোগে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী মানবববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আল-মামুন সরকার আরো বলেন, জঙ্গীবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগনকে সাথে নিয়ে আমরা জঙ্গীবাদকে মোকাবেলা করবো। এদেশে কোন জঙ্গীদের ঠাঁই হতে পারেনা।Read More


প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ইসলামী ব্যাংকের ৭৫ লাখ টাকার অনুদান

সংবাদ বিজ্ঞপ্তি:: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বন্যার্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৭৫ লাখ টাকা প্রদান করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ৯ আগস্ট ২০১৬ মঙ্গলবার গণভবনে এ চেক হস্তান্তর করেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম এসময় উপস্থিত ছিলেন।


This site is protected by wp-copyrightpro.com