August, 2016
নবীনগর উপজেলার প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ নির্বাচিত হলেন যারা
নবীনগর প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ২২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ট নির্বাচিত হলেন যারা। প্রথমেই শ্রেষ্ট সহকারি উপজেলা শিক্ষা অফিসার (এ.টি.ও) জাহাঙ্গির আলম বুলবুল সরকার, তিনি উপজেলার ৬জন সহকারি উপজেলা শিক্ষা অফিসারের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হেয়েছেন উত্তর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু কাউছার। শ্রেষ্ট শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ওয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকা মাহামুদা খাতুন। শ্রেষ্ট স্কুল মেনেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো:শেখ সুমন। উপজেলার ছাত্র-ছাত্রিদের জ্ঞান অর্জনে উৎসাহ প্রধান করে শ্রেষ্ট বিদ্যা উৎসাহি হয়েছেন নবীনগর উপজেলাRead More
গুলশান হামলার দ্বিতীয় মাস্টারমাইন্ড মারজান
কলকাতা ২৪x৭: শুধু তামিম আহমেদ নয়, গত পয়লা জুলাই ঢাকার গুলশনে ভয়াবহ জঙ্গি হামলার অপর মাস্টার মাইন্ড হল জঙ্গি মারজান৷ এমনই জানিয়ে দিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম৷ তিনি জানান, গুলশন হামলার বিভিন্ন ছবি মারজানের আইডি থেকে বাইরে পাঠানো হয়ছে৷ মারজানের আসল নাম জানা যায়নি৷ তবে তার ছবি মিলেছে৷ ঢাকার হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর উঠে এসেছে মূল চক্রী তামিম আহমেদের নাম৷ গোয়েন্দাদের ধারণা, হামলার নির্দেশ চূড়ান্ত করেই তামিম পালিয়েছে ভারতে৷ তদন্তে জানা গিয়েছে, শুধু গুলশনে হামলা নয়, কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিন হামলা, ঢাকার কল্যাণপুরে জঙ্গি ঘাঁটিতেRead More
নবীনগরে ২কেজি গাঁজা ও ১০০পিছ ইয়াবাসহ গ্রেফতার ৪
নবীনগর প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিরগাঁও ইউনিয়নের কেদারখোলা গ্রামে গতকাল শুক্রবার সকালে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ আবুল হাসেম(৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।অপর দিকে গতকাল রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের দক্ষিন পাড়ায় অভিযান চালিয়ে মো: মিজান(২৭), জুয়েল রানা(২৮) ও মো: নাছির হোসেন(২৭)নামে তিন জন মাদক ব্যবসায়ীকে ১০০পিছ ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম জানান,এ ঘটনায় দুটি মাদক মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
নাসিরনগর থেকে অপহৃত দুই স্কুল ছাত্রী চট্টগ্রামে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :: নাসিরনগর থেকে পনেরো দিন আগে অপহৃত দুই স্কুল শিক্ষার্থীকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পাহাড়তলী থেকে উদ্ধার করেছে র্যাব। উদ্ধারকরা দুই অপহৃত স্কুল শিক্ষার্থী হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুলিকুণ্ডা গ্রামের মো. সজিদ মিয়ার মেয়ে ফাতেমা আক্তার (১৪) ও রাখাল দেবনাথের মেয়ে সোমা দেবনাথ (১৪)।স্কুলে যাওয়ার পথে গত ২৭ জুলাই অপহরণকারীরা তাদেরকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তারা দুজন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী। র্যাব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানিয়েছেন, এই দুই স্কুল শিক্ষার্থীর অভিভাবকরা অপহরনের ঘটনায় থানায় সাধারন ডায়েরী করেছিলো, পাচারের উদ্দেশ্যে এই দুই স্কুল ছাত্রীকে অপহরন করাRead More
বিপাকে আশুগঞ্জের চাতাল মালিকরা
প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার ’চাতাল নগরী’ হিসেবে পরিচিত আশুগঞ্জ। সরকার ইতিমধ্যেই সেখান থেকে চাল সংগ্রহ অভিযান শুরু করেছে। চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। তবে এবার গত বছরের তুলনায় চাল সংগ্রহের টার্গেট কমে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন চাল কল মালিকরা। এদিকে ’অস্থিত্বহীন’ কয়েকটি চাল কলের সঙ্গেও চুক্তির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সভায় আলোচনা হলেও তা গোঁজামিল দিয়ে শেষ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, এমন হয়ে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, চলতি বছর আশুগঞ্জ ৬৪১৮ মেট্রিক টন সেদ্ধ ও ৫৭৩৩ মেট্রিক টন আতপ চালRead More
মাধবপুরের অপহৃত কলেজ ছাত্রী বিজয়নগর থেকে উদ্ধার: গ্রেফতার ১
ডেস্ক ২৪:: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা মাধবপুর সড়কের শেওলিয়া ব্রীজ এলাকা থেকে সোমবার বিকেলে অপহৃত কলেজ ছাত্রীকে পুলিশ প্রায় ১২ ঘন্টা পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা শশই গ্রাম থেকে উদ্ধার করেছে। এ সময় এ ঘটনার মূল হোতা জাহাঙ্গীর আলম (২৭) কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও হবিবপুর গ্রামের ছানু মিয়ার মেয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী কে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্তক্ত্য করত বিজয়নগর উপজেলার শশই গ্রামের জুনাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম। কিন্তু কলেজ ছাত্রী এতে সায় দেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে উঠেRead More
মানবতাবিরোধী অপরাধ:: নবীনগরে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা
ডেস্ক ২৪:: মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নবীনগরের বগডহর গ্রামের বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মো. ফুল মিয়ার (৭৫) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই উপজেলার শ্রীরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. আউয়াল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তার বিরুদ্ধে হত্যা-ধর্ষণসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। বিজ্ঞ বিচারক সুলতান সোহাগ মামলাটি আমলে নিয়েছেন। মামলা সূত্রে জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় অভিযুক্ত মো. ফুল মিয়া পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছেন। দেশ স্বাধীনের আগ পর্যন্ত অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন ফুল মিয়া। এবং রাজাকার কমান্ডার হিসেবেRead More
ইছাপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গতকাল বৃহস্পতিবার বিকেলে ইছাপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার আক্তার উন নেছা শিউলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীরRead More
আনোয়ার মেম্বারের প্রকৃত খুনীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে:: বীর মুুক্তিযোদ্ধা আল মামুন সরকার
সেন্দা গ্রামে শান্তি সমাবেশ বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দ গ্রামে এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, নিহত আনোয়ার মেম্বারের প্রকৃত খুনীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সময় তিনি এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে কেউ যদি অন্যায়ভাবে প্রতিপক্ষের কারো বাড়িতে হামলা বা লুটপাট এবং চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। রামরাইল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শাহাদাত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়Read More
বিজয়নগর পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সভাপতি অশোক রায় চৌধুরী ॥ সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিজয়নগর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উপজেলার সকল নেতৃবৃন্দ ও সর্বস্তরের লোকজনের মতামতের ভিত্তিতে গত ০৮ জুলাই, ২০১৬ইং তারিখে স্থানীয় মির্জাপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ আশ্রমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে অশোক রায় চৌধুরীকে সভাপতি, প্রবীর চৌধুরী রিপনকে সাধারণ সম্পাদক ও সঞ্জয় রায় পোদ্দার (মন্ত)কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী দু’বছর দায়িত্ব পালন করবে এবং উপজেলার বিভিন্ন পূজা-পার্বন ও মন্দির-শ্বশ্মান সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করবে।Read More



















