August, 2016
হলুদ সাংবাদিকতা সমাজের জন্য কল্যাণকর নয়
আমিনুল ইসলাম,কাতার:: সাংবাদিকতা একটি অনন্য পেশা। এ পেশায় যারা কাজ করেন তাদের নৈতিকতা ও দূরদর্শিতা সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা ও গুণাবলী একজন সংবাদকর্মীকে প্রকৃত সাংবাদিক হিসেবে গড়ে তোলে। বাংলাদেশ সাংবাদিক ফোরাম কাতারের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার প্রথম পর্বে বক্তৃতা কালে এসব কথা বলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট লেখক ও প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। ১২ জুলাই কাতারের আলসাদে স্থানীয় এক মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যদের উদ্দেশে স্লাইড শো উপস্থাপনকালে প্রকৌশলী মামুন আরও বলেন, হলুদ সাংবাদিকতার মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলম ও মেধার ব্যবহার করে কেউRead More
সরাইলে বাল্য বিয়ের করুন পরিনতি:: ৭ দিন পর পাত্রীর রহস্যজনক মৃত্যু- ৩ লাখ টাকায় রফাদফা
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকেঃশিশুটির নাম অঞ্জনা। বয়স ১২ বছর ৯ মাস ৯দিন(বিয়ের দিন পর্যন্ত)। উপজেলার ইসলামাবাদ(গোগদ) গ্রামের মিন্টু ঠাকুরের কন্যা। মাতা নেহেরা খাতুন। পাশের গ্রামের মহালধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৩ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। উত্তীর্ণ হতে পারেনি। শিশু অঞ্জনা যখন সহপাঠিদের সাথে ঘুরে ফিরে খেলছে, নাচছে, গাইছে, পড়ছে। বিয়ে এবং সংসার কি? সেটা বুঝে উঠার আগেই ওই শিশুটির পরিবারের অভিভাবকদের মাথায় বিয়ের চিন্তা চেপে বসে। পাত্রের বয়স কোন বিষয় না। সৌদী প্রবাসী স্বামীর টাকার অভাব নেই। লোভ সামলাতে পারেনি শিশু অঞ্জনার পরিবার। বাড়িউড়া গ্রামের আবদুলRead More
ইসলামী ব্যাংকের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
সংবাদ বিজ্ঞপ্তি:: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল ১৩ আগস্ট ২০১৬, শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম. আযীযুল হক, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, পরিচালক প্রফেসর ড. কাজী শহিদুল আলম, মো. সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ ও মো. জয়নাল আবেদীন। অন্যান্যেরRead More
নাসিরনগরে সদর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন
নাসিরনগর সংবাদদাতাঃ: জেলার নাসিরনগর (১৩আগষ্ট) শনিবার সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবুল হাশমে সহ সহ ৯ জন ইউপি সদস্য ও ৩ জন মহিলা সদস দায়ত্বি গ্রহণ করনে। দায়িত্বভার গ্রহণ উপলক্ষে শনবিার সদর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ নাসিরনগর উপজেলার সভাপতি ডাঃ রাফি উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব। এ ছাড়াও বক্তব্য রাখেন নাসরিনগর সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবুল হাশেম, নাসিরনগর সদরRead More
ইসলামী ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী :: ৪০০ জন সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি:: বাংলাদেশ লিমিটেড-এরউপলক্ষে করা হয়। ১২ আগস্ট ২০১৬, শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এসব শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরন করেন। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম. আযীযুল হক, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, পরিচালক প্রফেসর (ডা.) কাজী শহিদুল আলম, মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, মো. সাইফুল ইসলাম, এফসিএ,Read More
মুস্তাফিজুরের কাঁধে অস্ত্রোপচার সফল, মাঠে ফিরতে অন্তত চার মাস
আনন্দবাজার:: চোট আঘাত পাওয়া ক্রিকেটারদের বিদেশে পাঠিয়ে অস্ত্রোপচার আগেও অনেক বার হয়েছে। কিন্তু মুস্তাফিজুর রহমানের বাঁ কাঁধের টেলিস্কোপ সার্জারি নিয়ে যে হইচই আর কৌতুহল তার তুলনা নেই। লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে অপারেশনের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেখানে পাঠিয়ে দিয়েছিল প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীকে। বাঁ হাতি কাটার মাস্টারকে সাহস দিতে ঢাকা থেকে ছুটে গেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্বয়ং। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৫টায় শেষ হয় ঘণ্টাখানেকের অপারেশন। পুরো সময়টাই নিজে হাসপাতালে ছিলেন বিসিবি সভাপতি। “আগে কখনও হাসপাতালেই যায়নি মুস্তাফিজ।তাছাড়া শুনেছি সুইRead More
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মহাসেন, কাঁপছে বাংলা
ডিজিটাল ডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মহাসেন। তার উপর ঘন ও দ্রুতগতির মেঘমালা এবং বায়ুর চাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন উপকূল এলাকা ও সমুদ্রবন্দরগুলির উপর দিয়ে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসের পরই সতর্ক করা হল বাংলাদেশের উপকূলবর্তী এলাকার মানুষদের। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, মহাসেন নামে ঘূর্ণিঝড়টি বুধবার সকাল নটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৭০০ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৬১০ কিমি দক্ষিণ-পশ্চিমে ও মংলা সমুদ্রবন্দর থেকে ১৭০৫ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা। ঘূর্ণিঝড়-কেন্দ্রের ৫৪ কিমির মধ্যে হাওয়ারRead More
জাতীয় শোকদিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গতকাল শুক্রবার বিকাল ৫ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ ঘোষিত ২১ দিনব্যাপী জাতীয় কর্মসূচীর দ্বাদশতম দিনে সাম্প্রতিক সময়ে গুপ্তহত্যা, সন্ত্রাসী ও জঙ্গিবাদ নির্মূলে মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে “জঙ্গিবাদ নিমূর্লে ছাত্র ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওRead More
জেলা আওয়ামীলীগ নেতা মাহাবুবুল বারী চৌধুরী মন্টুর শ্বশুর মোঃ রফিকুল হুদা চৌধুরী ইন্তেকাল
মো: মাসুদ, সরাইল:: সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা, সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক খায়রুল হুদা চৌধুরী বাদলের পিতা ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুর শ্বশুর, বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল হুদা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)। গতকাল শুক্রবার সকাল ৬টায় তিনি শাহবাজপুর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গতকাল বাদ আছর শাহবাজপুর ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুকে নিবেদিত আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুকে নিবেদিত আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মুজিব সেনার উদ্যোগে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহযোগীতায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। তিতাস আবৃত্তি সংগঠনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের পরিচালনায় কর্মসূচী উদ্ধোধন করেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, মুজিব সেনার আহবায়ক শাহ আলম সরকার,সিনিয়র স্কুল শিক্ষক আবদুর রহিম, তিতাসRead More



















