Main Menu

July, 2016

 

নবীনগরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

এস এ রুবেল::নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।  রবিবার (১৭/৭) দুপুরে এ ঘটনা ঘটে। সুত্র জানায়, শিবপুর গ্রামের রাহেলা খাতুন (৭০) নামে এক বৃদ্ধ মহিলা গোসল করতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে গেলে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। রাহেলা খাতুন ওই গ্রামের মৃত মুক্তার ব্যাপারির স্ত্রী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


সরকার অবহেলিতদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে — পৌর মেয়র নায়ার কবীর

পৌর মেয়রের আন্তরিকতা ॥ হিজরাদের কর্মসংস্থানের সুযোগ গ্রহণের পরামর্শ প্রতিনিধি ॥পৌর মেয়র নায়ার কবীর হিজরাদের স্বাভাবিক জীবন যাপন এবং সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের পরামর্শ দিয়েছেন। তিন বলেন, বর্তমান সরকার হিজরাদের স্বাভাবিক মর্যাদা পূর্ণ জীবন যাপননের জন্য আত্মনির্র্ভরশীল হওয়া ও কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন করছে। সমাজসেবা বিভাগের মাধ্যমে কর্মসংস্থানের জন্য বিভিন্ন বিষয়ে তাদের প্রশিক্ষণ এবং ঋণ সুবিধা দেয়া হচ্ছে। এতে অনেকেই সুবিধা পেয়ে মর্যাদাপূর্ণ জীবন যাপন করছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে এক বিয়ের অনুষ্ঠানে হিজরাদের একটি দলকে দেখে তিনি তাদের খোঁজখবর নেন। তিনি তাদের মানুষেরRead More


নবনির্বাচিত চেম্বার পরিচালক রোটারীয়ান মোঃ জসিম উদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির গত ১৬ জুলাই ২০১৬, শনিবারের নির্বাচনে বিপুল ভোটে চেম্বার পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় রোটারীয়ান মোঃ জসিম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সকল সম্মানিত সদস্য ও ব্যবসায়ীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।প্রেস রিলিজ


আশুগঞ্জে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

ডেস্ক ২৪:: আশুগঞ্জে কবির হোসেন (৩০) নামে ১ যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সোনারামপুর-তালশহর সড়কের পাশের ধান ক্ষেত থেকে আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত কবির উপজেলার তালশহর পশ্চিম পাড়া এলাকার মো. আবুল কাশেম মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, বিকেলে স্থানীয়রা সোনারামপুর-তালশহর সড়কের তালশহর অংশের একটি ধান ক্ষেত থেকে ওই যুবকের অর্ধগলিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেRead More


ওদ্ব্যত্যপূর্ণ আচরন ও কর্তৃপক্ষের নির্দেশ অমান্য:: সরাইলে সহকারি শিক্ষক শিরিন আক্তার বরখাস্ত

মোহাম্মদ মাসুদ,সরাইল থেকে ॥ সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গত শনিবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভায় ওদ্ব্যত্যপূর্ণ আচরন ও বারবার কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে কারন দর্শানো নোটিশের জবাব না দেওয়া সহ অন্যান্য অপরাধের কারনে সর্ব সম্মতিক্রমে তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহিত হয়। তাকে বরখাস্তের বিষয়টি গতকালই পত্র মারফত কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকল দফতরকে অবহিত করা হয়েছে। বরখাস্তের পত্র ও বিদ্যালয় সূত্রে জানা যায়, শিরিন আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ স্বারক নং-দেআউবি ২৩/১৫, তারিখ-০৮/১০/২০১৫Read More


নাসিরনগর প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়ম-র্দূণীতির রাম রাজত্ব!!!

নাসিরনগর সংবাদদাতাঃনাসিরনগরে উপজেলা শিক্ষা অফিসার হেমায়েতুল ফারুকের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার অনেক শিক্ষক কর্মচারী তার কাছে জিম্মী হয়ে আছে। অভিযোগে প্রকাশ, স্কুল কন্টিজেন্সি,ক্ষুদ্র মেরামত ও সংস্কার,বঙ্গঁমাতা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট,আন্ত:প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, উন্নত স্কেল, পে-স্কেল, অর্থের বিনিময়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নৈশ্য প্রহরী নিয়োগ, বদলি বাণিজ্য, স্কুলের জন্য বরাদ্দকৃত টাকার ভুয়া বিল-ভাউচার দেখিয়ে টাকা আত্মসাৎ, নোট-গাইড বিক্রিসহ নানা অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। অনুসন্ধানে দেখা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২০১৫-২০১৬ অর্থ বছরের বিভিন্ন উন্নয়ন খাতে বরাদ্ধের অর্থ ছাড় করানোর জন্য উপজেলাRead More


তীব্র ভূমিকম্পের মুখে দুই বাংলা, মায়ানমার?

আনন্দবাজার :: কলকাতা, বারাসত, কৃষ্ণনগর, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা সহ বাংলাদেশ ও মায়ানমারের একটি সুবিশাল এলাকায় অত্যন্ত বড় মাপের ভূমিকম্প হতে পারে। ওই তীব্র ভূকম্পনের কবলে পড়তে পারেন এই সুবিস্তীর্ণ এলাকার প্রায় ২০ কোটি মানুষ। আর সেই ভয়াল ভূমিকম্পটা হতে পারে আগামী ১০ থেকে ১০০ বছর, সর্বাধিক ৫০০ বছরের মধ্যে। তীব্র ভূকম্পনে বদলে যেতে পারে প্রায় ২৪ হাজার বর্গ মাইল এলাকার বিভিন্ন ছোট, বড় ও মাঝারি নদীর গতিপথ। সমুদ্র-লাগোয়া ভূস্তর ধসে বা বসে যাওয়ার ফলে ‘দেবতার গ্রাসে’- সমুদ্রের তলায় চলে যেতে পারে কলকাতা, বারাসত, দুই ২৪ পরগনা সহRead More


সেই সোনার জামার মালিককে রাস্তায় ফেলে পিটিয়ে, কুপিয়ে খুন

আনন্দবাজার:: পুণের সেই গোল্ডম্যানকে রাস্তায় ফেলে খুন করা হল নৃশংসভাবে। ছেলের সামনেই পিটিয়ে-কুপিয়ে ভারী পাথর দিয়ে মাথা থেঁতলে মারা হল ‘গোল্ডম্যান’ দত্তা ফুগেকে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে দত্তার উপর হামলা চালায় জনা বারো দুষ্কৃতী। অভিযোগ, নিজের গাড়ি থেকে দত্তাকে টেনেহিঁচড়ে বের করে তাঁকে রাস্তায় ফেলে পেটাতে থাকে তারা। দত্তার ২২ বছরের ছেলের সামনেই তাঁকে কাস্তে দিয়ে আঘাত করা হয়। এর পর একটি ভারী পাথর দিয়ে থেঁতলে খুন করে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে আশর্যজনক ভাবে ছেলেকে ছেড়ে দেয় তারা। বছর চারেক আগে প্রথম শিরোনামে এসেছিলেন গোল্ডম্যান দত্তা ফুগে। টিভি চ্যানেলেরRead More


নবীনগরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বুড়ি নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত মারুফ (০৮) উপজেলার দাপুনিয়া গ্রামের মাহাবুব মিয়ার ছেলে। জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার দাপুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র মারুফ গ্রাম ঘেঁষা বুড়ি নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। এ সময় মারুফ নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচন অনুষ্ঠিত :: আলহাজ্ব আজিজুল হকের পূর্ণ প্যানেল জয়ী(ভিডিও)

স্টাফ রিপোর্টার ॥ব্যাপক উৎসাহ উদ্দীপনা আনন্দঘন উৎসব মূখর শান্তিপূর্ণ পরিবেশে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ মেয়াদী কার্যকরী পরিষদের এই নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে স্বতস্ফূর্তভাবে ভোটাররা ভোট প্রদান করে। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়। সকাল থেকে এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দী প্রার্থী, সমর্থক, বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের উপস্থিতি ছিল ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের আশপাশ এলাকায়। প্রার্থীদের প্রচারণার পোস্টার ছেয়ে ছিল ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের গেটের সম্মুখে। স্কুল এর সম্মুখ সড়কে ছিল জনতার ভীর। ভোট গ্রহণের নির্ধারিত সময়ে সুশৃংঙ্খলRead More


This site is protected by wp-copyrightpro.com