Main Menu

আশুগঞ্জে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪:: আশুগঞ্জে কবির হোসেন (৩০) নামে ১ যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার সোনারামপুর-তালশহর সড়কের পাশের ধান ক্ষেত থেকে আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

1413377115

নিহত কবির উপজেলার তালশহর পশ্চিম পাড়া এলাকার মো. আবুল কাশেম মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, বিকেলে স্থানীয়রা সোনারামপুর-তালশহর সড়কের তালশহর অংশের একটি ধান ক্ষেত থেকে ওই যুবকের অর্ধগলিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এরপর বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ২দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে মৃতদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares