July, 2016
শিশুদের রোগ প্রতিরোধে ভিটামিট এ প্লাস ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরী:: পৌর মেয়র নায়ার কবীর
জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ডের গোকর্ণঘাট গ্রামে পৌর কাউন্সিলর ফেরদৌস মিয়ার বাড়িতে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ হাসিনা আকতার, ব্রাহ্মণবাড়িয়া আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল কাদির, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব মোঃ ফারুক, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী মোঃ কাসউার আহমেদ, স্যানিটারী ইন্সপেক্টর রেজাউল করিম, ৭নংRead More
ইসলাম জঙ্গী, সন্ত্রাস, ঝুলুম- অত্যাচারের ধর্ম নয় —–আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান
মহান রাব্বুল আলামিন আল্লাহ্পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন “নিশ্চয়ই ইসলাম আল্লাহ্র একমাত্র মনোনীত ধর্ম। একজন মানুষ অন্য একজন নিরাপরাধ (যে কোন ধর্মের হোক) মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে, সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করার সমান পাপ করলো এবং পরকালে সে চিরস্থায়ী জাহান্নাম অর্জন করলো। হত্যাকারীর বিচার তাকে কতল করা, অর্থাৎ তাকে হত্যা করা আইনি প্রক্রিয়ার মাধ্যমে। ইসলাম জোর জবরদস্তি পছন্দ করে না।” ইসলাম শান্তির ধর্ম, ধৈর্য্য ও সহিষ্ণুতার ধর্ম। বর্তমানে ইসলামের অপব্যাখা করে কতিপয় পথভ্রষ্ট ব্যক্তি, দল বা গোষ্টি পৃথিবীতে ইসলাম ধর্মের উপর বদনাম ও কলঙ্ক লেপন করছেন। কিছু কিছুRead More
সরাইলে সিএনজি ছিনতাইকারী চক্রের ৯ সদস্য আটক। বিপুল পরিমান মাদক আটক।।
মোহাম্মদ মাসুদ,সরাইল থেকে ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক স্থানথেকে মাদক সিএনজি চিনতাইকারী আটক। গতকাল শনিবার সরাইল থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ২ মাদক বিক্রেতা ৩ সেবনকারী ৪ সিএনজি চিনতাইকারীকে আটক করেছে । তাদের কাছথেকে ২৫ পিছ ইয়াবা, ৯ কেজি গাজা ও ১ টি সিএনজি উদ্ধার করেন। সিএনজি ছিনতাইকারীরা হলো নেত্রকোনা জেলার মদন উপজেলার কুলি খাঠি গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে আলমঙ্গীর (২২) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাসিরা বাদ গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে কামাল(২২) , আখাউড়া উপজেলার নুপুর গ্রামের হুমাযুন কবিরের ছেলে সুমন(২২), সিলেট জেলার মংলাবাজার উপজেলার এরশান আলীরRead More
নবীনগরে অবৈধ ভাবে বালি উত্তোলনের অপরাধে আটক ৪
এস এ রুবেল:: ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে নবীনগর উপজেলার মেঘনা তীর ঘেষা চরলাপাং গ্রাম নদীগর্ভে বিলীনের আশংকা দেখা দেয়ায় চরলাপাং গ্রামবাসী (২৮ মে ২০১৬) নবীনগর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন, মেঘনার ভাঙ্গনে চরলাপাং মৌজার ১,২ ও ৫ নং শিটের সম্পুর্ণ অংশ এবং ৬নং শিটের অর্ধেক অংশ নদীগর্ভে তলিয়ে গেছে ৷ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, বাজার কবরস্থান, ঈদগাহ, ডাকঘর, স্যাটেলাইট ক্লিনিক যে কোন মুহুর্তে বিলীনের পথে। এ ব্যাপারে গ্রামবাসী জরুরী ভিত্তিতে প্রশাসনিক পদক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। গনমাধ্যমে প্রকাশিতRead More
প্রেসিডেন্ট এরদোয়ানের সাহসী নেতৃত্ব (তুরস্কে ব্যর্থ ক্যু: শ্বাসরুদ্ধকর একটি কালো রাত!)
তুরস্কে অবস্থানরত এক ভাইয়ের বাস্তব অভিজ্ঞতা। রাত তখন ১০.৩০ মিনিট। ক্যান্টিনে রাতের খাবার খেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎই আনকারার আকাশে যুদ্ধ বিমানের প্রচুর শব্দ। ভাবলাম, কী হল? যুদ্ধ-টুদ্ধ লাগলো নাকি? ক্যান্টিদের দিকে বের হলাম। পথিমধ্যে অন্যান্য লোকজনও দেখী বিষয়টা খেয়াল করছে। জিজ্ঞাসা করলাম, কী হইছে? কেউই উত্তর দিতে পারলো না। ক্যান্টিনে টিভির ব্রেকিং নিউজ দেখলাম যে, ইস্তাম্বুলের এশিয়া-ইউরোপ সংযোগ ব্রিজ বন্ধ করে সেনাবাহিনী গাড়ী নিয়ে দাড়িয়ে আছে। তখনো ভাবছিলাম, সম্ববত সন্ত্রাসী হামলা হইছে..! তাই সতর্কতা। কিন্তু না..! কিছুক্ষণের মধ্যেই পরিস্থতি পাল্টে যেতে লাগলো। ইস্তাম্বুলের আতাতুর্ক এয়ারপোর্ট বন্ধ করে সেনা ট্যাঙ্কRead More
সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে ছাত্র, শিক্ষক ও অভিভাবকসহ সমাজের সর্বস্তরের জনগনকে এগিয়ে আসতে হবে:: অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু
প্রেস বিজ্ঞপ্তি:: সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ঘোষিত দেশব্যাপি উপজেলায় উপজেলায় সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সারাদেশে উপজেলা পর্যায়ে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়। উক্ত কর্মসূচীর অংশ হিসেবে ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে শনিবার সকালে বঙ্গবন্ধু কারিগরি ও বানিজ্যিক মহাবিদ্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু । সংগঠনের আশুগঞ্জ উপজেলা সভাপতি মোঃ শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশেRead More
সরাইলে জঙ্গিবাদ সন্ত্রাস সাম্প্রদায়কতা বিরুদ্ধে মিছিল সমাবেশ
মোহাম্মদ মাসুদ,সরাইল থেকে ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জঙ্গিবাদ, সন্ত্রাস,সাম্প্রদায়কতা, স্বাধীনতা গনতন্ত্র ও মানবতার শত্র এদের বিরোদ্ধে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সরাইল । শনিবার ১২টায় সরাইল উপজেলা শহিদ মিনার এলাকায় এর আয়োজন করা হয়। সমাবেশে সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলীর পরিচলনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্নসাধারন সম্পাদক আব্দুল জব্বার । অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা কমান্ডার ইসমত আলী, কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী মিয়া ,উপজেলা যুবলীগেরRead More
কসবায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত
নিজস্ব সংবাদদাতা:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লোকমান হোসেন (৩২) নামে এক ডাকাত নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কসবা উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের মীর পুকুরপাড় নামক স্থানে ডাকাতিকালে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি গুলি ও চারটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন আহাম্মেদ জানান, গভীর রাতে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল লোকমান ও তার দল। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টাRead More
ধর্মান্তরিত হয়ে বিয়ে অতঃপর তালাকের জেরে নবীনগরে স্কুল শিক্ষক লাঞ্ছিত
এস.এ রুবেল :: নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম বনলতা-বিপিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষিশিক্ষা বিষয়ক শিক্ষক পলাশ সরকার গতকাল এলাকাবাসীর হাতে লাঞ্ছিত ও অপদস্থ হয়েছেন। খোজ নিয়ে জানা গেছে, নওগাঁ জেলার নিয়াবপুর থানার চকদেউলিয়া গ্রামের বৌদ্ধনাথ সরকারের বড় ছেলে পলাশ সরকার সনাতন ধর্মের অনুসারী ছিলেন। ছাত্র জীবনে একই জেলার মান্দা উপজেলার চক কেশবপুর গ্রামের অাব্দুল হামিদের কিশোরী কন্যা শাবানা অাক্তারের সাথে প্রেমে জড়িয়ে পরেন। দীর্ঘ সাত বছরের প্রেম শেষে প্রণয়ে আবদ্ধ হন (২৭ মে ২০১৫) সালে। ওইদিন পলাশ সরকার নাম পরিবর্তন করে তৌফিক ইমাম (পলাশ) নাম ধারন করে পবিত্র ইসলাম ধর্মRead More
নবীনগরে উপবৃত্তির টাকা না পেয়ে ক্ষোভে শিক্ষককে লাঞ্চিত
এস.এ রুবেল:: নবীনগরে সকাল থেকে সন্ধ্যা অবধি অপেক্ষায় থেকে উপবৃত্তির টাকা না পেয়ে ক্ষোভে অভিভাবকের হাতে এক শিক্ষককে লাঞ্চিত করার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৫/৭) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের হাজিপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। লাঞ্চিত ওই শিক্ষকের নাম রতন সাহা। তিনি আহম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সুত্র জানায়, ওই ইউনিয়নের আহম্মদপুর,টানচারা, হাজিপুর উত্তর ও দক্ষিন এ চার শিক্ষা প্রতিষ্ঠানের আনুমানিক প্রায় ২৪০০ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আজ সকাল থেকেই হাজিপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্টন করা হয়। সেখানে শিশু শ্রেনী থেকে পঞ্চম শ্রেনীRead More



















