July, 2016
স্বেচ্ছা সেবকলীগের প্রতিবাদ সমাবেশ
মোহাম্মদ মাসুদ :: ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যেগে জঙ্গীবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিকবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় পুরাতন কাচারী প্রাঙ্গনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি এডভোটকেট লোকমান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। জেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক সাইদুজ্জামান আরিফের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ মঈনউদ্দিন মঈন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র নায়ার কবির, স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক (গণ যোগাযোগ) আনোয়ার পারভেজ টিংকু, কার্য নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান বিপ্লব, রফিকুলRead More
কসবায় গৃহবধুর গলা কাটা লাশ:: দুই যুবক গ্রেপ্তার ॥ রিমান্ড আবেদন
কসবা সংবাদদাতা :: কসবা পৌর শহরের বগাবাড়ি গ্রামের সেনাবাহীনিতে কর্মরত মো. তৌহিদ মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী পারভিন আক্তার (৫০)কে গত ১৪ জুলাই দিন দুপুরে নিজ ঘরে চাপাতি দিয়ে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। ওই দিন রাতে নিহতের ছেলে মো. ওমর ফারুক বাদী হয়ে অজ্ঞাত আসামী করে কসবা থানায় মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মজিবুর রহমান (১) অভিযান চালিয়ে গত শনিবার রাতে ঘটনায় জড়িত সন্দেহে বগাবাড়ি এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, পৌর এলাকার দক্ষিণ কসবা গ্রামের মৃত হিরন মিয়ার পুত্র জসিম উদ্দিন (৩৩) ওRead More
আইন শৃংখলা রক্ষাকারীর কাছে জনগণ বেশি নিরাপত্তা প্রত্যাশা করে:: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনির কামাল
প্রতিনিধি:: আমরা যারা বিচার করি, আমাদের কাছে বিচার প্রার্থী জনগণ অনেক প্রত্যাশা করে, যারা আইন শৃংখলা রক্ষার দায়িত্বে থাকে তাদের কাছে জনগণ নিরাপত্তা বেশি প্রত্যাশা করে। পুলিশ বিভাগ গুলশান ও শুলাকিয়ায় সন্ত্রাসী ঘটনার পর থেকে তাদের ভাবমুর্তি উজ্জল হয়েছে। আসলে আত্মত্যাগ বা বলিয়ানটাই সমউজ্জলের বিষয় নয়, মানুষের যে সহানুভূতি এবং যে আস্থা সৃষ্টি হয়েছে আমি মনে করি সে আস্থা পুলিশ বিভাগে নতুন ভাবে সৃষ্টি হয়েছে। গত শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলনে সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনির কামালRead More
বন্দুকযুদ্ধ :: কসবার পর আখাউড়ায় একজন নিহত (ভিডিও)
ডেস্ক ২৪:: গত শনিবার( ১৬/৭) কসবায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হন।এবার আখাউড়ায়…. আখাউড়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। তাঁর নাম সাইফুল ইসলাম। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটায় উপজেলার টান মান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।তিনি উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। গতরাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, একদল ডাকাত ধরখার-আখাউড়া সড়কের টানমান্দাইল বেইলি সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। পুলিশও পাল্টা গুলি চালায়।Read More
কলকাতাকে টক্কর নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় আজও চ্যালেঞ্জ ভালবাসে
আনন্দবাজার:: পাঁচ বছরে একশোয় পা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শতবর্ষের তোড়জোড় এখন থেকেই। ৯৫তম জন্মদিন গেল ১ জুলাই। বাংলাদেশের মাথায় কালো মেঘের আনাগোনায় সজাগ সতর্ক। কিন্তু একই সঙ্গে ভয়কে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি। শিক্ষক-ছাত্রদের আলোচনায় উঠে এল ‘সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও মানবিক চেতনা বিকাশে উচ্চশিক্ষা।’ মানবতার ঢেউ তুলে নাশকতাকে আক্রমণ। জঙ্গিদের রেহাই না দেওয়ার অঙ্গিকার। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীরা বরাবরই জাগিয়েছে বাঙালি জাতিকে। অন্ধকারের বিরুদ্ধে লড়াইয়ে সাহস জুগিয়েছে। হতাশায় ভেঙে পড়তে দেয়নি কখনই।১৯৪৮’এর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ধীরেন্দ্রনাথ দত্তের বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি। না মানায় প্রতিবাদে গর্জে ওঠেRead More
এই মেয়েকে বিয়ে করলেই যৌতুক ১২০০ কোটি!
আনন্দবাজার:: বাবা চাইছেন মেয়েকে সুপাত্র দেখে বিয়ে দিতে। কিন্তু মেয়ে কিছুতেই বিয়ে করতে রাজি নন। এ দিকে বাবাও নাছোড়বান্দা। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ১২০০ কোটি টাকা যৌতুকেরও ঘোষণা করেন। বিজ্ঞাপন দেন, তাঁর মেয়েকে যে ছেলে বিয়ে করবে তাঁকে এই মোটা অর্থ দেওয়া হবে। বিজ্ঞাপন পড়ে বিভিন্ন দেশ থেকে পাত্রীকে বিয়ে করার জন্য হাজির হয় ২০ হাজার পাত্র। কিন্তু কেউই পাত্রীকে রাজি করাতে পারেননি। হাল ছেড়ে দিয়ে যে যাঁর দেশে ফিরে গিয়েছেন। মেয়ের বাবাও হতাশ। এত কিছু করেও তিনি মেয়েকে বিয়ে দিতে পারলেন না! ঘটনাটি হংকংয়ের। সেখানকার এক কোটিপতি ব্যবসায়ী তাঁরRead More
ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন এগিয়ে চলছে :: অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোমিনুর রশিদ আমিন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজিত দুই দিন ব্যাপী ই-মোবাইল কোর্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা সার্কিট হাউজে এ প্রশিক্ষনে প্রধান অতিথি থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোমিনুর রশিদ আমিন। জেলা প্রশাসক ডক্টর মুহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামছুল হক। কর্মশালায় ম্যাজিস্ট্রেট, পুলিশ সহ সরকারী বিভিন্ন বিভাগের ২৫ জন অংশগ্রহন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের সময়ে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন এগিয়েRead More
আজ স্বেচ্ছাসেবকলীগের প্রতিবাদ সমাবেশ:: জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে
আজ সোমবার বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া পুরাতন কাচারী প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আনোয়ার পারভেজ টিংকু, কার্যনির্বাহী সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বিপ্লব, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সোহেল রানা মনির, মোঃ শাহ আলম রিপন। প্রধান বক্তার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকRead More
নবনির্বাচিত চেম্বার পরিচালক জাবেদুল ইসলাম সোহাগের কৃতজ্ঞতা প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির গত ১৬ জুলাই ২০১৬, শনিবারের নির্বাচনে বিপুল ভোটে চেম্বার পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) এর পরিচালক জাবেদুল ইসলাম সোহাগ ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সকল সম্মানিত সদস্য ও ব্যবসায়ীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)
ওমর নাঈম ও সানোয়ারা সিথীর বিয়ে সম্পন্ন ॥ পৌর মেয়র নায়ার কবীরের অভিনন্দন
লায়ন্সের সাবেক জেলা গভর্ণর, স্ট্যান্ডার্ড ব্যংক লিমিটেড এর ভাইস চেয়ারম্যান, সুলতানপুর ইউপির চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিওর কনিষ্ঠ পুত্র ওমর নাঈম ও সানোয়ারা সিথির বিয়ে সম্পন্ন হয়েছে। গত ১৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউিনিটি সেন্টারে এ বিয়ের অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভা মেয়র মিসেস নায়ার কবীর। তিনি নবদম্পত্তিকে অভিনন্দন জানান এবং তাদের উত্তরোত্তর সুখী সুন্দর জীবন কামনা করেন।প্রেস রিলিজ



















