Main Menu

July, 2016

 

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান অধ্যাপক ড.কামাল উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ

আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে দ্বিতীয়বারের মতো যোগদান করেছেন ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৪(১) ধারা মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনকে এই পদে নিয়োগ প্রদান করেছেন। উল্লেখ্য, অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ৬ জুন ২০১২ তারিখে প্রথমবার কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আ ম স আরেফিন সিদ্দিক দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করায় অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একRead More


তিতাস গ্যাস ক্ষেত্রের ২৪ নং কূপের খনন কাজ শুরু:: জাতীয় গ্রিডে দৈনিক ৪৫ মিলিয়ন ঘটফুট সরবরাহ

সরাইল প্রতিনিধি:: বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) আওতায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস গ্যাস ফিল্ডের ২৪ নম্বর কূপের খনন কাজের উদ্বোধন করা হয়েছে। নতুন এ কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার বেলা ১১টায় উপজেলার কুট্টাপাড়ায় এ খনন কাজের উদ্বোধন করেন বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান। কূপটির খনন কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোশেন। উদ্বোধন শেষে বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান সাংবাদিকদের জানান, এডিবি ও জিওবির অর্থায়নে ৯০৯ কোটি টাকা ব্যয়ে তিতাস গ্যাস ফিল্ডের চারটিRead More


তিন খান দাড়ি কামালে তুমি নয় কেন! স্ত্রীর চাপে বিপাকে ইমাম

স্ত্রী-র আজব আবদার। ‘দাড়ি না কাটালে আত্মহত্যা করব’— এমন আবদারে রীতিমতো বিব্রত, বিরক্ত এবং আতঙ্কিত এক ইমাম। স্ত্রীর হুমকির কথা জানিয়ে জেলাশাসককে চিঠিও লিখেছেন তিনি। শুধু তাই নয়, স্ত্রী-র যে এখনই কাউন্সেলিং-এর প্রয়োজন সে কথাও জেলাশাসককে লিখতে ভোলেননি তিনি। ঘটনাটা ঠিক কী? উত্তরপ্রদেশের মেরঠে একটি মসজিদে ইমামের কাজ করেন ৩৬ বছরের আরশাদ বদরুদ্দিন। ২০০১-এ হাপুর জেলার পিলখুয়া শহরের মেয়ে সাহানাকে বিয়ে করেন। বিয়ের পর পরই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত। সংসারে আগুন লাগানোর ‘মূল চক্রী’ আরশাদের লম্বা দাড়ি। লম্বা দাড়ি মোটেই পছন্দ নয় সাহানার। এ নিয়ে আরশাদকে বহু বার বলেছেন। সাহানারRead More


দশটি অসাধারণ ওয়েবসাইটস যেগুলো ছাড়া ভার্চুয়াল জীবন বৃথা! রিভিউ! ট্রাই না করলে মিস!

ইন্টারনেটকে আমি যাদুর বাক্স বলি। এক ক্লিকে কত কিছু করা যায়! পুরো দুনিয়া হাতের মুঠোয় এনে দিয়েছে। পলকেই বিশ্বভ্রমন সম্ভব। আজকাল এমনকিছু নেই যা ভার্চুয়ালি করা যায়না! ইন্টারনেটের কমন বেনিফিটগুলো তো সবাই ভোগ করছেন। কিন্তু এর অলিতেগলিতে অসাধারন কিছু পাড়া আছে যেখানে পা না ফেলা মানে জীবন বৃথা। আমি আমার সহব্লগারদের জন্য বেছে আনলাম সেরকমই অসাধারন দশটি সাইট যা আপনার জীবনকে আরো আনন্দময় এবং সহজ করে দেবে! ১) Pixect ফেসবুক, সেলফির এ যুগে নিজের ছবি স্পেশাল এফেক্টসহ আপলোড করা একটা প্যাশন এবং ফ্যাশন। নেটে হাজারটা এমন সাইট ছড়িয়ে ছিটিয়ে আছে।Read More


বাংলাদেশি বংশোদ্ভূত ‘চার বছর বয়সী আইনস্টাইন’

১২ জুলাই আইজাকের ইন্টারভিউ নেন লেহম্যান কলেজের প্রেসিডেন্ট রিকোর্ডে ফার্নান্দেজ  ওয়েব ডেস্ক::  যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের বাংলাদেশি শিক্ষক রাশিদুল বারীর ছোট ছেলে আইজাক মাত্র চার বছর বয়সেই দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নজর কেড়েছেন। এত অল্প বয়সেই গণিত ও পদার্থবিজ্ঞানের ওপর অসাধারণ দখলের কারণে ইতোমধ্যেই ‘চার বছর বয়সী আইনস্টাইন’ খেতাব পেয়েছে আইজাক। তার প্রতিভায় মুগ্ধ হয়ে আমেরিকায় অধ্যাপনারত বাংলাদেশেরই আরেকজন অধ্যাপক মাহফুজুর রহমান বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক কল্পকাহিনিকার আইজাক আসিমভের নামানুসারে ছেলের নাম রাখার প্রস্তাব দেন রাশিদুল বারীকে। তার পরামর্শে রাশিদুল বারী ছেলের নাম রাখেন আইজাক। চার বছর বয়সী আইজাকের প্রতিভা অমেরিকায়Read More


পাবলিক লাইব্রেরীর উন্নয়নে সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত —– জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা পাবলিক লাইব্রেরীর সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের নিকট জেলা পাবলিক লাইব্রেরীর উন্নয়নকল্পে ১ লক্ষ টাকা হস্তান্তর করেছেন নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আতিক। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক এস. আর. এম ওসমান গণি সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল আলম বাবু, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল প্রমুখ। অনুদানের টাকা গ্রহণRead More


আশুগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয় মাঠে এলজিএসপি-২ এর অর্থায়নে আড়াইসিধা ইউনিয়ন পরিষদের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. মোমেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, আশুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আহমেদ খান, আড়াইসিধা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. সেলিম মিয়া, আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান সাজু, মো. আব্দুল হক, মুজিবুর মেম্বার, ইউনিয়ন সচিব মো. শাখাওয়াত হোসেন,Read More


জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা ব্যহত করতেই দেশে পরিকল্পিত জঙ্গি হামলা চলছে:: যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মোঃ জাকির হোসেন খান

 জঙ্গিবাদ রতিরোধ করতে প্রত্যেক যুবলীগ কর্মীদের ঘরে ঘরে দূর্গ গড়ে তুলতে হবে “সন্ত্রাস নৈরাজ্য উগ্রধর্মান্ধতা ও জঙ্গিবাদ-রুখে দাড়াঁও যুব সমাজ” শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের এক সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী প্রতিবাদ সমাবেশ গতকাল সকালে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম কমিটির অন্যতম সদস্য মোঃ জাকির হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আজহার উদ্দিন। কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সামছুল ইসলাম পাটওয়ারী ও সারওয়ার হোসেন। জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.শাহনূর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ফেরদৌসের পরিচালনায়Read More


ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির অভিনন্দন:: চেম্বার পরিচালক পদে জসিম উদ্দিন নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির গত ১৬ জুলাইয়ের নির্বাচনে চেম্বার পরিচালক পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির পক্ষে সভাপতি মোঃ মনির হোসেন দেলোয়ার ও সাধারণ সম্পাদক এডঃ জহিরুল ইসলাম। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মোঃ জসিম উদ্দিনের যোগ্য নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কার্যক্রম আরো বেগবান হবে এবং এগিয়ে যাবে। নেতৃবৃন্দ মোঃ জসিম উদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।প্রেস রিলিজ


স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ কেয়ারের শুভ উদ্বোধন

শহরের ট্যাংকেরপাড়স্থ রামকানাই হাই স্কুল রোডে অবস্থিত স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ কেয়ারের শুভ উদ্বোধনী অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যায় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে হাসপাতালের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম প্রধান চিকিৎসক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ। বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ এর ভাইস চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ আফজাল হোসেন নিছারের সভাপতিত্বে ও হাসপাতালের পরিচালক মোস্তাক আহমেদ ভূইয়ার উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িযা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন, আরএমও ডাঃ রানা নুরুস সামস, ব্রাহ্মণবাড়িয়া সদরRead More


This site is protected by wp-copyrightpro.com