Main Menu

June, 2016

 

নবীনগরে ১৮oo পিস উদ্ধার

গত ১২ তারিখ রাত অনুমান২২:৩o ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশ নোদপুর ইউনিয়নের ভাঙ্গুরা বাজারে অবস্থিত মোবারক প্লাজা এন্ড শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় গ্রীন লাইফ হাসপাতাল এর ১১o নং কক্ষে তল্লাশী করে খাটের উপরে তোষক এর নীচে ১৮oo পিস(এক হাজার আটশত) ইয়াবা টেবলেট উদ্ধার করা হয় । জনৈক মোবারক মিয়া গ্রাম বলিবাড়ি` নবীনগর শপিং কমপ্লেক্স এর স্বত্ত্বাধিকার_উক্ত মার্কেটের ২য়তলায় পূর্বাংশে গ্রীন লাইফ হাসপাতাল স্থাপন করেন , হাসপাতাল পরিচালনার স্বার্থে কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন জনৈক মাহাবুব মোর্শেদ ও শরিফুল ইসলাম অংশীদার হিসেবে চুক্তিনামা মোতাবেক কার্যক্রম পরিচালনা করিয়া আসছিলেনRead More


বৃহত্তর কুমিল্লা সমিতি, জেদ্দা-র ইফতার ও দোয়া মাহফির অনুষ্ঠিত

আবুল বাশার বুলবুল, জেদ্দা, সৌদি আরব। সমাজকল্যাণ সংগঠন হিসেবে প্রবাসে বৃহত্তর কুমিল্লা সমিতি, জেদ্দা উল্লেখযোগ্য অবাদান রাখছে। জেদ্দা প্রবাসী বিপন্ন মানুষের আথিক সহায়তা, চিকিৎসা সহায়তা, মৃত ব্যক্তির লাশ দেশে প্রেরণসহ নানাবিদ সহায়তা সমিতির ভূমিকা প্রশংসনীয়। প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর মোঃ মোকাম্মেল হোসেন। বৃহত্তর কুমিল্লা সমিতি, জেদ্দা কতৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি আরো বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন প্রবাসীদের মাঝে সহমর্মীতা, সহযোগিতার মাধ্যমে প্রবাসে একটি সুন্দও দেশীয় পরিবেশ সৃষ্টি করেছে। কনস্যুলেটের পাশে থেকে প্রবাসী সমাজের সেবায় ভূমিকা রাখার জন্যে তিনি রাজনৈতিক সংগঠন এবং সমাজিকRead More


ইউপি নির্বাচন :: সরাইলে ৯ ইউনিয়নের ১০৮ ইউপি সদস্যের শপথ

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥ সরাইলে নব নির্বাচিত ১০৮ জন ইউপি সদস্য শপথ বাক্য পাঠ করেছেন। গতকাল রোববার সকালে উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানের পরই সরাইল উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় অবহিতকরন সভা। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় অনাঢ়ম্বর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাধন কুমার গুহ মজুমদার, মোঃ শাহিন আকন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল উপজেলার ৯টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।Read More


নাসিরনগরে হাত বাড়ালেই মেলে মাদক, দেশীয় বাংলা মদের ছড়াছড়ি সর্বত্র

নাসিরনগর  সংবাদদাতা :: ব্রা‏হ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার যে কোন জায়গায় হাত বাড়ালেই মেলে মাদক। মাদকের সয়লাব হয়ে পড়েছে নাসিরনগর। বিশেষ করে দেশীয় বা বাংলা ছোঁলা মদের ছড়াছড়ি সর্বত্র। বাংলা মদ, গাঁজা, মরণ নেশা ইয়াবার ছড়াছড়ি ও কম নয়। উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে বিভিন্ন শ্রেণী পেশার লাকজনের সাথে কথা বলে জানা গেছে, এ উপজেলার বিভিন্ন গ্রামে রয়েছে এ সমস্ত মাদকের আস্থানা। বাংলা বা দেশীয় ছোঁলা মদের আস্থানা রয়েছে নাসিরনগর সদর, ভলাকুট, গোয়ালনগর, চাতলপাড়, মহিষবেড়, কুন্ডা-ছামাড় বাড়ি, নূরপুর ও গোকর্ণ-চামার বাড়ি, হরিপুর, গুনিয়াউক, ধরমন্ডল ও ফান্দাউকে। ভয়াবহ মরণনেশা বাবার সবচেয়েRead More


পুলিশের বিশেষ অভিযান :: ব্রাহ্মণবাড়িয়ায় জেএমবি সদস্য সহ গ্রেফতার ৫৫

ডেস্ক ২৪:: সারাদেশে পুলিশের জঙ্গি দমনের সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় শামীম মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোররাতে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। সে  ২০০৫ সালে সারাদেশে একযোগে বোমা হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামি। শামীম ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাRead More


বিজয়নগরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত সদস্য গ্রেফতার

ডেস্ক ২৪:: বিজয়নগরে ইব্রাহিম মিয়া (২৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার ইব্রাহিম জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল শশই গ্রামের একটি সড়ক থেকে আন্তঃজেলার ডাকাত দলের সদস্য ইব্রাহিম মিয়ায়াকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ইব্রাহিমের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে নাসিরনগর থানায় তিনটি ও বিজয়নগর থানায় দুটি মামলা রয়েছে।


আখাউড়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোনিয়া সুলতানা (২৫) নামে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রাম থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোনিয়া রাণীখার গ্রামের সৌদি আরব প্রবাসী ওসমান ভূঁইয়ার স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন। আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফতার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাণীখার গ্রামে তার শ্বশুর বাড়ির নিজ কক্ষ থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়।Read More


এবার প্রতি ভরি স্বর্ণের যাকাত যত দিতে হবে

ডেস্ক ২৪:: মুসলমান সম্প্রদায়ের জন্য পাঁচ ফরজের এক ফরজ যাকাত প্রদান করা। রমজান এলেই ধর্মপ্রাণ মুসলমান পরিবারের নারীরা প্রতি ভরিতে কত স্বর্ণ দিতে হবে তার হিসাব জানতে চান। রাজধানীর নিউমার্কেটের আমিন জুয়েলার্সের ব্রাঞ্চ ম্যানেজার তরুন সাহা জানান, তাদের কাছে ক্রেতাদের অনেকেই মোবাইল ফোনে যোগাযোগ কিংবা সশরীরে হাজির হয়ে প্রতি ভরিতে কত টাকা যাকাত দিতে হবে তা জানতে চান। তাদের জ্ঞাতার্থে প্রতি বছরের ন্যায় এবারও তারা ক্রেতাদের সুবিধার্থে যাকাতের পরিমাণ কত টাকা হবে তা জানিয়ে দিতে দোকানে সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। তারা মোট চার ধরনের স্বর্ণের ওপর যাকাতের টাকার পরিমান নির্ধারণ করেছেন।Read More


জেলার প্রতিটি পাড়া মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে:: পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম

ডেস্ক ২৪:: গতকাল শনিবার পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এম. এ মাসুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ আনিসুল হক ভূইয়া, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার, সিনিয়রRead More


বিজয়নগরে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৩

ডেস্ক ২৪::বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে আটক করেছে বিজয়নগর পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কাসেমপুর থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মস্তু প্রকাশ মোস্তফা (৩৫), কাশিনগর থেকে একাধিক মামলার আসামি তৌহিদ (৪০) ও শ্রীপুর থেকে মাদক বিক্রেতা কেফায়েতউল্লাহকে (২৫) আটক করা হয়। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরসাদ জানান, রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।


This site is protected by wp-copyrightpro.com