June, 2016
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অভিযান :: দেশীয় অস্ত্র, কাতুজসহ ইয়াবা উদ্ধার, ৩ জন আটক
প্রেস বিজ্ঞপ্তি:: দেশব্যাপী বিশেষ অভিযান চলাকালীন ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে ও দিক-নির্দেশনায় অত্র থানার এসআই/মোঃ নুরুল আমিন সঙ্গীয় ফোর্সসহ আজ রাত ০১.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী ডাকাত ১। মো: মমিন (৩৫) পিতা-মৃত কালা মিয়া সাং-মধ্যপাড়া থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ০১টি দেশীয় তৈরী লোহার হাতলযুক্ত পাইপগান ও ০২ (দুই) টি বন্দুকের কার্তুজসহ অত্র থানাধীন পুনিয়াউট আনসার ক্যাম্পের দক্ষিণ পাশ থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত অস্ত্রধারী ডাকাত এর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানারRead More
নাসিরনগর-সরাইল-লাখাই মহাসড়কে চলছে, সড়ক-জনপদ ও সরকারী খাস জমি দখলের মহোৎসব।
নাসিরনগর সংবাদদাতা :: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান হাসপাতাল ও কলেজ মোড়ে, বুড়িশ্বর ইউনিয়নের আক্তার নগর বাজারে রাস্তার দুই দ্বারে সড়ক জনপদ ও সরকারী খাস ভূমি দখল করে জোড়ে সোড়ে চলছে অবৈধ স্থাপনা নির্মাণ। এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তিরা আইনকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে দখল করে নিচ্ছে এসমস্ত সরকারী জায়গা। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ও প্রত্যক্ষদর্শী লোকজনের সাথে কথা বলে জানা যায়, হাসপাতাল ও কলেজ মোড় সহ গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশে সড়ক ও জনপদের জায়গায় ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠছে অবৈধ স্থাপনা। ফলে সরু হয়ে পড়ছে ব্যস্ততম রাস্তা। যানবাহন ওRead More
সরাইল-অরুয়াইল সড়ক সংস্কার কাজ পরিদর্শনে এমপি
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে॥ জেলার সরাইল উপজেলা সদরের সাথে হাওরবেষ্টিত চুন্টা, অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগের একমাত্র সরাইল-অরুয়াইল সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। তিনি রোববার বিকেলে সড়কটির চুন্টা, ভূইশ্বর ও পাকশিমুল অংশ পরিদর্শন করেন। বিগত কয়েক বছরে সড়কটি ভেঙ্গে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়। এ অবস্থায় সাংসদ জিয়াউল হক মৃধার প্রচেষ্টায় সম্প্রতি ১৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কটির সংস্কার কাজ শুরু করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। জানা যায়, গত চার বছর আগে (২০১২ সালে) সড়কটি নির্মাণের সময় সংশ্লিষ্ট ঠিকাদার বাবুলRead More
বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে এই প্রথম মুখ খুললেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান
মুম্বই: ২০১৪-এ হৃত্বিক রোশনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এই প্রথম সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন সুজান খান। ১৪ বছরের বিবাহিত জীবনে ইতি টানার কারণ বলতে গিয়ে সুজান জানান, তাঁরা জীবনের এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, যেখানে দাঁড়িয়ে মনে হয়েছিল দুজনের পথ আলাদা হয়ে যাওয়াই ভাল। দুবছর আগে শেষ হয়ে যাওয়া এই সম্পর্ক নিয়ে কখনওই প্রকাশ্যে মুখ খোলেননি দুপক্ষের কেউই। কিন্তু অবশেষে এপ্রসঙ্গে নিজের নীরবতা ভাঙলেন সুজান। সম্প্রতি এক সাক্ষাত্কারে এই প্রথমবারের জন্যে নিজের বিবাহিত জীবন, হৃত্বিকের সঙ্গে তাঁর সম্পর্ক, বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন সুজান। তবে এরসঙ্গে সুজান এটা জানাতেও ভোলেননি, বিচ্ছেদের পরেওRead More
নিরাপত্তার জন্য মোদীর হস্তক্ষেপ চাইছেন বাংলাদেশের সংখ্যালঘুরা
কলকাতা: নিরাপত্তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে বাংলাদেশের সংখ্যালঘুরা। তাঁরা চাইছেন সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ঢাকার সঙ্গে কথা বলুক ভারত সরকার। বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনের সচিব তথা বিশিষ্ট মানবাধিকার কর্মী রাণা দাশগুপ্ত বলেছেন, মৌলবাদীরা এবং জামাত বাংলাদেশ থেকে হিন্দুদের অস্তিত্ব মুছে দিতে চাইছে। তাই তাঁরা ভারতের সাহায্য চাইছেন। ভারতের অধিকাংশ মানুষ হিন্দু। তাই তাঁরা আশা করেন, ভারত তাঁদের সাহায্য করবে। মোদীর উচিত হিন্দুদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা। বাংলাদেশে মৌলবাদীদের নয়া শিকার হয়েছেন নিত্যরঞ্জন পাণ্ডে নামে এক আশ্রম কর্মী। তাঁকে হত্যার দায় স্বীকার করেছে আইএসআইএস। একের পর একRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ অভিযান:: ৫১ জন সমাজ বিরোধী সন বিপুল পরিমান মাদক ও অস্ত্র আটক
প্রেস রিলিজ:: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় রুজুকৃত ডাকাতি, ছিনতাই, চাঞ্চল্যকর হত্যা মামলা, মূলতবী সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিল, তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে লক্ষে জেলা পুলিশ কর্তৃক গত ১১ জুন ২০১৬খ্রিঃ দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত বিশেষ অভিযানে ১৮টি মামলায় ৫৫ জন আটক, ০১টি পাইটগান, ০১ রাউন্ড কার্তুজ, ২১৭ পিস ইয়াবা, ১২ কেজি গাঁজা, ২৫ বোতল এস্কপ সিরাপ, ০২টি সিএনজি ও ০২টি মোটরসাইকেল আটক করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানRead More
কাঁচা রসুন খাওয়ার উপকারিতা
২) শিরা উপশিরায় প্লাক জমতে বাঁধা দেয়। ফলে রক্ষা করে শিরা উপশিরায় মেদ জমার মারাত্মক রোগ অথেরোস্ক্লেরোসিসের হাত থেকে। ১) হৃদপিণ্ডের সুস্থতায় কাজ করে এবং শরীরে কোলেস্টেরল কমায়। এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। অনেকেই রসুন খেতে চান না৷ কারণ তাঁরা মনে করেন, খেলেই মুখ দিকে বিকট গন্ধ বের হয়৷ আর সেই গন্ধের চোটেই অফিস থেকে সামাজিক অনুষ্ঠান যেখানেই যাওয়া হোক না কেন অস্বস্তিতে পড়তে হবে৷ কিন্তু জেনে রাখা উচিত রসুনের অনেক গুণ৷ আর দু-কোয়া কাঁচা রসুন খেয়ে অনেক রোগ থেকেই রক্ষা পেতে পারেন৷ এবার এক ঝলকে দেখে নেওয়া যাক রসুনRead More
এসপির স্ত্রী হত্যার ‘সম্ভাব্য মূল পরিকল্পনাকারী’ আটক
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরো একজনকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তি মহম্মদ শাহজামান রবীন (২৮) কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা। শনিবার সকালে নগরীর বায়েজিদ থানার শীতল ঝর্ণা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। এই ব্যক্তি সরাসরি এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার ইকবাল বাহার জানিয়েছেন, আটক রবিন মিতু হত্যার মূল পরিকল্পনাকারী। তবে টিভি ক্যামেরার ফুটেজের অপরাধীদের সঙ্গে তার চেহারার মিল আছে কিনাRead More
এই গ্রামে হয় না কোনও বিয়ে, নেই তাই জামাইষষ্ঠী!
এই গ্রামের ক্যালেন্ডারে নেই জামাই ষষ্ঠী! আপামর বাঙালি জখন ব্যস্ত থাকে জামাই আদরে, চড় মেঘনাগ্রাম তখন ব্যস্ত থাকে জামাই খুঁজতে। এগ্রামের লোকের সংখ্যা ৮৫০-এর কাছে হলেও ভোটার ৫৪৫ জন। গ্রামের প্রচুর শিক্ষিত বিবাহ যোগ্য যুবক-যুবতী থাকলেও বিয়ের পিঁড়িতে বসার সৌভাগ্য লাভ করতে পারিনি তাঁরা। কারণ- এই গ্রামে বিয়ে করতে বা বিয়ে দিতে রাজি হয় না কোনও ছেলে বা মেয়ের পরিবার। চর মেঘনাগ্রাম ভারতে হলেও গ্রামে ঢুকতে বা বেরুতে গেলে জমা রাখতে হয় ভারতে বসবাসের প্রমাণ পত্র। নদিয়ার করিমপুর ১ নং ব্লকের হোগলবেরিয়া গ্রাম পঞ্চায়েতের চড় মেঘনাগ্রামে জামাইষষ্ঠী তাই কল্পনা। গ্রামেরRead More
মুম্বই হামলার সময় পাকিস্তানে ছুটি কাটাচ্ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব
নয়াদিল্লি: ২৬/১১ হামলার সময় ইসলামাবাদে ভারত- পাক স্বরাষ্ট্রসচিব স্তরের বৈঠক চলছিল, অনেকেই জানেন। কিন্তু ক’জন জানেন তৎকালীন স্বরাষ্ট্রসচিব মধুকর গুপ্ত ও আর কয়েকজন হোমড়া চোমড়া সরকারি কর্তা মুম্বই হামলা শুরু হওয়ার পরেও পাকিস্তানেই ছিলেন, ছুটি কাটাচ্ছিলেন পাহাড়ি শহর মুরিতে? সাড়ে সাত বছর পর এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় চমকে গিয়েছেন সকলে। সংশ্লিষ্ট কর্তারা দাবি করেছেন, ইসালামাবাদের বারবার অনুরোধেই মুরিতে এক রাত কাটিয়েছিলেন তাঁরা। কিন্তু ভারতের ইতিহাসে ভয়ঙ্করতম সন্ত্রাসবাদী হামলা চলাকালীন সরকারি কর্তাদের পাকিস্তানে রাত কাটানোর এই সাফাই বিশ্বাসযোগ্য মনে করছেন না কেউই। কর্তারা দাবি করেছেন, অভ্যন্তরীণ মন্ত্রীর সঙ্গে দেখা করেRead More



















