Main Menu

June, 2016

 

ধূমপানে বাড়ছে হিন্দুদের ‘পুরুষত্বহীনতা’! দাবি টোগাড়িয়ার

জম্বুসার (গুজরাত): হিন্দু ছেলেদের মধ্যে ‘পুরুষত্বহীনতা’ বাড়ছে, সেজন্য হিন্দুদের সংখ্যাও কমছে! বললেন প্রবীণ টোগাড়িয়া। দেশে মুসলিমদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে দাবি করে তার মোকাবিলায় হিন্দু দম্পতিদের আরও বেশি সন্তানের জন্ম দেওয়া উচিত বলে শুক্রবার গুজরাতের ভারুচের জম্বুসারে এক জনসভায় সওয়াল করেছেন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-র এই অন্যতম শীর্ষ নেতা, অতীতে প্রকাশ্যে নানা ইস্যুতে যাঁর মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। ‘লাভ জিহাদ’, খ্রিস্টধর্মে দীক্ষা নেওয়াও হিন্দুদের সংখ্যা কমে যাওয়ার কারণগুলির মধ্যে পড়ে বলে দাবি করেছেন টোগাড়িয়া। কিন্তু হিন্দুদের মধ্যে কেন ‘পুরুষত্বহীনতা’ বাড়ছে? পেশায় ডাক্তার টোগাড়িয়ার মত, তামাক সেবন, ধূমপান এর কারণ।Read More


আশুগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক বুতুর মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ

আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক সদস্য, আশুগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক বুতুর মৃত্যুতে একযুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন (জহির)। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে মরহুমের নামাজে জানাজা গত ৬ জুন বাদ আছর বাহাদুরপুর চক বাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান,Read More


সম্মিলিতভাবে দৃঢ় সাংগঠনিক ভিত্তির উপর নাগরিক কমিটিকে দাড় করাতে হবে—আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান বলেছেন, জেলা নাগরিক কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করে সংগঠনকে দৃঢ় ভিত্তির উপর দাড় করাতে হবে। তিনি এ ব্যাপারে নবনির্বাচিত কমিটির সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। শনিবার দুপুরে জেলা নাগরিক কমিটির নির্বাহী কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. মোহাম্মদ হাবিবুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কবি জয়দুল হোসেন, শফিকুর রহমান শহিদ, আলহাজ্ব ইস্কান্দার মির্জা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ, বিষ্ণুপদRead More


চান্দুরা খাদ্য গুদামে অবৈধভাবে চাল সরবরাহের অভিযোগ

ডেস্ক ২৪:: জেলার বিজয়নগরের চান্দুরা খাদ্য গুদামে অবৈধভাবে চাল সরবরাহের অভিযোগ উঠেছে দুই রাইস মিল মালিকের বিরুদ্ধে। গত ২৬ মে প্রসাশন বরাবর লিখিত অভিযোগটি করেছেন উপজেলার আলাদাউদপুর গ্রামের সুধাংশ রায়ের ছেলে সঞ্জয় রায় পোদ্দার। অভিযোগ পত্রের বিবরণ থেকে জানা জায়, সরকারি নিয়ম অনুযায়ী চান্দুরা ইউনিয়নের রাইস মিল গুলো তাদের নিজ নিজ মিলের চাল খাদ্য গুদামে সঠিক মূল্যে সরবরাহ করে থাকে। এই ক্ষেত্রে একে অন্যের কাছ থেকে চাল ক্রয় করে খাদ্য গুদামে সরবরাহ করার কোন নিয়ম নেই। কিন্তু এখানে বন্ধ হয়ে যাওয়া ২টি রাইস মিলের মালিক অন্য রাইস মিলের কাছ থেকেRead More


স্বাস্থ্য সহকারীদের দাবী সরকার দ্রুত বাস্তবায়নে আশা প্রকাশ::হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন জরুরী সভা

স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবনা এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য সহকারীদের জন্য এক বছর মেয়াদী ইন সার্ভিস বিশেষ ডিপ্লোমা প্রশিক্ষন কোর্স  ও প্রধানমন্ত্রীর ঘোষণা, স্বাস্থ্য অধিদপ্তর ও  স্বাস্থমন্ত্রণালয়ের প্রস্তাবনা এবং অর্থ জনপ্রশাসন সুপারিশ অনুসারে স্বাস্থ্য সহকারীদের পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে বেতন বৈষম্য দুরীকরণ এবং বেতন স্কেল টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান করার দবীতে  বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এক গুরুত্বপূর্ণ জরুরী সভা গত শুক্রবার সকাল ১০ টা শহরের পুরাতন কাচারী ভবনে ( লাল দালান) অস্থায়ী কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি আরশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত জরুরী সভায় বক্তব্য রাখেন ইলিয়াস জাবেদ,Read More


নবীনগরে ইয়াবাসহ আটক-২

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চি‎হ্ন মাদক ব্যবসায়ী মো: নোমান মিয়া (৩২) ও শাহিন মিয়া (৩৫) কে আটক করেন। জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে ৫২ পিছ ইয়াবাসহ তাদের হাতে নাতে গ্রেফতার করে। উল্লেখিত আসামীর বিরুদ্ধে নবীনগর থানায় মামলা রুজু করে গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


নবীনগরে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত

এস এ রুবেল, নবীনগর প্রতিনিধিঃ নবীনগর উপজেলায় অনুষ্ঠেয় ২০টি ইউনিয়নে ইউ,পি নির্বাচনে (বীরগাও ব্যতিত) ১৯টি ইউনিয়নের নব নির্বাচিত সংরক্ষিত ও সাধারন আসনের ইউ,পি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (১১/৬) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, উপজেলা ভুমি কর্মকর্তা ওয়ালিউল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম, স্থানীয় সাংসদের পিএস এবিএস জাবেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এ হালিম, আওয়ামীলীগ নেতা শিব শংকর দাস, নির্বাচিত সকল ইউনিয়নRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ অভিযান ::: বিপুল পরিমান মাদক, দেশী-বিদশী অস্ত্র সহ ৫০ জন আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় রুজুকৃত ডাকাতি, ছিনতাই, চাঞ্চল্যকর হত্যা মামলা, মূলতবী সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিল, তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে লক্ষে জেলা পুলিশ কর্তৃক গত ১০ জুন ২০১৬খ্রিঃ দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত বিশেষ অভিযানে ১৬টি মামলা, ৫০ জন আটক, ০১টি বিদেশী নাইন এমএম পিস্তল, ০১টি পাইটগান, ০২ রাউন্ড কার্তুজ, ০১টি চাইনিজ কুড়াল, ১০৭ পিস ইয়াবা, ২১ কেজি গাঁজা, ২৪ বোতল বিয়ার, ০১টি সিএনজি ও ০২টি মোটরসাইকেল আটক করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশRead More


ব্রাহ্মণবাড়িয়া কারগারের কয়েদির মৃত্যু

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া জেলা কারগারের কয়েদি ওমর আলী (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় তিনি মারা যান। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার  বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ওমর আলী বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্রামের মিজান মিয়ার ছেলে। কারাগর সূত্রে জানা যায়, , গত ৬ মে একটি চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় বাঞ্ছারামপুর থানা পুলিশ।সে একজন মাদকাসক্ত ছিল।পূর্ব   থেকেই সে অসুস্হ ছিল। ওমর আলীর শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেRead More


বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে পুলিশ সুপারের ইফতার ও দোয়া মাহফিল

গতকাল শুক্রবার পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এম. এ মাসুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আলহাজ্ব হারুন অর রশিদ, সদর উপজেলাRead More


This site is protected by wp-copyrightpro.com