June, 2016
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযান:: দেশীয় পাইপগান সহ দু’ডাকাত গ্রেফতার
দেশব্যাপী বিশেষ অভিযান চলাকালীন ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে ও দিক নির্দেশনায় এসআই/ইশতিয়াক আহমেদ সংগীয় ফোর্সসহ গত ১০/০৬/১৬ইং তারিখ রাত ২২.৩০ ঘটিকার অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী ডাকাত ১) মজিবুর রহমান প্র: মজিব (৩৫) পিতা-মৃত জজ মিয়া সাং-সেমন্তঘর থানা-নবীনগর এ/পি ভাদুঘর (জুরউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া) থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ০১টি দেশীয় তৈরী লোহার হাতলযুক্ত পাইপগান ও ০২ (দুই) রাউন্ড তাজা বন্দুকের কাতুৃজসহ অত্র থানাধীন কুমিল্লা সিলেট মহাসড়কের রামরাইল ব্রীজের নিকট থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত অস্ত্রধারী ডাকাতের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করে বিজ্ঞ আদালতেRead More
অবশেষে বদলী বহুল আলোচিত আশুগঞ্জের ইউএনও: এখনও বহাল তবিয়তে দুই সিপাহশালার
স্টাফ রিপোর্টার:: আশুগঞ্জে আলোচিত ইউএনও সন্দ্বিপ কুমার সিংহ অবশেষে বদলী হয়েছেন। নানান কারণে সমলোচিত ইউএনও সন্দ্বিপ কুমার সিংহ গত দুই ধরে বছর জুড়ে ছিলেন তুমুল আলোচনায়। তবে তিনি বদলী হলেও বহাল তবিয়তে আছেন তার সকল অপকর্মে দুই সহযোগি অফিস সহকারী লৎফুর রহমান ও ড্রাইভার কামরুল। তাকে চট্রগ্রামে বাশখালি উপজেলায় বদলী হলেও এখন সিলেট তাকে বিভাগে ন্যাস্ত করা হয়েছে। ইউএনও সন্দ্বিপ কুমার সিংহ আশুগঞ্জ উপজেলায় গত ২০১৩ সালে ১৪ নভেম্বর যোগদান করার পর স্থানীয় সংসদ সদস্য জাতীয় পার্টি আর উপজেলা চেয়ারম্যান বিএনপি হওয়ায় তার দুই সহযোগি অফিস সহকারী লৎফুর রহমান ওRead More
বাঞ্ছারামপুর জামায়াতের আমির গ্রেফতার
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের আমির মাজেদুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার ফরদাবাদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় ফরদাবাদ মাদ্রাসার শিক্ষক ও নবীনগর উপজেলার ব্রাহ্মণহাতা গ্রামের বাসিন্দা। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, ওই জামায়াত নেতার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে বাঞ্ছারামপুর থানায় একটি এবং বিশেষ ক্ষমতা আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ও নবীনগর থানায় একটি করে মামলা রয়েছে।
জামায়াতের ব্রাহ্মণবাড়িয়া জেলার নায়েবে আমীর মোঃ গোলাম ফারুক গ্রেফতার
জামায়াতে ইসলামী বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নায়েবে আমীর মোঃ গোলাম ফারুক (৫৮) কে নবীনগর থানা পুলিশ (১০/৬) রাত আনুমানিক দেড়টার দিকে গ্রেফতার করেছে। তাকে নবীনগর আদালত পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নবীনগর থানায় মামলা নং-২৪, তাং-৩১/০৩/১৬ ইং, ধারা-স্থানীয় সরকার পরিষদর নির্বাচন বিধি মালা ২০১০ এর ৭৩ (১)(অ)৭৭ (ছ)(ঞ) তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ এর ৩/৪ এর সন্দিগ্ধ হিসেবে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।প্রেস রিলিজ
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ অভিযান:: বিপুল পরিমান মাদক, মোটর সাইকেল অস্ত্র সহ ৪৫ জন আটক
প্রেস রিলিজ:: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় রুজুকৃত ডাকাতি, ছিনতাই, চাঞ্চল্যকর হত্যা মামলা, মূলতবী সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিল, তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে লক্ষে জেলা পুলিশ কর্তৃক গত ০৯ জুন ২০১৬খ্রিঃ দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত বিশেষ অভিযানে ৪৫ জন আটক, ০১টি পাইটগান, ৩৪২ পিস ইয়াবা, ০২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০ লিটার মদ ও ১০টি মোটরসাইকেল আটক করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম জানান।
হাজারো ভক্তের ভিড় মোহাম্মদ আলীর জানাজায়
সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলীর বাড়ি কেনটাকির লুইসভিলে তার দাফন প্রক্রিয়া শুরু হওয়ার পর সেখানে জড়ো হয়েছে হাজারও মানুষ। ক্যারিয়ারের শুরুতেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তখন ক্যাসিয়াস ক্লে হিসেবে পরিচিত আলী। আর বিশ্বজুড়ে জনপ্রিয় এই ব্যক্তিত্বের মৃত্যুশোকে কাতর হয়ে কয়েক হাজার মানুষ প্রার্থনা করেছে তার জানাজায়। বৃহস্পতিবার হয়েছে আলীর পারিবারিক জানাজা অনুষ্ঠান। শুক্রবার হবে আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান। সবার জন্য উন্মুক্ত থাকবে আলীকে বিদায় শ্রদ্ধা জানানোর সুযোগ। আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ অনেক বড় বড় মানুষ উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। সব আয়োজনের পর মুসলিম ধর্ম মতে আলীকে দাফন করা হবে। ৭৪ বছর বয়সেRead More
সরাইলে দালাল সিন্ডিকেটের কবলে কৃষক ধান সংগ্রহ অভিযান:: সাধারন কৃষকরা জিম্মী
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥সরাইলে প্রভাবশালী দালাল সিন্ডিকেটের কবলে কৃষক চলছে সংগ্রহে অনিয়ম। রাজনৈতিক দলের নেতা কর্মী, কথিত সাংবাদিক ও প্রভাবশালীরাই এখন কৃষক। ২০১৪ সালের কৃষি উপকরন বিতরনের কার্ডেই চলছে কৃষক সিলেকশন। এ তথ্য স্থানীয় কৃষি অফিসের। কৃষক শুন্য গুদামে সারাদিন আনাগুনা চোখে পড়ে দালালদের। অভিযান শুরুর আগেই গোপনে গুদামে কয়েক টন ধান উঠানোর বিষয়টি সবত্রই আলোচনা হচ্ছে। ফলে এ অভিযানে বঞ্চিত হচ্ছে স্থানীয় কৃষকরা। কিছু অনিয়মের কথা স্বীকারও করেছেন কৃষি কর্মকর্তা। ভেস্তে যেতে বসেছে সরকারের মহৎ উদ্যোগ। মোটা অংকের রফাদফায় চোখ বন্ধ করে আছে গুদাম কর্তৃপক্ষ। সরজমিনে গুদামে গিয়েRead More
২০০ পিছ ইয়াবা সহ দুই মাদক বিক্রেতা আটক
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/ইশতিয়াক আহমেদ ও এসআই/নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। আল আমিন (৩৫), পিতা-মৃত ছিদ্দিকুর রহমান, সাং-মধ্যপাড়া পোয়াপুকুর পাড়, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১০০(একশত) পিছ অবৈধ মাদক দ্রব্য (ইয়াবা) ট্যাবলেট সহ অত্র থানাধীন কান্দিপাড়া মাদ্রাসা রোডস্থ দি ডেন্টাল কেয়ারের সামনে থেকে গ্রেফতার করেন এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী ২। জাহের মিয়া (৩৮), পিতা-মৃত মন্নাফ মিয়া, সাং-চুন্টা, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এ/পি দক্ষিণ মৌড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১০০ (একশত) পিছ অবৈধ মাদক দ্রব্য (ইয়াবা) ট্যাবলেট অত্র থানাধীন দক্ষিণ মৌড়াইল সাকিনস্থ এডভোকেট তপন মিয়ার বাড়িরRead More
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সাফল্য:: অত্যাধুনিক বিদেশী পিস্তল সহ শহরের শীর্ষ সন্ত্রাসী এনামুল আটক
দেশব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার পুলিশরা অধিকতর তৎপর হয়। এরই ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে ও দিক-নির্দেশনায় অত্র থানার এসআই/মোঃ সোহাগ রানা ফোর্সসহ ১০ জুন শুক্রবার ভোর রাতে অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সুহিলপুর মধ্যপাড়া সাকিনস্থ জামে মসজিদের দক্ষিণে কাঁচা রাস্তার সামনে থেকে শহরের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ১। এনামুল হক (৩৫), পিতা-জসিম উদ্দিন প্রঃ জমশেদ, সাং-পূর্ব মেড্ডা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ০১টি ম্যাগজিনসহ 9 MM বিদেশী পিস্তল এবং অত্যাধুনিক কুড়াল সদৃশ স্টীলের তৈরী সাদা চাইনিজ কুড়ালসহ গ্রেফতার করে। সদর থানা সূত্রে জানা যায়,Read More
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান:: ১০ কেজি গাঁজা সহ দুই মাদক বিক্রেতা আটক
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় সালাউদ্দিন সুমন (২৫) ও আলমগীর মিয়া (৩০) নামে দুই গাঁজা বিক্রেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০৯ জুন) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শহরের কাউতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে। কারাদণ্ডদেশ প্রাপ্ত সালাউদ্দিন সুমন বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সোনামূড়া গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে ও আলমগীর একই গ্রামের আলী হোসেনের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে দুইজনের কাছ থেকে দুটি ব্যাগে পাঁচ কেজি করে মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়। পরেRead More



















