June, 2016
মিতু হত্যাকান্ডের প্রতিবাদে নবীনগর আদালত সড়কে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন
ডেস্ক ২৪:: চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী মিতু হত্যাকান্ডের প্রতিবাদে আজ (১৪/৬) দুপুর ১২ টায় নবীনগর আদালত সড়কে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বিশাল এক মানববন্ধন পালিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ইঞ্জিঃ সফিকুল ইসলাম,ইউএনও মোঃআজিজুল ইসলাম,পৌর মেয়র মোঃমাঈন উদ্দীন, এ এস পি নবীনগর(সার্কেল) মোঃআলাউদ্দিন, আওয়ামীলীগ নেতা জহির উদ্দীন চৌধুরী সাহান, মোঃ ইসহাক, প্রেসক্লাব সভাপতি আবু কামাল খন্দকার, যুবলীগ নেতা সামস্ আলম,সাইদুর রহমান লিটন প্রমূখ। এতে প্রশাসনের কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। এ সময় কুমিল্লাস্থ নবীনগর ছাত্রকল্যান পরিষদের নেতৃবৃন্দ ও গার্লস স্কুলের শিক্ষক- ছাত্রীবৃন্দ সহ সচেতন নাগরিক সমাজেরRead More
সন্ত্রাসী তান্ডব:: নাসিরনগরে গর্ভবতীকে পিঠিয়ে আহত, ৭ মাসের শিশু খুন,
মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি। মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর থেকেঃ- ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলার দূর্গম এলাকা নামে খ্যাত চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে সন্ত্রাসী তান্ডবে ৭ মাসের শিশু খুন হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, এলাকার কুখ্যাত সন্ত্রাসীরা এক দরীদ্র রিক্সা চালকের স্ত্রী ৭ মাসের গর্ভবতীকে পিঠিয়ে গুরুতর জখম করে তার গর্ভপাত ঘটিয়ে ৭ মাসের শিশু খুনের ঘঠনা ঘটিয়েছে। বর্তমানে খুনের মামলা তুলে নিতে সন্ত্রাসী আসামীরা বাদী ও তার পরিবারের লোকজনকে অব্যাহত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। সন্ত্রাসীদের হুমকিতে বাদী ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তা হীনতাRead More
আশুগঞ্জে মিতু হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রতিনিধি:চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ গোল চত্ত্বরে ‘আশুগঞ্জ থানা’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন সদ্য পদোন্নতি পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ছায়দুর রহমান, চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার, আড়াইাসিধা ইউনিয়নে চেয়ারম্যান ডা. সেলিম মিয়া, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু প্রমুখ।Read More
যে কারনে চিরকুমার ছিলেন ঢাবির সাবেক ভিসি মনিরুজ্জামান মিঞা, শুনলে চোখে জল চলে আসবে!
ডেস্ক ২৪:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা তাঁর প্রেমিকাকে ভালোবেসে কোনোদিন বিয়ে করেননি। একটি ভুল বুঝাবুঝির কারণে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন মনিরুজ্জামানের প্রেমিকা। সেই থেকে আজীবন অকৃতদার ছিলেন এই শিক্ষক। আজ ফেসবুকে দেয়া এক স্ট্যটাসে এমনটি জানিয়েছেন সাংবাদিক ফজলুল বারী। সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে অধ্যাপক মনিরুজ্জামান মিঞা মারা যান। এরপর ফেসবুকে ফজলুল বারী লিখেন- প্রফেসর মনিরুজ্জামান মিঞা মারা গেছেন। নিপাট একজন ভদ্রলোক মানুষ ছিলেন তিনি। তাকে শিরোনাম করে আমার একটা লেখা নিয়ে এক সময় আলোড়ন হয়েছিল। লেখাটার শিরোনাম ছিল “মনিরুজ্জামান মিঞা বিড়াল ভালোবাসেন”! ঘটনাটা একটুRead More
ভাদুঘরে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ভাদুঘর ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশুটি স্থানীয় ভাদুঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। তবে ধর্ষকের নাম-পরিচয় জানাতে পারেনি শিশুটির বাবা। শিশুটির বাবা অভিযোগ করে বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশে খেলা করছিল ওই শিশু। এসময় অজ্ঞাতপরিচয় (২০) এক যুবক বাইসাইকেলে চড়ে এসে ছুরি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘন্টা দেড়েক আশপাশ এলাকায় ঘুরে পুনরায় ভূঁইয়াপাড়ায় শিশুটির বাড়ির পাশের একটি ঝোঁপে নিয়ে গিয়ে তাকে হাত-পাRead More
কসবায় রিভলবারসহ ডাকাত গ্রেফতার
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রিভলবারসহ জসিম মিয়া (৩০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জুন) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। জসিম একই উপজেলার আকবপুর গ্রামের মন মিয়ার ছেলে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জসিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি রিভলবারসহ তাকে গ্রেফতার করা হয়। জসিমের বিরুদ্ধে ডাকাতি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।
আশুগঞ্জে ট্রাক উল্টে আধা ঘন্টা যান চলাচল বন্ধ
ডেস্ক ২৪:: আশুগঞ্জে সারবোঝাই একটি ট্রাক উল্টে ঢাকা-সিলেট মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে উদ্ধার করলে দুপুর ১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে আশুগঞ্জ সার কারখানা থেকে একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ওভারলোডেড থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় তা উল্টে যায়। এতে মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ তাকে। পরেRead More
চীন সরকারের আমন্ত্রনে ফজিলাতুন্নেসা বাপ্পী এম.পি চীন সফরে
আওয়ামীলীগের গবেষনা প্রতিষ্ঠান সিআরআই ও চীন সরকারের আমন্ত্রনে ৭দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ও সংসদ সদস্য অ্যাডঃ ফজিলাতুন্নেসা বাপ্পী। গতকাল রবিবার দুপুরে তিনি চীন সফরে যান। ১৬সদস্যের প্রতিনিধি দলের মধ্যে তরুন উদ্যোমী গতিশীল সংসদ সদস্য হিসেবে ৮জন রয়েছেন সংসদ সদস্য ও ৮ জন রয়েছেন যুব নেতা। ১২জুন রবিবার থেকে ১৭ জুন শুক্রবার পর্যন্ত থাকবেন চীন সফরে। সেখানে তিনি চীনর কুনমিং টেনজিং ও বেইজিং এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পার্টির প্রোগ্রাম এবং চীনা সরকারের মন্ত্রীদের সাথে বৈঠক ও চীনের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য, আর্থ সামাজিক অবস্থা, সাংস্কৃতিক দিক নিয়ে কাজRead More
জেলার আইন শৃঙ্খলা রক্ষায় সবধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে:: জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার এম. এ মাসুদ, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ায়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ আতাউল্লাহ্ জামী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ তানভীর ভূইয়া, বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ আনিছুল হক ভূইয়া, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, নবীনগর উপজেলা চেয়ারম্যানRead More
বিজয় মাল্যর অট্টালিকায় ৫ দিন ছিলেন ‘কিং’ গেইল!
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্রাঞ্চাইজিতে যোগ দেওয়ার পর একবার দলের কর্ণধার তথা লিকার ব্যারন বিজয় মাল্যর প্রাসাদোপম কিংফিশার ভিলায় পাক্কা পাঁচদিন থাকার সুযোগ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। সম্প্রতি, আত্মজীবনী ‘সিক্স মেশিন: আই ডোন্ট লাইক ক্রিকেট..আই লাভ ইট’ বইতে সেই অভিজ্ঞতাই লিখেছেন এই বিস্ফোরক ব্যাটসম্যান। গেইল জানান, আরসিবি-র হয়ে খেলার সময়ই দলের ম্যানেজার অবিনাশের থেকে তিনি মাল্যর অট্টালিকার কথা শোনেন। কাকতালীয়ভাবে, একবার টুর্নামেন্টের ফাঁকে একটা পাঁচদিনের ছুটি পান তিনি। তাঁর মনে হয়, একবার দলের মালিকের ওই ভিলা দেখে আসবেন। গেইল জানান, তিনি ইচ্ছুক থাকলেও, দলের অন্য কোনও ক্রিকেটার যেতে রাজি হলেনRead More



















