Main Menu

June, 2016

 

ঈভ টিজিং:: বিজয়নগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবকের কারাদন্ড

ডেস্ক ২৪:: বিজয়নগরে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে ফয়সাল আহমেদ (২০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেছা শিউলি এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত ফয়সাল বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের আব্দুল আহাদের ছেলে। ইউএনও কার্যালয় সূত্র জানায়, প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে ফয়সাল উত্যক্ত করতেন। এ বিষয়টি ছাত্রী তার অভিভাবককে জানালে তারা বিজয়নগর থানায় অভিযোগ করেন। সোমবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় পুলিশ ঘটনাস্থলে হাতেনাতে ফয়সালকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিজয়নগরRead More


ক্রেতা সাধারণের নিরাপত্তা ও শহরের যানজট নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে:: মতবিনিময় সভায় ওসি মোঃ মঈনুর রহমান

ডেস্ক ২৪:: রমজানে যানজট নিরসন ও ব্যবসায়ীদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার সকালে পৌর এলাকার সকল মার্কেট ব্যবসায়ীদের আয়োজনে শহরের সিটি সেন্টার মার্কেটের ৪র্থ তলায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ট্রাফিক ইনচার্জ সাহাব উদ্দিন। ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব মোঃ আজিজুল হকের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া সিটি সেন্টার মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি এম. সাইদুজ্জামান আরিফের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন টি. এ রোড ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গাজী মোঃ রতন মিয়া, জগতবাজারRead More


কালীকচ্ছ বাজারের ব্যাবসায়ী আবদুল গফুর মিয়ার ইন্তেকাল

মোহাম্মদ মাসুদ,সরাইল থেকে : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালীকচ্ছ বাজারের ব্যাবসায়ী সূর্যকান্দী গ্রামের বাসিন্দা আবদুল গফুর মিয়া (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। গত মঙ্গলবার (১৪ জুন) সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার নিজ বাড়ীতে তিনি মারা যান। তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। সূর্যকান্দী গ্রামের আবদুল সাত্তার মিয়ার ছেলে (সাদু ড্রাইবার) আবদুল গফুর । বর্তমানে কালীকচ্ছ বাজারের পাশে তার নিজ বাড়ীতে বসবাস করতেন। মৃত্যুকালে এই ব্যবসায়ীর স্ত্রী, দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার বাদ আসর নামাজে জানাযা শেষে সূর্যকান্দী গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতেRead More


সরাইলে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জীবন মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জীবনকে ‘চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত’ বলে দাবি করেছে। নিহত জীবন মিয়া (৩২) উপজেলার শাহবাজপুর গ্রামের মহরম আলীর ছেলে। সরাইল থানার ওসি রূপক কুমার জানান, রাত ২টার দিকে একদল ‘ডাকাত’ ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউরা ব্রিজের কাছে অবরোধ দিয়ে ডাকাতির চেষ্টা করছে সংবাদ পেয়ে সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। “ওই সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। ওই সময় জীবন গুলিবিদ্ধ হয়ে মহাসড়কের পাশে একটি ঝোপে পালিয়ে যায়। “পরে পুলিশ তল্লাশি চালিয়েRead More


জাসদের প্রতি আশরাফের রক্তচক্ষুতে আ.লীগে বিস্ময়

বিবিসি বাংলা::আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণত কম কথা বলেন, যা বলেন মেপে বলেন। কিন্তু প্রায় হঠাৎ করে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক অনুষ্ঠানে তিনি যে ভাষায় ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক জাসদকে তুলোধোনা করেছেন, তাতে তার দলের ভেতরেই বিস্ময় তৈরি হয়েছে। ঐ অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেন, জাসদ শেখ মুজিব হত্যার ক্ষেত্র তৈরি করেছিলো। সরকারে জাসদের একজনকে মন্ত্রী করার জন্য আওয়ামী লীগকে প্রায়শ্চিত্ত করতে হবে, এমন মন্তব্যেও করেন তিনি। । সাধারণ সম্পাদকের এই বক্তব্য নিয়ে আজ (মঙ্গলবার) দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বিবিসির কাছে বিস্ময় প্রকাশ করেছেন। নাম প্রকাশRead More


স্ত্রীর স্বীকারোক্তিতে ৮ মাস পর কুমিল্লায় স্বামীর কংকাল উদ্ধার, আটক ৬

ডেস্ক ২৪:: কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের প্রায় ৮ মাস পর ময়নাল হোসেন (৩৫) নামের সৌদি প্রবাসীর মরদেহের কংকাল উদ্ধার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। স্ত্রীর পরকীয়া প্রেমের বিরোধ ও সম্পত্তি বিষয়ক জটিলতায় খুন হয়েছেন ময়নাল হোসেন। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আকবপুর ইউনিয়নের জাড্ডা হাহাতি এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজগর আলীর উপস্থিতিতে একটি ডোবার ৩ ফুট পানির নিচ থেকে মরদেহের কংকাল উদ্ধার করা হয়। নিহত ময়নাল হোসেন মুরাদনগর উপজেলার আকবপুর নোহাটি গ্রামের মৃত: আব্দুল কাদিরের ছেলে। নিহত ময়নাল স্থানীয় ও পুলিশRead More


এসপি’র স্ত্রী হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ডেস্ক ২৪:: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাবের সামনে জেলা পুলিশের উদ্যোগে ‘সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসী’র ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেনের পরিচালনায় মানবন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর সফিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.শওকত হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম,Read More


ফলোআপ——সরাইল খাদ্য গুদাম পরিদর্শনে এমপি:: অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে :: সরাইল খাদ্য গুদাম পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। স্থানীয় ও জাতীয় পত্রিকায় ধান সংগ্রহে অনিয়মের প্রতিবেদন পড়ে গতকাল মঙ্গলবার সকালে তিনি আকস্মিকভাবে গুদামে প্রবেশ করেন। এ সময় তার সাথে ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা। গুদামের অনিয়ম তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন এমপি। সূত্র জানায়, গত রোববার জাতীয় পত্রিকায় “ সরাইলে সিন্ডিকেটের কবলে ধান সংগ্রহ অভিযান” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ধান সংগ্রহে নানা অনিয়মেরRead More


দু’বছরের মধ্যে বাংলাদেশে ১৪২ তলা অট্টালিকা, পাকিস্তান ‘জ্বলছে’

আনন্দবাজার, কলকাতা:: গোলাভরা ধান, গোয়ালে দুধেল গাই, পুকুর ভর্তি মাছেই ছন্দে ফিরতেন গ্রামবাসীরা। স্বচ্ছলতার সুখ পৌঁছত কৃষকের ঘরেও। আকাল এলে গোলমাল বাঁধত। হাহাকারের অন্ধকার। সে দিন গেছে। গ্রাম বাঁধা পড়েছে শহরে। মান্ধাতার আমলের অর্থনীতি উন্নয়নের প্রশস্ত রাজপথ খুঁজছে। উন্নততর জীবনের হাতছানি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্যটা স্পষ্ট। বাজেটে তার ছাপ। দেদার ছাড় দিয়ে রাজকোষ খালি করে হাততালি কুড়োন নয়। আপসে মন ভোলানো খুশি নয়। দূরের যাত্রায় দুরন্ত গতিতে এগিয়ে যাওয়া। প্রতি বছরেই তার ফল ফলবে। মুগ্ধ দেশবাসী নিজেদেরই চিনতে পারবে না। ভাববে এটা সেই বাংলাদেশ, না অন্য কোনও আনন্দলোক। মধ্যমRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ অভিযান :: অস্ত্র গোলা-বারুদ উদ্ধার। ৬৮ জন আটক

প্রেস রিলিজ::: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় রুজুকৃত ডাকাতি, ছিনতাই, চাঞ্চল্যকর হত্যা মামলা, মূলতবী সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিল, তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে লক্ষে জেলা পুলিশ কর্তৃক গত ১৩ জুন ২০১৬খ্রিঃ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত বিশেষ অভিযানে ১১টি মামলায় ৬৮ জন আটক, ০২টি রিভলবার, ০৪টি পাইটগান, ০৩ রাউন্ড কার্তুজ, ০১টি ছোড়া, ০৩টি সিএনজি ও ০১টি মোটরসাইকেল আটক করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম জানান।


This site is protected by wp-copyrightpro.com