এসপি’র স্ত্রী হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ডেস্ক ২৪:: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাবের সামনে জেলা পুলিশের উদ্যোগে ‘সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসী’র ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যুদ্ধ জয় করে যারা দেশ স্বাধীন করেছে গুপ্ত হত্যা করে তাদের অগ্রযাত্রাকে স্তব্ধ করা যাবে না। চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে নৃশংসভাবে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে দাবি জানান। এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করার জন্য কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।এ সময় তারা জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
মানববন্ধনে জেলা পুলিশের বিভিন্ন শাখার সদস্য, আনছার, আলেম সমাজসহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।



















