আখাউড়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
[Web-Dorado_Zoom]
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোনিয়া সুলতানা (২৫) নামে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রাম থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোনিয়া রাণীখার গ্রামের সৌদি আরব প্রবাসী ওসমান ভূঁইয়ার স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফতার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাণীখার গ্রামে তার শ্বশুর বাড়ির নিজ কক্ষ থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আখাউড়া থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

« এবার প্রতি ভরি স্বর্ণের যাকাত যত দিতে হবে (Previous News)
(Next News) বিজয়নগরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত সদস্য গ্রেফতার »