Main Menu

March, 2016

 

ইউপি নির্বাচনে নাসিরনগরে বিএনপির প্রার্থী ঘোষনা

সংবাদাদাতা॥ নাসিরনগরের ১৩টি ইউনিয়নে ধানের শীষ প্রতীকে প্রার্থীদের নামের তালিকা ঘোষনা করা হয়েছে। শনিবার বিকালে কেন্দ্রীয় বি,এন,পির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বি,এন,পির সভাপতি শিল্পপতি আলহাজ্ব সৈয়দ একে একরামুজ্জামান এ ঘোষনা করেন। এতে ১৩টি ইউনিয়নের মধ্যে ৬ জনই রয়েছেন বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন চাতলপাড় ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, ভলাকুট ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হাজ্বী বরকত উল্লাহ, গোয়ালনগর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হাজ্বী মোঃ তারিক মিয়া,নাসিরনগর সদর ইউনিয়নে কামরুল আলম ভুইয়া ,কুন্ডা ইউনিয়নে বর্তমান ইউপিRead More


ভালবাসার টান :: মিরাকল বা অলৌকিক ক্ষমতা

ভালবাসার টান :: মিরাকল বা অলৌকিক ক্ষমতা


পৌর নির্বাচন :: আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির ব্যাপক গণসংযোগ

বিএনপি মনোনিত মেয়র প্রার্থী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি শনিবার বিকেলে ভাদুঘর ফাটা পুকুরপাড় মসজিদ এলাকা হইতে গণসংযোগ শুরু করে ভাদুঘর বাজার হয়ে, নাছিরপুর, ভাদুঘর দেওয়ানপাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির, সাবেক সহ-সভাপতি মো: জিল্লুর রহমান, সহ-সভাপতি এড. গোলাম সারোয়ার খোকন, সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: আজিম, আলহাজ্ব হুমায়ূন কবীর মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক হাজী মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মো: শামীম মোল্লা, স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন সদরRead More


নৌকা প্রতীক পেয়ে নায়ার কবীরের গনসংযোগ শুরু ॥ দলীয় নেতাকর্মীরে আনন্দ উল্লাস

শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কার্যালয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ বশিরুল হক ভূঞা’র নিকট থেকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীর নৌকা প্রতীক পেয়েছেন। প্রতীক পেয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত দলীয় নেতাকর্মীদের সাথে মিলিত হন। এ সময় নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠে। তারা নৌকা নৌকা শ্লোগানে মুখরিত করে তুলে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে নায়ার কবীর বলেন, আমি আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে বিজয়ী হতে চাই। এখান থেকেই আমার নির্বাচনী গণসংযোগ শুরু করছি। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওRead More


সরাইলে কয়েক’শ লোকের জাতীয় পার্টিতে যোগদান

মোহাম্মদ মাসুদ , সরাইল :: সরাইলে কয়েক শত লোক জাতীয় পার্টিতে যোগদান করেছে। গতকাল শনিবার উপজেলার চুন্টায় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার হাত ধরে বিশিষ্ঠ ব্যক্তিত্ব মোঃ জাহাঙ্গীর মিয়ার নেতৃত্বে যোগদান করেছেন তারা। এ উপলক্ষ্যে মোঃ বাহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান সভায় প্রধান অতিথি ছিলেন এমপি। বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল হামিদ ভাষানী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ রহমত হোসেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির, সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি এমদাদুল হক সালেক, যুগ্মRead More


নাটাই দক্ষিণের বিল কেন্দুয়াই দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত, আটক ছয়

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় দেশিয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।শনিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিল কেন্দুয়াই গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিল কেন্দুয়াই গ্রামের আনোয়ার হোসেনের বাড়ির লোকজনদের সঙ্গে একই গ্রামের মাস্টার বাড়ির লোকজনদের বিরোধ চলে আসছিল। এর মধ্যে শুক্রবার রাতে মোবাইলে টাকা রিচার্জ করাকে কেন্দ্র করে দুই পক্ষের দুই ব্যক্তির মধ্যেRead More


পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ সম্পন্ন, প্রচারনা শুরু

প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় ২য় দফা পৌর নির্বাচনের প্রচারনা শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে রিটার্নিং অফিসার বশিরুল হক ভূইয়া প্রতীক বরাদ্দ করেন। নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থীসহ ৭৫ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী নায়ার কবীর ও বিএনপি সমর্থিত প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি কুশল বিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে প্রচারনা শুরু করেন।


বিশ্বের সবচেয়ে ধনী বিল গেটস, ভারতের মুকেশ আম্বানি, তালিকায় ৮৪ ভারতীয়, জুকারবার্গ ছয়ে

ওয়েব ডেস্ক: সম্প্রতি প্রকাশিত হল বিশ্বে সবথেকে ধনী মানুষদের তালিকা। এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস। ২০১৬ সালে গোটা বিশ্বের মোট ১ হাজার ৮১০ জন মানুষের লম্বা তালিকা প্রকাশ করা হয়েছে যাদের বর্তমান সম্পত্তি অন্তত পক্ষে ১০০ কোটির বেশি। ২০১৫ সালে সংখ্যাটা ছিল ১ হাজার ৮২৬ জন। এই তালিকায় এক নম্বরে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ভারতের ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি রয়েছেন ভারতের মধ্যে প্রথম। গোটা তালিকায় ভারতের রয়েছেন ৮৪ জন। ভারতের হয়ে আরও যারা আছেন-ফার্মা ম্যাগনেট দিলিপ সাংভি (৪৪ নম্বর স্থান), উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি (৫৫ নম্বর স্থানাধিকারী), HCL-এরRead More


নিজেদের ক্ষমতা অনুযায়ী খেললে হারাতে পারি ভারতকে: তামিম

মীরপুর: রবিবার সন্ধ্যায় এশিয়া কাপের ফাইনালের আগে ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন তামিম ইকবাল। বললেন, তাঁরা ভারতকে হারানোর ক্ষমতা রাখেন। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, আমরা নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারলে ভারতকে হারাতে পারি, বলেছেন বাংলাদেশ ওপেনার। ভারত-বাংলাদেশ ক্রিকেট যুদ্ধের ইতিহাসের পাতা ওল্টালে দেখা যাবে, ২০০৭ সালে পোর্ট অব স্পেনে ৫০ ওভারের বিশ্বকাপে ভারতকে হারিয়ে ক্রিকেট দুনিয়াকে স্তম্ভিত করে দিয়েছিলেন তামিমরা। সেই ম্যাচে জাহির খানকে তামিমের ছক্কা হাঁকানোর ছবিটা আজও হয়ত ভোলেননি অনেকেই। এদিন অনুশীলনের শেষে তামিম বলছেন, আমি ম্যাচটার কথা ভুলে গিয়েছি। আপনারাই মনে করিয়ে দেন। ভারতের বিরুদ্ধে বেশ কয়েকটাRead More


৫ নং ওয়ার্ডের কাউসারের পক্ষে প্রার্থীতা প্রত্যাহার করলেন কামালউদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর মোহাম্মদ কাউসারের পক্ষে কাউন্সিলর প্রার্থী ও ব্রাদার্স ক্লাবের সভাপতি, সমাজ সেবক কামাল উদ্দিন প্রার্থীতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সিদ্ধান্ত জানান।এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।


This site is protected by wp-copyrightpro.com