Main Menu

ইউপি নির্বাচনে নাসিরনগরে বিএনপির প্রার্থী ঘোষনা

[Web-Dorado_Zoom]

nasirnagar
সংবাদাদাতা॥ নাসিরনগরের ১৩টি ইউনিয়নে ধানের শীষ প্রতীকে প্রার্থীদের নামের তালিকা ঘোষনা করা হয়েছে। শনিবার বিকালে কেন্দ্রীয় বি,এন,পির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বি,এন,পির সভাপতি শিল্পপতি আলহাজ্ব সৈয়দ একে একরামুজ্জামান এ ঘোষনা করেন। এতে ১৩টি ইউনিয়নের মধ্যে ৬ জনই রয়েছেন বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন চাতলপাড় ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, ভলাকুট ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হাজ্বী বরকত উল্লাহ, গোয়ালনগর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হাজ্বী মোঃ তারিক মিয়া,নাসিরনগর সদর ইউনিয়নে কামরুল আলম ভুইয়া ,কুন্ডা ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান ওমরাও খান, বুড়িশ্বর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী,ফান্দাউক ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন,গুনিয়াউক ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন,চাপরতলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া, গোর্কণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এম এ হান্নান , হরিপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাজ্বী মোঃ জামাল মিয়া,ধরমন্ডল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ আবদুল হাই ও পূর্বভাগ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হোসেন হাজারী ।কেন্দ্রীয় বি,এন,পির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বি,এন,পির সভাপতি শিল্পপতি আলহাজ্ব সৈয়দ একে একরামুজ্জামান উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী চুড়ান্ত ঘোষনা করেন বলে উপজেলা বি,এন,পির সাধারন সম্পাদক ও ইউ,পি চেয়ারম্যান এম,এ হান্নান জানিয়েছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares