Main Menu

March, 2016

 

মনোনয়ন দেয়ার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হরিপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি ফারুক মিয়ার বিরুদ্ধে রাজাকারের সন্তান অভিযোগ এনে দলীয় মনোনয়ন দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদসহ কয়েকটি সংগঠন। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার হারুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ, মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন গণজাগরণ মঞ্চের আহবায়ক জিয়া কান্দার প্রমূখ। বক্তারা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাসিরনগরে হরিপুর ইউনিয়নে রাজাকারের পুত্রকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না দেয়ার আহবান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বিশ্বরোড গোল চত্বর এলাকা প্রদক্ষিণ করে। এতে যানচলাচলে কিছুটা ব্যাঘাতRead More


কসবায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সৈয়দাবাদ আর্দশ মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ খন্দকার আলমগীর আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ফারজানা সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন,কলেজ প্রতিষ্ঠাতা প্রতিনিধি সামসুল আরেফিন সিদ্দিকী,অভিভাবক সদস্য মোজাম্মেল হক,সামসুল করীম,মুজিবুর রহমান ভুইয়া প্রমুখ। বৃহম্পতিবার বিকালে অতিথিরা বার্ষিক ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


জেলা মহিলাদলের উদ্যোগে মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচির পক্ষে মতবিনিময় সভা

জেলা বিএনপির সভাপতি, সাবেক মেয়র ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির মৌড়ালস্থ বাসভবনে জেলা মহিলা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভানেত্রী এডঃ ইসমতআরার সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিমের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সহ-সভাপতি এডঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি এডঃ গোলাম সারোয়ার খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক এডঃ আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান শাহীন,Read More


স্বতন্ত্র মেয়র প্রার্থী গোলাম মোস্তফা রাফির মনোনয়ন প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র মেয়র প্রার্থী যুব নেতা গোলাম মোস্তফা রাফি মনোনয়ন প্রত্যাহার করেছেন।শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রত্যাহার চলাকালে তিনি মেয়র প্রার্থীতা মনোনয়ন প্রত্যাহার করে নেন। মনোনয়ন প্রত্যাহার কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা আওয়ামী লীগের সমবায় বিষয়ক সম্পাদক চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার, জেলা আওয়ামী লীগের নেতা মোঃ ফারুখ প্রমূখ।   মনোনয়নRead More


সকলের সহযোগিতা নিয়ে পৌরসভাকে আধুনিক ডিজিটাল পৌরসভায় রূপান্তর করতে চাই—-নায়ার কবীর

শুক্রবার রাতে শহরের পাইকপাড়ায় সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের বাসভবনে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীরের সাথে বিদ্যুৎ শ্রমিকলীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র প্রার্থী নায়ার কবীর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ শ্রমিক লীগ নেতৃবৃন্দের মধ্যে সিরাজ উদ্দিন, শেখ শওকত, ইকবাল হোসেন শফিক, ধন মিয়া, তারেক আলী ভূইয়া, আলমগীর, শেখ সেলিম, পায়েল, কামরুল, সোহেল, মহসিন, মোস্তাক, নিজাম প্রমুখ। মতবিনিময়কালে নায়ার কবীর বলেন, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি আধুনিক ডিজিটাল পৌরসভায়Read More


খেলাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে আসতে হবে— জেলা প্রশাসক লূৎফুন নাহার

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লূৎফুন নাহার। ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মাঈন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ভারপ্রাপ্ত জেলা প্রশাসকRead More


৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী খবির উদ্দিনের পক্ষে আকতার হোসেনের প্রার্থীতা প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর আকতার হোসেন চৌধুরী কাউন্সিলর প্রার্থী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খবির উদ্দিনের পক্ষে প্রার্থীতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপস্থিত হয়ে খবির উদ্দিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।


যারা উন্নয়নে বিরোধীতা করে তারা গণতন্ত্রের শক্র :: কসবায় আইনমন্ত্রী

খ.ম.হারুনুর রশীদ ঢালী : যারা দেশের উন্নয়নে বিরোধীতা করে তারা গণতন্ত্রের শক্র,জনগণের শক্র,বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। তিনি বলেন, রাস্তা ঘাট, ব্রীজ ও বিদ্যুৎ খাতে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। উন্নত বিশ্বে বাংলাদেশের উন্নয়ন একটি রোল মডেল। বৃহম্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা কদমতুলি ২৪ কোটি টাকা ব্যয়ে কসবা-কুটি সড়ক উন্নয়য়ন কাজের ভিওিপ্রস্তর স্থাপন এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর পূর্বে কুটি বাজার ব্রীজ উন্নয়ন কাজের ভিওি প্রস্তর স্থান উদ্বোধন করেন। কসবা পৌরসভা ৪নং ওয়ার্ডRead More


হাফিজুর রহমান মোল্লা কচির পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী যুদ্ধে ঝাপিয়ে পড়ার আহ্বান :: মুশফিকুর রহমান

বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির মৌড়াইলস্থ বাসভবনে জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি এড. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: আজিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কসবা আখাউড়ার সাবেক সাংসদ মুশফিকুর রহমান আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদকRead More


ডাঃ মোঃ আবু সাঈদের পিতা আলহাজ্ব মোঃ আব্দুল খালেক- এর ইন্তেকাল ॥ শুক্রবার বাদ জুম্মা জানাজা

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক সমাজসেবক ডাঃ মোঃ আবু সাঈদের পিতা ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ ব্যক্তিত্ব, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপদেষ্টা , ব্রাহ্মণবাড়িয়া কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল খালেক বার্ধক্যজনিত রোগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে মধ্যপাড়াস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে —রাজেউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯১ বৎসর। তিনি ছোট ভাই বোন, ১ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। উনার মৃত্যুর খবরে শহরের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। ৪ মার্চ শুক্রবার বাদRead More


This site is protected by wp-copyrightpro.com