March, 2016
পরকীয়ায় নয় দুশ্চিন্তা থেকেই সন্তানদের খুন করেন মা !
ডেস্ক:: রাজধানীর বনশ্রীতে ২ সন্তানকে নিজেই শ্বাসরোধ করে হত্যা করেছেন মা মাহফুজা মালেক। তবে পরকীয়ার জেরে নয়, সন্তানদের পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকেই তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। সকালে পরকীয়ার জের ধরে দুই শিশু হত্যার ঘটনা ঘটেছে বলে জানালেও দুপুরে সংবাদ সম্মেলনে ভিন্ন এ তথ্য জানিয়েছে র্যাব। উত্তরায় র্যাবের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যম কর্মীদের সামনে এ তথ্য জানান। এর আগে সকালে র্যাবের মিডিয়া উইংয়ের কর্মকর্তা রুম্মন মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় জানিয়েছিলেন শিশুদের হত্যায় পরকীয়ার পাশাপাশি মা মাহফুজার মানসিক সমস্যা ও সম্পত্তিগত বিরোধওRead More
ইউপি নির্বাচন :: নবীনগরে দলীয় প্রতীক পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ
আমিনুল ইসলাম//সারাদেশের ন্যায় ২২ মার্চ আশুগঞ্জ ও সরাইলের পর ৩১ শে মার্চ দ্বিতীয় ধাপ ও ২৩ শে এপ্রিল তৃতীয় ধাপে নবীনগরে ২১টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।আসন্ন নির্বাচনকে কেন্দ্র কে ইউনিয়নগুলোতে চলছে উৎসবমুখর পরিবেশ।প্রত্যেকটি চায়ের দোকানে শুধু একটিই আলাপ এবার প্রথম হচ্ছে দলীয়ভাবে নির্বাচন।এখন শান্তিমত ভোট দিতে পারলেই হয়।ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এখন মাঠ চষে বেড়াচ্ছেন। এবারেই প্রথম বারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীরা প্রতিদ্বদ্ধিতা করবেন। পাশাপাশি কিছু প্রার্থী স্বতস্ত্রভাবে প্রতিদ্বদ্ধিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্ভাব্য প্রার্থীদের প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে গ্রামীণ হাটবাজার ও জনপদ।ইতিমধ্যে উপজেলা জুড়ে সম্ভাব্য চেয়ারম্যান ওRead More
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় একটি রিভালবার ও তিন রাউন্ড গুলিসহ তফসির (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তফসির শহরের কান্দিপাড়া এলাকার মৃত হেফজুল বারীর ছেলে।বুধবার মধ্যরাতে পৌরশহরের কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল শহরের কলেজপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে স্থানীয় একটি পরিত্যক্ত খোলা জায়গা থেকে তফসিরকে একটি রিভালবার ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, তফসিরের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা রয়েছে। – See moreRead More
আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের সমর্থনে শহরের নয়নপুরে সভা অনুষ্ঠিত
গতকাল বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুরে নয়নপুর আওয়ামী যুবলীগ ও নয়নপুর যুব উন্নয়ন সংঘের উদ্যোগে আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী নায়ার কবীরের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ নেতা আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, শহর আওয়ামীলীগ নেতা এস এম মনিরুল ইসলাম অপু, কামাল মিয়া, কাছু মিয়া, কাসেম মিয়া, ইসহাক, হামিম, রাসেল খান, অভি, জুয়েল, বাবু, মধু মিয়া, শফিক মিয়া প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীতRead More
আল্লাহ মাফ করুক সবাইকে:: ‘আমি তো বাঁচব না, আমাকে মাফ করে দিও আম্মু’
রাজধানীর উত্তরার একটি বাসায় গত ২৬শে ফেব্রুয়ারি গ্যাস লিকেজ থেকে ভয়াবহ আগুন লাগার ঘটনায় আগুনে পুড়ে ইতোমধ্যেই মারা গেছেন সুমাইয়া আক্তারের স্বামী মার্কিন দূতাবাসের কর্মকর্তা শাহীন শাহনেওয়াজ এবং তাদের দু সন্তান পনের বছরের শার্লিন আর ১৬ মাস বয়সী জায়ান। সুমাইয়ার খালাতো ভাই খিরকিল নওয়াজ বিবিসি-কে জানান, তারই আপন বড় ভাই নওশাদ জামান তাদের বোনের কথাগুলো রেকর্ড করেছেন। পরে পোস্ট করেছেন ফেসবুকে। সুমাইয়া এখন ঢাকার একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। আর তুলনামূলক কম দগ্ধ হয়ে চিকিৎসা নেওয়ার পর এখন স্বজনের বাসায় রয়েছেন শাহীন ও সুমাইয়ার আরেক সন্তান জারিফ। স্বজনদের সাথে আলাপকালেRead More
পরীক্ষার চাপ কমাতে পূর্ব এশিয়ায় নানা কুসংস্কার
পূর্ব এশিয়ার দেশগুলোতে লেখাপড়ায় সাফল্যের চাপ সাংঘাতিক। ফলে পরীক্ষার সময় প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকতে হয় ছাত্র-ছাত্রীদের। সেই চাপ কমাতে পরীক্ষার সময় এই দেশগুলোতে নানারকম কুসংস্কার, বিশ্বাস রয়েছে। জাপানে গরম ভাতে ডিম জাপানে ভালো ফলাফলের আশায় পরীক্ষার আগের রাতে বা যাওয়ার আগে গরম এক বাটি ভাতের সাথে ভাজা ডিম খাওয়ার প্রচলন রয়েছে। ডিমের সাথে অনেক সময় শুয়োরের মাংসের কড়া ভাজা কাটলেট থাকে। এই খাবারটির নাম “কাটসুডোন”। জাপানী ভাষায় “কাটসু” শব্দটির অর্থ জিতে যাওয়া। কবে চকলেট বার কিটক্যাট খেলে পরীক্ষায় ভালো করা যায় – সুইস কোম্পানি নেসলে এরকম একটি প্রচারণা চারিয়েRead More
বিজয়ের মাসে আরেক বিজয়:: ছক্কা মেরে সেই পাকিস্তানকে বধ করেই ফাইনালে বাংলাদেশ
মিরপুর থেকে : এই মার্চেই পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। আগুনঝরা বোলিং করে পাকিস্তানকে ১২৯ রানে আটকে দিয়ে ৫ বল হাতে রেখে ও ৫ উইকেট হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌছছে স্বাগতিক বাংলাদেশ। ২০১২ সালে সেবার এই পাকিস্তানের বিপক্ষেই ফাইনালে দুই রানে হেরে কাঁদতে হয়েছিল গোটা বাংলাদেশকেই। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে এবার হেরেছিলেন মাশরাফি। তবে, তাতে তার খুব একটা কষ্ট থাকার কথা না। কারণ মাত্র ২৮ রানের মধ্যেই চারটা উইকেট হারিয়ে ভয়াবহ বিপদে পরে পাকিস্তান। তখন চলছে পাকিস্তানের ইনিংসের নবম ওভার। সেখান থেকে ঘুরে দাঁড়ায় শহীদ আফ্রিদির দল।Read More
ধর্ষণে জন্ম নেওয়া শিশু পাবে ধর্ষকের সম্পত্তি
বিবিসি বাংলা:: বাংলাদেশের একটি আদালত ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকে ধর্ষকের সম্পত্তির উত্তরাধিকার দিয়েছে। পাশাপাশি অভিযুক্ত ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় দেয়। আইনজীবীরা এই রায়কে যুগান্তকারী বলে বর্ণনা করেছেন। দণ্ডপ্রাপ্ত যুবক তৌহিদুল আলম অবশ্য ২০০৭ সালে মামলা দায়েরে পর থেকে পলাতক। সে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ হাজারি বিবিসি বাংলাকে জানিয়েছেন ফেনীর শিবপুর গ্রামে ২০০৭ সালে ধর্ষণের এই ঘটনা ঘটে। ধর্ষণের পর সে সময় অষ্টম শ্রেণীর ছাত্রীটি অন্ত:স্বত্বা হয়েRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচন:: বিএনপি মনোনিত মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচির নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত।
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির বাস ভবনে গতকাল বিকাল ৫ ঘটিকার সময় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগের এক যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরামর্শ সভায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এড. শফিকুল ইসলামের সভাপতিত্বে আসন্ন পৌর নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ মূলক বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও আসন্ন পৌর নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির, সাবেক সহ-সভাপতি মোবারক মুন্সী, সহ-সভাপতি এড. গোলাম সারোয়ার ভূইয়া খোকন, যুগ্ম সম্পাদকRead More
নবীনগরে ৫৩ পিছ ইয়াবা ট্যাবলেট সহ একজন আটক
শিবপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই/ মোঃ শফিকুল ইসলাম অদ্য ০২/০৩/১৬ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সকাল ০৬.৩০ ঘটিকার সময় ছবিতে প্রদর্শিত আসামী মোঃ এরশাদ (২৬) পিতা-মৃত ইদ্রিস মিয়া সাং-কাজলিয়া (জমিরের বাড়ী), ইউপি-শিবপুর, থানা-নবীনগর জেলা-ব্রাহ্মনবাড়িয়াকে ৫৩ পিছ ইয়াবা ট্যাবলেট (মাদক) সহ শিবপুর সাহার পাড় এলাকা হইতে হাতে নাতে গ্রেফতার করেন। উল্লেখিত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নবীনগর থানার মামলা নং-০১, তাং-০২/০৩/১৬ ইং রুজু করা হইয়াছে।প্রেস রিলিজ



















