March, 2016
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
ডেস্ক ২৪:: ০৬ মার্চ ২০১৬ তারিখ দিনভর অভিযান পরিচালনা করে ৬৭ বোতল হুইস্কি, ২ কেজি গাঁজা এবং ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অদ্য ০৬ মার্চ ২০১৬ তারিখ বিজয়নগর উপজেলার ইকরতলী সীমান্ত এলাকায় জুনিয়র কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন এর নেতৃত্বে বিকাল ০৩:০০ ঘটিকায় একটি অভিযান পরিচালনা করে ৩১ বোতল হুইস্কি উদ্ধার করেছে মুকুন্দপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। এছাড়া একই উপজেলার নলঘরিয়া সীমান্ত এলাকা হতে সকাল ০৯:৩০ ঘটিকায় ০২ কেজি গাঁজা উদ্ধার করেছে সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর অপর একটি টহল দল। অপরদিকে আখাউড়া উপজেলার হিরাপুর মধ্যপাড়া সীমান্ত এলাকা হতেRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি আধুনিক ডিজিটাল পৌরসভায় রূপান্তর করতে চাই ——— নায়ার কবীর
গত শনিবার রাতে শহরের পাইকপাড়াস্থ সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের বাসভবনে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট নারী নেত্রী নায়ার কবীরের সাথে মতবিনিময় করেছেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়ার প্রধান উপদেষ্টা মোহাম্মদ উল্লাহ্, সভাপতি মারুফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সেলিম, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ নেতৃবৃন্দের মধ্যে আরিফুর রহমান, সামসুদ্দিন আহমেদ দুলাল, নাজির আহমেদ, আশরাফুল মিজান খোকন, সিরাজুল ইসলাম, কাজী মনির,Read More
ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচন:: আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির ব্যাপক গণসংযোগ
বিএনপি মনোনিত মেয়র প্রার্থী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি আজ সকালে কাউতলী বাজার হইতে শুরু করে কাউতলীর বিভিন্ন অলি গলিতে ব্যাপক গণযোগ করেন। এসময় তার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির, সাবেক সহ-সভাপতি মো: জিল্লুর রহমান, সহ-সভাপতি এড. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক এড. আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক হাজী সিরাজুল ইসলাম সিরাজ, জহিরুল ইসলাম লিটন, অথৈ মোল্লা স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন মো: সাদীর, শেখ মো: হাফিজুল্লাহ, মো: আলমগীর হোসেন, মো: নজীর, মো: কামরুল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। গণসংযোগকালে তিনি এলাকাবাসীর খোঁজখবর নেনRead More
ডা. মোঃ আবু সাঈদের পিতার মৃত্যুতে জেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের শোক
জেলা বিএমএ সাধারন সম্পাদক,স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি,ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা.আবু সাঈদ এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক মোঃ মানিক মিয়া ও সদস্য সচিব, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এম.আব্দুল বাছেদ । বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতিও গভীর সমবেদনা জানান।প্রেস রিলিজ
বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়ায় নাসিরনগরে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর বিরুদ্ধে ফুঁসে উঠছে তার নির্বাচনী এলাকার জনগণ
ষ্টাফ রির্পোটারঃ রাজাকার সন্তানকে দলীয় পদ, আত্বীয় ও অযোগ্য লোকদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়ায় ,ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর -১ আসনের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী এডঃ মোঃ ছায়েদুল হকের বিরোদ্ধে অবশেষে ফুসেঁ উঠছে তার নির্বাচনী এলাকার জনগণ।দুই রাজাকারের ছেলেকে আওয়ামীলীগের দলীয় পদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেয়া ছাড়াও তার নিজস্ব আত্মীয় স্বজন আর অযোগ্য লোককে মনোনয়ন দেয়ার কারনে তারা ফুসেঁ উঠছে। জানা গেছে, হরিপুর ইউনিয়নের কুখ্যাত রাজাকার তাইজ উদ্দিনের ছেলে, হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক মিয়া ও গোকর্ণ ইউনিয়নের কুখ্যাত রাজাকার অন্তরRead More
নিয়োগ বিজ্ঞপ্তি:: ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন হাই স্কুল এর জন্য প্রধান শিক্ষক আবশ্যক
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন হাইস্কুল এর জন্য একজন প্রধান শিক্ষক আবশ্যক। আবেনদনকারীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে বিএ/বিএড হতে হবে। এছাড়া ইতোপূর্বে কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে। চাকুরি ইচ্ছুক প্রার্থীদের পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া বরাবর করে পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, দু’কপি সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি, সকল শিক্ষসনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ ২০১৬খ্রিঃ। স্বাঃ/- ০৬ মার্চ ২০১৬খ্রিঃ মোঃ মিজানুর রহমান পিপিএম পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া ও সভাপতি পুলিশ লাইন হাইস্কুল, ব্রাহ্মণবাড়িয়া।
হঠাৎ খালেদা জিয়ার নেতৃত্বের সমালোচনায় মুখর দেবর আহমেদ কামাল
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাই আহমেদ কামাল জানিয়েছেন তিনি রাজনীতিতে নামতে যাচ্ছেন। তাঁর রাজনীতির উদ্দেশ্য হবে জিয়ার আদর্শ এবং বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধার করা। কারণ তিনি মনে করেন বিএনপি এখন জিয়ার আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দলের চেয়ারপার্সনকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। বিবিসির পুলক গুপ্তকে দেয়া এক সাক্ষাৎকারে আহমেদ কামাল একথা বলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, আমি অবশ্যই রাজনীতি করবো। কখন করবো জানি না। বছরখানেক লাগবে সবকিছু গুছিয়ে আনতে। কোন রকম আলাদা দল করবো কিনা সেরকম কোন সিদ্ধান্ত নেই নি আমি। শহীদ জিয়ার আদর্শ এবং বিপন্ন গণতন্ত্র উদ্ধারে আমরা সবাই সংগ্রামRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে আসামীসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার
ডেস্ক ২৪:: ০৫ মার্চ ২০১৬ তারিখ দিনভর অভিযান পরিচালনা করে ৬০ বোতল ফেনসিডিল, ৪০ বোতল হুইস্কি এবং এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অদ্য ০৫ মার্চ ২০১৬ তারিখ বিজয়নগর উপজেলার ছানিপুর সীমান্ত এলাকায় হাবিলদার মুন্সী সলিম উল্লাহ এর নেতৃত্বে ভোর ০৬:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে লক্ষীপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। এদিকে আখাউড়া উপজেলার গোপালপুর সীমান্ত এলাকা হতে গংগাসাগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে সকাল ১০:০০ ঘটিকায় ১০ বোতল ফেনসিডিল আটক করা হয়। এছাড়া আনুমানিক একই সময়ে ০৪ বোতল হুইস্কিসহ মোঃRead More
ফেসবুকে ফেক আইডি থাকলেই শাস্তি
ফেসবুক ছাড়া সামাজিক যোগাযোগের কথা মানুষ এখন ভাবতেই পারে না। এক একজনের কত বিচিত্র নামের একাউন্ট আছে তার কোনও ইয়ত্তা নেই। এ সব ফেক আইডি দিয়ে প্রায়ই অনৈতিক কাজ করার খবর পাওয়া যায়। তাই ফেক আইডি ব্যবহার বন্ধে শাস্তির ব্যবস্থা করছে ব্রিটেন। মজা করে অনেক ছেলে মেয়ের নাম দিয়ে আইডি খুলে বসে থাকে। ছেলের নাম দিয়ে মেয়েরাও তাই করে। এতে বিব্রতকর ও অন্যায় কাজ হচ্ছে অহরহ। ফেক আইডি থেকে সমানে চলে সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতার কাজ। তাই ফেকআইডির বিষয়গুলো এখন আর মজা করার পর্যায়ে নেই। আইডিগুলোর একটা বিহিত না করতেRead More
গাজী তানভীরের সাইন্স ফিকশন মিশন পৃথিবীর পাঠোন্মোচন
ব্রাহ্মণবাড়িয়ায় বিশিষ্ট লেখক ও গীতিকার গাজী তানভীর আহমেদ এর সদ্য প্রকাশিত সাইন্স ফিকশন-মিশন পৃথিবী,র পাঠোন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে যুগান্তর স্বজন সমাবেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার আয়োজনে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশের আহবায়ক বাছির দুলাল।যুগান্তর স্বজন সমাবেশের সদস্য সচিব উত্তম কুমার দাসের উপস্থাপনায় পাঠোন্মোচনে অংশ নেন স্বজন সমাবেশের উপদেষ্টা দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মো.মনির হোসেন,তিতাস আবৃত্তি সংগঠনের সমন্বয়ক রোকেয়া দস্তগীর,সহকারি পরিচালক স্বপন কুমার দেবনাথ,লেখক গাজি তানভীর আহমেদ প্রমুখ।



















