Main Menu

March, 2016

 

ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচন:: আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির ব্যাপক গণসংযোগ

০৭/০৩/২০১৬ইং সকাল ৯ ঘটিকায় ভাদুঘর টিএন্ডটি মোড় হইতে শুরু করে ভাদুঘর বাজার প্রদক্ষিনসহ ১১ ও ১২ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এ সময় সাথে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জহির, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক দপ্তর আলহাজ্ব এবিএম মোমিনুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: আজিম, জহিরুল ইসলাম লিটন, এড. মাসুদুল ইসলাম, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, মো: মামুন মিয়া, স্থানীয়ভাবে ছিলেন নিয়ামুল হক সংগ্রাম, সাধন, হাবু, সরওয়ার্দী,Read More


ইউপি নির্বাচন:: সরাইলে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়। সোমবার বিকেলে উপজেলার কালিকচ্ছ বাজার জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে প্রধান অতিথি থেকে ফরম বিতরণ করেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য, বিশিষ্ট লেখক এডভোকেট জিয়াউল হক মৃধা। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি রহমত হোসেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হুমায়ুন কবির, যুগ্ম সদস্য সচিব জিয়াউর রহমান লাভলু, এমদাদুল হক সালেক সহ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এড. জিয়াউল হক মৃধা এমপি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাইল উপজেলার জনগন যেনRead More


এক সিগন্যালে চলতে চায় ব্রাহ্মণবাড়িয়ার ক্যাবল অপারেটররা

স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার সবকটি উপজেলার বৈধ ক্যাবল অপারেটররা একটি মাত্র সিগন্যাল ব্যবহার করে চলতে চায়। এরই ধারাবাহিকতায় ‘এক সিগন্যাল এক জেলা, এক সাথে পথ চলা- সর্বোপরি ব্রাহ্মণবাড়িয়া জেলা’ এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাবল অপারেটরদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা শহরের স্মৃতি চাইনিজ এর হলরুমে ব্রাহ্মণবাড়িয়া বি-সেট ভিশনের উদ্যেগে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলার ক্যাবল অপারেটরগন উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া বি-সেট ভিশনের পরিচালক মো. সেলিম খন্দকারের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বি-সেট ভিশনের পরিচালক আলী আসিফ গালিব, মো. জাকিরুল হক, নাজমুল হক সেলিম,Read More


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রীর গ্রাম থেকে সাপ উদ্ধার

কসবা প্রতিনিধি: আইনমন্ত্রীর গ্রামের বাড়ি ব্রাহ্মবাড়িয়ার সকসবা উপজেলা কায়েমপুর ইউপি পানিয়ারূপ গ্রাম থেকে সোমবার দুপুরে এক সাপুড়িয়া বিভিন্ন প্রজাতির দুইটি সাপ উদ্ধার করে। এই বিষয়টি জানতে পেরে কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন পুলিশ ফোস নিয়ে ছুটে যান। এই সময় কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক মাহমুদ,মো:ইদ্রিছ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সাভারের শিমুল তান্ত্রিক দুধরাজ ও পানক নামক দুইটি সাপ উদ্ধার করে।


১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ১৩৭ বোতল হুইস্কি উদ্ধার

ডেস্ক ২৪::  গত রাতভর (০৬ মার্চ ২০১৬) অভিযান পরিচালনা করে ১৩৭ বোতল হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় কসবা উপজেলার রাজরল্লবপুর সীমান্ত এলাকায় মঈনপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ ইউনুছ আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৬৫ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। অপরদিকে বিজয়নগর উপজেলার কালাছড়া সীমান্ত এলাকায় জুনিয়র কর্মকর্তা আব্দুল হামিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় ৬০ বোতল হুইস্কি উদ্ধার করেছে বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। এছাড়া আজমপুর সীমান্ত ফাঁড়ীর অপর একটি টহল দল কর্তৃক রাত আনুমানিক ১২:০০ ঘটিকায় আখাউড়া উপজেলারRead More


জমি-জমাসংক্রান্ত বিরোধের জের ধরে বিজয়নগরে যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম রুপা মিয়া (২৩)। উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন একটি ফসলি জমি থেকে গতকাল রোববার তাঁর লাশ উদ্ধার করা হয়। রুপা উপজেলার চরইসলামপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মাহবুব মিয়ার ছেলে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন রুপাকে হত্যা করেছে বলে নিহত ব্যক্তির পরিবার অভিযোগ করেছে। রুপার বাবা মাহবুব মিয়া অভিযোগ করে বলেন, তিন মাস আগে জমি-জমাসংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার চরইসলামপুর গ্রামের কালাম মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের জামাল মিয়ার লোকজনের সংঘর্ষ হয়। ওই সময় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করাRead More


কসবায় শিশুকে অপহরণ, মুক্তিপণ দাবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত শনিবার সকালে খাদিজা মণি ওরফে মিতু নামের (৭) এক স্কুলছাত্রীকে অপহরণের পর দেড় লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। এ ঘটনায় শিশুটির মা রুনা আক্তার কসবা থানায় মামলা করেছেন। পুলিশ শনিবার রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুজন |হলেন কসবার লতুয়ামুড়া গ্রামের মাসুক মিয়া (২০) ও খাইরুল মিয়া (১৯)। খাদিজা মণি কসবা উপজেলার বাড়াই গ্রামের আল-আমিন মিয়ার মেয়ে। আল-আমিন মিয়া সৌদি আরবে চাকরি করেন। কসবা পৌর শহরের শীতলপাড়ায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন আল-আমিনের স্ত্রী রুনা আক্তার এবং তাঁর মেয়ে খাদিজা মণি ও দুই বছরের ছেলে আবদুল্লাহ। খাদিজা মণিRead More


সরাইল :: ঢাকা-সিলেট মহাসড়কে গাড়িচাপায় বৃদ্ধ নিহত

ডেস্ক ২৪:: সরাইলে গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর সিদ্দিক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে  জানান, সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় ওই বৃদ্ধ মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ঘাতক গাড়িটিকে আটক করা যায়নি।


সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মৈশাইর গ্রামে শোকের মাতম

ডেস্ক ২৪॥: সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত মো. আলীর বাড়িতে চলছে এখন শোকের মাতম। কাজের সন্ধানে গত ৯ বছর আগে সৌদি আরবের রিয়াদে পাড়ি জমিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শনিবার সকালে সৌদি আরবের রিয়াদে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয় মো. আলী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মৈশাইর গ্রামে। তিনি জেলার আশুগঞ্জ উপজেলার মৈশাইর গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে। নিহতের পরিবারের লোকজন জানায়, মো. আলী সর্বশেষ গত ৭ মাস আগে দেশের বাড়িতে এসেছিলেন। এসময় তিনি এক মাস অবস্থান করেছিলেন। প্রবাসে ফিরে যাওয়ার ৪ মাস পরRead More


এনসিটিএফ’র শিশু সাংবাদিক আফনান আলম সাকিব গড়ে তুলেছেন পথশিশুদের স্কুল

অজিত চন্দ্র বিশ্বাস: যখন সবাই ব্যস্ত গল্পগুজবে, ব্যস্ত ফেসবুকে চ্যাটিং নিয়ে, ব্যস্ত খেলাধুলায় তখন এদের মধ্যে ব্যতিক্রম এক তরুণ ব্যস্ত অন্য কিছু নিয়ে। তার ভাবনা-চিন্তা একটাই— দেশকে পরিবর্তন করতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই এনসিটিএফ’র শিশু সাংবাদিক ও নবম শ্রেণীর শিক্ষার্থী আফনান আলম সাকিব গড়ে তুলেছেন পথশিশুদের স্কুল । কয়েক মাস পূর্বে নিজের ইচ্ছাকে কাজে লাগিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেললাইনের পাশে একটা খোলা স্থানে স্কুলটি প্রতিষ্ঠা করেন। পথশিশুদের পড়াশোনার প্রতি আগ্রহী করতেই তার এ ব্যতিক্রমী উদ্যোগ। সপ্তাহে কয়েকদিন আশপাশের অসহায়-গরিব শিশুরা এখানে অধ্যয়ন করে। মূলত আশপাশের হতদরিদ্র, হকার এবং ভাসমান শিশুদের এখানেRead More


This site is protected by wp-copyrightpro.com