Main Menu

March, 2016

 

কসবায় মিতু হত্যা :: ডেটিং করতে না দেয়ায় ভাবীর প্রতি শোধ নিতেই শিশু ভাতিজিকে খুন করে চাচা !

মনিরুজ্জামান পলাশ :: প্রতিশোধের বলি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সাত বছরের শিশু খাদিজা মণি মিতু। বান্ধবীকে নিয়ে ঘরে থাকতে (ডেটিং) না দেওয়ায় মায়ের প্রতি শোধ নিতে খুন করা হয় তাঁর শিশু সন্তানকে। খুনের সঙ্গে জড়িত মাসুক মিয়া পুলিশের কাছে দেওয়া ১৬১ ধারা ও আদালেতর কাছে দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে এমন কথাই বলেছে। সন্ধ্যায় ঘাতক মাসুক মিয়া ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, মাসুকের দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন কসবা থানারRead More


জুয়ারিদের কাছে T20,যেন হিরুইন,গাজা,ইয়াবাকেও হার মানায়।

জুয়ার আসরে বসে স্বর্রবস্ব খুইয়েছেন এমন লোকের সংখ্যা নেহায়েত কম নয়।জুয়া শুরু হয়েছে প্রাচীন গ্রিস আমল থেকে। casino তে গিয়ে জুয়া খেলা যাদের কপালে জুটেনা তাদের থেকে শুরু করে নিম্ন শ্রেণীর মানুষ গুলার কাছে জুয়ার আলো হয়ে এসেছে T20 ক্রিকেট। অস্ট্রেলিয়া ক্রিকেট লীগ বা কেরিবিয়ান লীগ এর মধ্য দিয়ে টি২০ এর পথ চলা শুরু হলেও জুয়ারিদের কাছে ব্যাপক বিনোদন হয়ে আসে ভারতের আই পি এল। জুয়া খেলে জানলে একটা সময় তার সাথে মেয়ে বিয়ে দিত না কনে পক্ষ।জুয়াকে ঘ্রিনার চোখে দেখা হত সব শ্রেণীতে। জুয়া বন্ধে কত সামাজিক কর্মসূচিই নাRead More


নবীনগরে নারী দিবস পালিত

অদ্য ০৮/০৩/১৬ ইং তারিখ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক সকাল ১০.০০ ঘটিকার সময় একটি র‌্যালির আয়োজন করা হয়। উক্ত র‌্যালি নবীনগর পৌরসভাধীন বাজার এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম এবং নবীগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমতিয়াজ আহমেদ পিপিএমসহ আরো বহু রাজনৈতিক ব্যক্তিবর্গগন বক্তব্য রাখেন। অফিসার ইনচার্জ পুলিশ প্রশাসনের পক্ষে তাহার বক্তব্যে বলেন যে, অধিকার মর্যাদায় নারী পুরুষRead More


নাসিরনগর সরাইল সড়কে ডাকাতের কবলে পুলিশের কর্মকর্তা

নাসিরনগর(ব্রাক্ষণবাড়িয়া) সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আশুগঞ্জের নৌপুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে গুরুতর আহত করেছে একদল ডাকাত। এ সময় ডাকাতরা মলয়ের কাছ থেকে পুলিশের পোশাক ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ ঘটনায় নেকবর (৩০) ও হবি পাঠান (৩৫) নামে এলাকার চিহ্নিত দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তুল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই মলয়েন্দ্র নাথ রায়কে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, রাতে মলয়েন্দ্র তার কর্মস্থল আশুগঞ্জ নৌপুলিশের কার্যালয় থেকে সিএনজি অটোরিকশা যোগে নাসিরনগর উপজেলা সদরেRead More


কসবায় স্কুল ছাত্রী মিতুর হত্যাকারীদের ফাঁসীর দাবীতে মানববন্ধন

কসবা উপজেলা প্রতিনিধি,খ.ম.হারুনুর রশীদ ঢালী : ব্রাহ্মণবাড়িযার কসবায় ইমাম প্রি-ক্যাডেট স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী মিতুকে গত ৫মে শনিবার গলা কেটে হত্যা করে ঘাতকরা। এই হত্যার প্রতিবাদে ও ঘাতক চাচা মাসুকসহ আসামীদের ফাঁসীর দাবীতে গতকাল মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেন ইমাম প্রি-ক্যাডেট ও রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র/ছাত্রী অভিভাবক বৃন্দ। কসবা উপজেলা শহর পদক্ষিণ শেষে কসবা উপজেলা প্রশাসন চত্বরে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা সৈয়দ ইমামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম জি হাক্কানী,কাজী আজহারুল ইসলাম,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ও কসবা পুরাতন বাজার ব্যবসায়ীRead More


নাসিরনগরে সি এন জি ড্রাইভারদের থেকে চাদাবাজির প্রতিবাদ

নাসিরনগর(ব্রাক্ষণবাড়িয়া)সংবাদদাতাঃ ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কলেজ মোড় ও নুরপুরে সি এন জি ড্রাইভারদের মাঝে চলছে অবাধে চাঁদাবাজি।অন্তরালে রয়েছে শ্রমিক নেতাদের কালোহাত। খোজঁ নিয়ে জানা গেছে নুরপুর গ্রামের প্রভাবশালী সি এন জি,ড্রাইভার তাপস,পবিণ,জাহাঙ্গীর,লোদন,জামাল,সেলিম,খোকন মিয়া মিলে দীর্ঘ দিন যাবৎ নাসিরনগর নুরপুর চৈয়ারকুড়ি,মাধবপুর রাস্তায় নিরিহ ড্রাইভারদের কাছ থেকে নীরবে চাদাঁ আদায় করে আসছে । চাদাঁ প্রদানে ব্যর্থ হলেই তাদের উপর চলে অমানুষিক নির্যাতন। ২ মার্চ রোজ মঙ্গলবার নুরপুরের নিরীহ ড্রাইভার মোঃ জিয়াউল কে চাদাঁর দাবীতে মারপিট করে চাদাঁবাজরা । ৩ মার্চ রোজ বুধবার ওই ঘটনায় ফুঁসে উঠে ড্রাইভার সম্প্রদায়।ওই দিন প্রায় তিন শতাধিকRead More


কসবায় শিশু ভাতিজিকে গলা কেটে খুন করলেন চাচা (ভিডিও)

খ.ম.হারুনুর রশীদ ঢালী :: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিতু আক্তার (৭)কে গলা কেটে হত্যা করেছে এক পাষন্ড চাচা। মিতু আক্তার কসবা ইমাম পাড়ার ইমাম প্রি-ক্যাডেট স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী । ভাইয়ের কাছে ব্যবসায়ের জন্য টাকা চেয়ে না পাওয়ার ক্ষোভ থেকে প্রথমে অপহরণ ও পরে এ হত্যাকান্ড করেছেন বলে ঘাতক মাসকু মিয়ার বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। এঘটনায় মাসুক মিয়া ও তার চার সহযোগিকে আটক করা হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দান জানান, মিতুর বাবা আল আমীন একজন প্রবাসী। মিতুদের গ্রামের বাড়ি কসবা থানার গোপীনাথপুর ইউপির বাড়াই গ্রামে। মা রুনা আক্তার ও ছোট ভাইRead More


কোনো আসনে যেনো রাজাকার-আল বদর পরিবারের কেউ বসতে না পারে — মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,একাত্তরের ৭ মার্চের আগুন ঝরা মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কালজয়ী ভাষণে বাঙ্গালী গর্জে উঠেছিলো স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে।এই ভাষণ আজ বিশ্বজয়ী ভাষণ।তিনি আরো বলেন,স্বাধীনতার মাসে আমাদের শপথ নিতে হবে যুদ্ধাপরাধীদের অনুসারী,স্বাধীনতার শত্রুদের দেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া হবে না।সমাজের সর্বস্থরে একাত্তরের পরাজিত শক্তিকে প্রতিহত করতে হবে।সমাজের কোনো আসনে যেনো রাজাকার-আল বদর পরিবারের কেউ বসতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে।তিনি আরো বলেন,যে সমাজে আমাদের মা-বোন নারীদের ছোট করে দেখা হয় সেই সমাজকে পাল্টে নারী বান্ধব সমাজ প্রতিষ্ঠা করতে হবে।মুক্তিযুদ্ধেরRead More


স্বাধীনতার স্মৃতি বিজরিত ব্রাহ্মণবাড়িয়ায় কোন রাজাকার বা তার পরিবারের কেউ মেয়র নির্বাচিত হতে পারবে না — বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

ডেস্ক ২৪::  সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সড়কবাজারে ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীরের নৌকা প্রতীকের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সড়কবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, মহিলা আওয়ামীলীগRead More


বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মেয়র প্রার্থী নায়ার কবীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭ মার্চ সোমবার সকাল ১০টায় আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হুমায়ুন কবীর বিদ্যানিকেতনের অধ্যক্ষ জিন্নাত আরা, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, ঘাটুরা গৌতমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ সরকার, পলীকমল প্রি-ক্যাডেটRead More


This site is protected by wp-copyrightpro.com