Main Menu

March, 2016

 

ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচন :: বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণকালে পুলিশের বাধা

আজ ৮ মার্চ বাদ আসর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি শহরের প্রধান প্রধান  সড়ক, টি.এ রোড, কুমারশীল মোড়, সড়ক বাজার ও কোর্ট রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে পুনরায় টি.এ রোডে প্রবেশের মুখে মঠের গোড়ায় পুলিশ অতর্কিত ভাবে বাধা দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত ও দু’জন গ্রেফতার হয়। এ সময় বি.এন.পি মনোনীত মেয়র প্রার্থী, জেলা বি.এন.পির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সাথে ছিলেন, জেলা বি.এন.পির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির সহ-সভাপতি এডভোকেট সফিকুল ইসলাম, সহ-সভাপতি এডভোকেট গোলাম সারোয়ার খোকন, যুগ্ম-সম্পাদক এডভোকেট আনিসুরRead More


ডাকাতি অতপর: গৃহবধূকে ধর্ষণ, চিনে ফেলায় কুপিয়ে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ায় তিন সন্তানের জননী সৌদি প্রবাসী এক ব্যক্তির স্ত্রী (৩০) দুর্বৃত্তদের হাতে ধর্ষণের শিকার হয়েছে। চিনে ফেলায় ধর্ষণের পর ওই গৃহবধূর গোপনাঙ্গে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত প্রায় ৩টার দিকে সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের থলিয়ারা গ্রামের আব্দুল মালেক মিয়ার বাড়ির দালান ঘরের কলাপসিবল গেট ও কাঠের দরজা ভেঙ্গে প্রবেশ করে মুখোশপরিহিত সশস্ত্র তিন দুর্বৃত্ত। তারা ঘুমন্ত অবস্থায় ওই গৃহবধূর হাত, পা ও মুখ বেধে ধর্ষণ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তদের মধ্যে চিহ্নিত স্থানীয় কাদিরের মুখোশ খুলে গেলে তাকে চিনেRead More


দ্রুত ওজন কমাতে মাত্র ৪৮ ঘন্টার এই ডায়েট প্ল্যান

আমাদের শরীরের ওজন একদিনে বা অল্প সময়ে কখনো বৃদ্ধি পায় না। অনেক সময় নিয়েই ওজন বৃদ্ধি পায়। কিন্তু যখন বৃদ্ধি পায় আমরা তখন সচেতন হই না। যখন ওজন বৃদ্ধি পেয়ে আমাদের নিয়ন্ত্রনের বাইরে চলে যায় বা বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয় তখনই আমরা সচেতন হই। শরীরের এই বৃদ্ধি পাওয়া ওজনও অল্প সময়ে কমানো সম্ভব না বা সম্ভব হলেও ধরে রাখা কঠিন। তবুও অল্প সময়ের কিছু উপায় শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে আমাদের সাহায্য করে।শরীরে বিষাক্ত পদার্থ জমে থাকার কারণেও শরীরের ওজন বৃদ্ধি পায়। তাই ওজন কমানোর প্রথম ধাপই হচ্ছে শরীরকে দূষণমুক্তRead More


ডায়াবেটিসের প্রাকৃতিক চিকিৎসা

বর্তমানে অনেকেই ডায়াবেটিসের প্রাকৃতিক চিকিৎসার ব্যাপারে বেশ আগ্রহী থাকেন। রোগীদের এ আগ্রহের কারণেই সারাবিশ্বেই এ রোগের প্রাকৃতিক চিকিৎসার নানা ঔষধ ব্যাপকভাবে বিক্রি হচ্ছে।এরই ধারাবাহিকতায় আপনাদের কিছু প্রাকৃতিক উপাদানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যেগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে এবং যেগুলোর কার্যকারিতা গবেষণাগারেও প্রমাণিত হয়েছে এবং বিভিন্ন জার্নালেও তা প্রকাশিত হয়েছে। করল্লার রসঃ —————- প্রতিদিন নির্দিষ্ট মাত্রায় করল্লার রস খেলে ডায়াবেটিক রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাবে,রক্তে ইনসুলিনের নিঃসরণ বাড়বে,অন্ত্রে গ্লুকোজের শোষণ কমে যাবে এবং রক্তে ক্ষতিকর চর্বির পরিমাণ কমে যাবে। মূল উপাদানঃ চ্যারানটিন(Charantin),পিপিপি[Insulin like peptide(PPP)], লেকটিন(Lectin), ভাইসিন(Vicin) ,কিউকারবিটেন (CucurbitaneRead More


ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ দলিল :::হত্যার-বদলে-হত্যা প্রথা রহিতকরণ::

ডেস্ক ২৪::কোন মুসলিম আমলদার ব্যাক্তি যদি বিদায় হজ্জের ভাষণের মর্মবানী না বুঝেন, তাহলে তাকে কি বলে আখ্যায়িত করা যায়? নাস্তিক/অধার্মিক, অন্যধর্মের অনুসারী, বা সাধারণ মানুষকে “ইসলামের নামে হত্যাকারীকে কেন কাফেল বা মুসরেক বলা যাবে না? হত্যার-বদলে-হত্যা প্রথা রহিতকরণ “শুনে রেখো, অন্ধকারযুগের সব কুসংস্কার, সকল অন্ধবিশ্বাস এবং সব ধরনের অনাচার আজ আমার পায়ের নিচে দাফন করা হলো। বর্বর যুগের শোণিত-প্রতিশোধ প্রথা আজ থেকে রহিত করা হলো। …. আমি সর্বপ্রথম আমার স্বগোত্রের প্রাপ্য সুদ ও সব ধরনের রক্তের দাবি রহিত ঘোষণা করছি। …. মনে রেখো! একজনের অপরাধে অন্যকে দণ্ড দেওয়া যাবে না।Read More


ইউপি নির্বাচন :: বাঞ্ছারামপুরে তিন চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থীর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। পুলিশ ও প্রার্থীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম দফা নির্বাচনে উপজেলার নয় ইউপির সাতটিতে চেয়ারম্যান পদে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে তিনজনের নামে হত্যা মামলা রয়েছে। সোনারামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শাহিনের নামে একটি হত্যা মামলা রয়েছে। মানিকপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুর রহিমের নামে একটি হত্যা মামলা রয়েছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য ওRead More


বিপুর পুরস্কার প্রাপ্তিতে ব্রাহ্মণবাড়িয়াবাসীর মতো আমিও গর্বিত ও আনন্দিত :: সাংবাদিক শিহাব উদ্দিন বিপুর সংবর্ধনা অনুষ্ঠানে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

ডেস্ক ২৪:: পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন শিহাব উদ্দিন বিপুর পুরস্কার প্রাপ্তিতে ব্রাহ্মণবাড়িয়াবাসীর মতো আমিও গর্বিত ও আনন্দিত। জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শিহাব উদ্দিন বিপুকে অভিনন্দন। কাজের মাধ্যমে পুরস্কার প্রাপ্তির আনন্দ অপরিসীম। আজকের এ সংবর্ধনার মাধ্যমে আগামীদিনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরো দক্ষ করে তুলবে। তিনি স্বাস্থ্যসেবার অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, এই সমস্যা সারা বাংলাদেশেই। বিপুর সাহসী রিপোর্ট সমাজ দেশের মানুষের জন্য কিছুটা হলেও উপকৃত হবে। ব্রাহ্মণবাড়িয়ায় বিশাল প্রাইভেট ক্লিনিকে সিন্ডিকেট গড়েRead More


আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি গোকর্ন ঘাট এলাকায় কর্মী সভা অনুষ্ঠিত

ওয়ার্ড যুবদল নেতা মাহফুজুর রহমান পুষ্পর বাসভবনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মো: লাহু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: হুমায়ূন কবীরের পরিচালনা বক্তব্য রাখেন বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির, সাবেক সহ-সভাপতি মো: জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক (১) এড. আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদকRead More


আমাকে পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে একটিবার সুযোগ দিন– নায়ার কবীর

মঙ্গলবার বিকালে কান্দিপাড়ায় আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ১০ ও ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ নেতা অতিরিক্ত পিপি এডঃ এস এম ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবুরRead More


হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নায়ার কবীরকে মেয়র পদে বিজয়ী করতে হবে—–আল মামুন সরকার

মঙ্গলবার রাতে গোকর্ণঘাটে আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউনুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলাRead More


This site is protected by wp-copyrightpro.com