Main Menu

সরাইল :: ঢাকা-সিলেট মহাসড়কে গাড়িচাপায় বৃদ্ধ নিহত

[Web-Dorado_Zoom]
16.01.16-e1452920596728-351x185ডেস্ক ২৪:: সরাইলে গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর সিদ্দিক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে  জানান, সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় ওই বৃদ্ধ মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ঘাতক গাড়িটিকে আটক করা যায়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares