January, 2016
জীবনের বাকি সময়টুকু পৌরবাসীর কল্যাণে নিবেদিত ভাবে কাজ করতে চাই—- নায়ার কবীর
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগকালে সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের সহ ধর্মিনী ও আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর বলেন, জীবনের বাকি সময়টুকু পৌরবাসীর কল্যাণে নিবেদিতভাবে কাজ করতে চাই। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি আধুনিক শিশুবান্ধব পৌরসভা হিসেবে রূপান্তর করতে চাই। আপনারা আমাকে দোয়া ও সহযোগিতা করবেন। আপনারা জানেন, বিগত পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেছিলাম। কিন্তু দলের বৃহৎ স্বার্থে ও আমার প্রিয় নেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নির্দেশে প্রার্থীতা প্রত্যাহার করেছিলাম। এইবারRead More
আখাউড়ায় বিজয় এক্সপ্রেসের যাত্রাবিরতি, যাত্রীদের ফুল-মিষ্টি দিয়ে বরণ করলেন মেয়র
আখাউড়ায় যাত্রা বিরতি দিয়েছে চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম পথে চলাচলকারি বিজয় এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার বেলা ১২ টায় ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রা বিরতি দিলে যাত্রীদের ফুল এবং মিষ্টি দিয়ে বরণ করে নেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল এবং আওয়ামী লীগ নেতারা। এসময় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন,আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম হেলাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাছির উদ্দিন খাদেম, যুবলীগের আহবায়ক মনির হোসেন, পৌরসভার সচিব মো. আজম হোসেন এবং নবনির্বাচিত পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। পরে বেলা সোয়া ১২ টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে আখাউড়া ছেড়ে যায়।Read More
সরাইলে ইজতেমাগামী বাস খাদে, নিহত ১, আহত ৩০(ভিডিও)
মোহাম্মদ মাসুদ :: বৃহষ্পতিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১জন নিহত ও ৩০জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সিলেটের বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা এনা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা যাবার পথে সরাইল উপজেলার শাহবাজপুরে এলাকার বৈশামুড়া ব্রীজের পূর্ব দিকে একটি বালুবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মুফতি মাসুম (৩৮) মারা যায়। তিনি বিয়ানীবাজার এলাকার দেওগ্রাম’র বাসিন্দা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।Read More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজা এবং ৬৫ বোতল হুইস্কি আটক
ডেস্ক ২৪:: অদ্য ০৭ জানুয়ারি ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাড়ে ৮ কেজি গাঁজা এবং ৬৫ বোতল হুইস্কি আটক করা হয়েছে। ০৭ জানুয়ারি ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায় বিজয়নগর উপজেলার কালাছড়া সীমান্ত এলাকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিষ্ণুপুর বিওপি’র হাবিলদার মোঃ আতিয়ার রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৬৫ বোতল হুইস্কি আটক করা হয়েছে। এছাড়াও কসবা উপজেলার আকবপুর সীমান্ত এলাকায় রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে চন্ডিদ্বার বিওপি’র টহল দল কর্তৃক সাড়ে ৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।Read More
এক বছর ওয়ান ডে ক্রিকেট খেলতেই পারবে না বাংলাদেশ!
ডেস্ক ২৪:: টানা এক বছর ওয়ান ডে আঙিনার বাইরে থাকবে বাংলাদেশ ক্রিকেট দল। সৌজন্যে আইসিসি-র ক্রীড়াসূচি। গত বছর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা, ওয়ান ডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা, ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দিলেও আইসিসি-র সূচিতে স্থান নেই বাংলাদেশের। ২০১৫-র ১১ নভেম্বর বাংলাদেশ শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছে জিম্বাবোয়ের বিপক্ষে। আইসিসি’র ক্রীড়াসূচি অনুযায়ী, ২০১৬ সালের নভেম্বরের আগে কোন ওয়ান ডে ম্যাচ বরাদ্দ নেই বাংলাদেশ দলের। ১৯৯৭ সালে আইসিসি বাংলাদেশকে ওয়ান ডে খেলার মর্যাদা দেওয়ার পর এত দীর্ঘ বিরতি পায়নি তারা। অথচ ২০০৬ সালের নভেম্বরে আর্ন্তজাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকেRead More
বাঞ্ছারামপুরে ২৩ হাজার শিক্ষার্থী তিন বিষয়ের বই পায়নি
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ২৩ হাজার শিক্ষার্থী তিন বিষয়ের বই পায়নি। উপজেলা পর্যায়ে ওই তিন বিষয়ের নতুন বই না আসায় কর্তৃপক্ষ তা বিতরণ করতে পারেনি। বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলায় ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৮টি কিন্ডারগার্টেন রয়েছে। এসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬২ হাজার ২৪৫ জন শিক্ষার্থী রয়েছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২৩ হাজার ২৩০ জন শিক্ষার্থী রয়েছে। বাঞ্ছারামপুরে ২ লাখ ৮৮ হাজার ৬৬০টি বইয়ের চাহিদার বিপরীতে গত ১২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্তRead More
রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি, বিএনপি নেতার বাসায় ঢুকে রক্ষা
ডেস্ক ২৪:: রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল হোসেন ভূঁইয়া খোকাকে লক্ষ্য করে ফের গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মঞ্জুর বাসায় ঢুকে পড়ায় প্রাণে রক্ষা পান তিনি। বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহরের দাতিয়ারায় এ ঘটনা ঘটে। জালাল হোসেন ভূঁইয়া খোকা জানান, ঠিকাদারি ব্যবসার কাজে তিনি দাতিয়ারা মহল্লার অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জুর বাসার কাছে যান। সেখানে নাসিরনগর থেকে আসা এক ট্রাক ইট আনলোডের কাজ দেখাশোনা শেষে কলেজ পাড়া নিজ বাসার উদ্দেশে রওনা হন তিনি। পথে মোটরসাইকেল থেকে এক যুবকRead More
ব্রাহ্মনবাড়িয়ায় বিপুল পরিমান মাদক ধ্বংস
প্রতিনিধি:: ৬ই ডিসেম্বর বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত প্রাঙ্গনে বিপুল পরিমান মাদক দ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদক দ্রব্যের মধ্যে রয়েছে গাজা, ফেনসিডিল ইয়াবা, হুইস্কি, চোলাই মদ, বিয়ার ইত্যাদি। অন্তত ৩৫ লাখ টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়। এসময় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট মুনির কামাল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট শরাফ উদ্দিন আহমেদ কোর্ট ইন্সপেক্টর সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
চিনাইর ও ব্রাহ্মণবাড়িয়ায় একযোগে অনুষ্ঠিত হবে “বঙ্গ সংস্কৃতি উৎসব”
আমরা সকলে মিলে একটি পদ্মের পাঁপড়ি হয়ে বিকশিত হবো-এ-ই হোক আমাদের প্রত্যয়, প্রার্থনা ও প্রতিজ্ঞা এই লক্ষ্যেকে সামনে রেখে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “বঙ্গ সংস্কৃতি উৎসব”। আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারী অনুষ্ঠিত হবে দেশ বিদেশের বাঙ্গালী মনিষার এই মহাসম্মিলন। আগামী ৯ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ প্রাঙ্গনে তিনদিন “ব্যাপী বঙ্গ সংস্কৃতি উৎসব” প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন “বঙ্গ সংস্কৃতি উৎসব” উদযাপন পষর্দের চেয়ারম্যান, পার্বত্যRead More
ব্রাহ্মণবাড়য়িা পৌরসভাকে একটি মডলে পৌরসভা হসিবেে গড়ে তুলতে চাই— নায়ার কবীর
বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শহরের বিভিন্ন স্থানে গণসংযোগকালে সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের সহ ধর্মিনী ও আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা আমাকে দোয়া ও সহযোগিতা করবেন। আপনারা জানেন, বিগত পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেছিলাম। কিন্তু দলের বৃহৎ স্বার্থে ও আমার প্রিয় নেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নির্দেশে প্রার্থীতা প্রত্যাহার করেছিলাম। এইবার আমি আশা করি দল এবং আমার নেতা আমারRead More



















