Main Menu

ব্রাহ্মণবাড়য়িা পৌরসভাকে একটি মডলে পৌরসভা হসিবেে গড়ে তুলতে চাই— নায়ার কবীর

[Web-Dorado_Zoom]

nayarkabirবুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শহরের বিভিন্ন স্থানে গণসংযোগকালে সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের সহ ধর্মিনী ও আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা আমাকে দোয়া ও সহযোগিতা করবেন। আপনারা জানেন, বিগত পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেছিলাম। কিন্তু দলের বৃহৎ স্বার্থে ও আমার প্রিয় নেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নির্দেশে প্রার্থীতা প্রত্যাহার করেছিলাম। এইবার আমি আশা করি দল এবং আমার নেতা আমার প্রার্থী হওয়ার বিষয়টি সুবিবেচনা করবেন। আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, আসিফ টিউটোরিয়াল হোমের পরিচালক আসিফ ইকবাল খান, আব্দুল মতিন শিপন, সুমা আক্তার, পারভেজ খান, নিলুফা বেগম, রাশেদা বেগম, সোনিয়া আক্তার, পিয়ারা বেগম প্রমুখ।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares