Main Menu

জীবনের বাকি সময়টুকু পৌরবাসীর কল্যাণে নিবেদিত ভাবে কাজ করতে চাই—- নায়ার কবীর

[Web-Dorado_Zoom]

nayarkabir
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগকালে সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের সহ ধর্মিনী ও আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর বলেন, জীবনের বাকি সময়টুকু পৌরবাসীর কল্যাণে নিবেদিতভাবে কাজ করতে চাই। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি আধুনিক শিশুবান্ধব পৌরসভা হিসেবে রূপান্তর করতে চাই। আপনারা আমাকে দোয়া ও সহযোগিতা করবেন। আপনারা জানেন, বিগত পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেছিলাম। কিন্তু দলের বৃহৎ স্বার্থে ও আমার প্রিয় নেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নির্দেশে প্রার্থীতা প্রত্যাহার করেছিলাম। এইবার আমি আশা করি দল এবং আমার নেতা আমার প্রার্থী হওয়ার বিষয়টি সুবিবেচনা করবেন। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, আসিফ টিউটোরিয়াল হোমের পরিচালক আসিফ ইকবাল খান, পঙ্কজ দেবনাথ, আব্দুল মতিন শিপন, জে আমিন, আসমা বেগম, বিউটি আক্তার প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares