January, 2016
সৌদিআরব এ পাঠানো নারীরা কি গৃহকর্মী নাকি যৌনদাসী ?
যৌতুক প্রথায় বাংলাদেশের ঠিক বিপরীত চিত্র সৌদি আরবে। অর্থাৎ বিয়ে করতে হলে ছেলে পক্ষকে লক্ষ লক্ষ রিয়াল পরিশোধ করতে হয় মেয়ের পরিবারকে। ফলে বাবার হোটেলে বড় হওয়া যুবসমাজের এক বিরাট অংশ হাই-রেট যৌতুক দিতে অনেক ক্ষেত্রে অপারগ হওয়ায় বিয়ের পিড়িতে না বসেই পার করছে বিয়ের বয়স। বিবাহিতদের মধ্যেও বাড়ছে ডিভোর্স। অন্যদিকে দেশটিতে রেগুলার পতিতালয় বা নাইটক্লাব না থাকায় সৌদি পুরুষরা চাইলেই যখন-তখন পূরণ করতে পারে না জৈবিক চাহিদা। ফলে বহুবিধ বিকৃত রুচির পাশাপাশি ‘নগদ নারায়ণ’ হিসেবে এর প্রভাব গিয়ে পড়ে ঘরের ভেতর থাকা ভিনদেশি হাউজমেইড তথা নারী গৃহকর্মীর ওপর। পবিত্রRead More
বিজয়নগরে পৃথক সংঘর্ষে আহত ৪০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধবার পৃথক সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। জানা যায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সহদেবপুর গ্রামের সুলেমান মিয়া ও খেলু মিয়ার আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সকাল ৭টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ১৫জন আহত হয়। অন্যদিকে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ির উত্তর বাড়ির ফুল মিয়া ও দক্ষিণ বাড়ির শহীদ মিয়ার মধ্যে পূর্ব বিরোধের জের ধরে বেলা ১১টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মহিলসহ ২৫ জন আহত হয়।
শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি পৌরবাসীকেও সচেতন ভুমিকা রাখতে হবে::মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন নির্ধারিত স্থান ছাড়া পৌরসভার যেখানে সেখানে ময়লা-আর্বজনা ফেলা পরিবেশ দূষনের অন্যতম কারন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারনে শহরের সৌন্দর্য নষ্ট হয়, মশা মাছির উপদ্রপ বাড়ে, নানা রোগ বালাই ছড়িয়ে পরে। অনেকে পৌরসভার ড্রেনের উপর ময়লা ফেলে। এতে ড্রেনেজ ব্যবস্থা বাধা গ্রস্থ হয়। শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জন দূর্ভোগ বাড়ে। এ সমস্ত জনদূর্ভোগ লাগভে পৌর সভার পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি শহর বাসীকেও সচেতন ভুমিকা রাখতে হবে। তিনি ড্রেনেজ ব্যবস্থা স্বচল রাখতে ব্যক্তি ও সামাজিকRead More
সৌদি আরবে বিজয় নগর বিএনপির প্রতিবাদ সভা:: দলের নেতৃবৃন্দের মুক্তি দাবী এবং পৌরসভা নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ
সৌদিআরব রিয়াদস্থ “হোটেল মেজবান” এ গতকাল রাত ১০ টায় ব্রাহ্মণবাড়িয়াস্থ প্রবাসী বিজয়নগর উপজেলা বি,এন,পি রিয়াদ শাখার উদ্দ্যেগে জেলা নেতৃবৃন্দের মুক্তি এবং ভোট ডাকাতির অভিযোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভাটি রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এবং মোঃ কাহারো ভুইয়ার সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বি,এন,পির সন্মানিত উপদেষ্টা জনাব,জাকির হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নেতৃবৃন্দের অতি আপনজন ও প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বি,এন, পি রিয়াদ, সৌদিআরব এর সু-যোগ্য বিপ্লবী সাধারন সম্পাদক জনাব, আলহাজ্ব মোঃ কবির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম,আমন্ত্রিতRead More
আশুগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ:: ১জন নিহত, আহত ২০জন
প্রতিনিধি:: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার সামনে সোনারামপুর এলাকায় আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহতে হয়েছে। আহত হয়েছে ২০জন। আহতদের স্হানীয় ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫জনের অবস্হা আশংকা জনক। দুটি বাসের অধিকাংশ আহত যাত্রীদের বাড়ি হবিগঞ্জে। নিহতের নাম আক্কাস মিয়া (৩৫)। সে হবিগঞ্জের আসব আলী মিয়ার ছেলে। আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, হবিগঞ্জ থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে হবিগঞ্জের লাখাইগামী বিআরটিসি পরিবহনের একটি বাস আশুগঞ্জ থানা এলাকাRead More
পাক আর্মির কাছে রক্ষিত খালেদা কিভাবে জানবেন স্বাধীনতা যুদ্ধে কত মানুষ প্রাণ দিয়েছে:: আইনমন্ত্রী
খ.ম.হারুনুর রশীদ ঢালী: বিএনপি নেত্রী খালেদা জিয়া একাত্তর সালে ক্যান্টনমেন্টে পাক আর্মির কাছে রক্ষিত ছিলেন। তিনি কি করে জানবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কত মানুষ প্রাণ দিয়েছে। তাই তিনি বলেছেন যুদ্ধে এত লোক মারা যায়নি। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক মঙ্গলবার সন্ধ্যায় কসবা পৌর মুক্ত মঞ্চে ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ,যুব ও ছাত্রলীগের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে এদেশের মানুষ খালেদা জিয়াকে রাজনীতি করার অধিকার দিয়েছে। তবে এদশের স্বাধীনতা সংগ্রাম ও ইতিহাস বিকৃতির কোন অধিকার তাকেRead More
অস্থায়ী কার্যালয়ের প্রধান গেইটে তালা, নেতাকর্মীদের জড়ো হতে বাধা প্রদান, জেলা বিএনপির প্রতিবাদ সভা
৫ই জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে দলের অস্থায়ী কার্যালয় মৌলভী পাড়াস্থ কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. হারুন আল রশিদের বাস ভবনে বাদ মাগরীব আলোচনা সভা শুরু প্রাক্কালে বর্তমান ফ্যাসিস্ট অবৈধ সরকারের পুলিশ বাহিনী হঠাৎ সাবেক মন্ত্রীর বাস ভবনে কর্মরত লোকজনের বের করে দিয়ে বাস ভবনের প্রধান গেইটে তালা দিয়ে দেয় এবং নেতাকর্মীদের জড়ো হতে বাধা প্রদান করে। পরবর্তীতে পাওয়ার হাউজ রোডে দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রতিবাদ সভা করে। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: জিল্লুর রহমান এবং সহ-সভাপতি এড. গোলাম সারোয়ার খোকনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায়Read More
২১ জানুয়ারী শিশু নাট্যমের তিন দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প, প্রস্তুতি শুরু
২১-২৩ জানুয়ারী ২০১৬ ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের ছবি আঁকা ও সংগীত বিভাগের প্রায় ২ শতাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম ছবি আঁকা, সংগীত, শুদ্ধ উচ্চারন ও আবৃত্তি এবং ফটোগ্রাফি বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারীদের সার্বিক তত্বাবধানে প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী উলচাপাড়া গ্রামের উলচাপাড়া মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয়ে ৩দিনের এই ক্যাম্পে অংশগ্রহণকারীদের আগামী ১৫ জানুয়ারীর মধ্যে রেজিষ্ট্রেশন করার জন্য ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাশুকুল ইসলামRead More
একটি দাড়িতে সত্তরজন ফেরেশতা থাকে- সম্পূর্ণ অমূলক একটি ধারণা, এর কোনো ভিত্তি নেই
ডেস্ক ২৪::দাড়ির বিষয়ে কিছু মানুষকে বলতে শোনা যায় যে, একটি দাড়িতে সত্তরজন ফেরেশতা থাকে। কারো একটি দাড়ি ঝরে গেলে বা ছিড়ে গেলে বলে, আহা! তোমার সাথ থেকে সত্তরজন ফেরেশতা চলে গেল। তাদের ধারণা, একটি দাড়ির সাথে যেহেতু সত্তরটি ফেরেশতা থাকে সুতরাং একটি দাড়ি তোমার থেকে পৃথক হওয়া মানে সত্তরজন ফেরেশতা তোমার থেকে চলে যাওয়া। এটি একেবারেই অমূলক একটি ধারণা। এর কোনো ভিত্তি নেই। কিন্তু দাড়ির বিষয়ে সকলেরই সঠিক ধারণা থাকা উচিত। দাড়ি ইসলামের শিআর ও পরিচয়-চিহ্ন হিসেবে গণ্য। দাড়ি লম্বা করা এবং মোচ খাটো করা দ্বীনে তাওহীদের শিক্ষা, যা সকলRead More
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক আটক
মঙ্গলবার দিনভর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি ভারতীয় জট গাঁজা, ৩০ বোতল হুইস্কি এবং সাড়ে ৯ কেজি চুলাই মদ জব্দ করেছে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আলীনগর বিওপি’র হাবিলদার মোঃ শাহাজুল ইসলাম এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার কাশিমপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি ভারতীয় জট গাঁজা জব্দ করে। এছাড়াও আজমপুর বিওপি’র টহল দল কর্তৃক আখাউড়া উপজেলার কাশিনগর সীমান্ত এলাকা হতে ৩০ বোতল হুইস্কি আটক করা হয়। অপরদিকে সিংগারবিল বিওপি’র কমান্ডার জুনিয়র কর্মকর্তা মোঃ মিকাইল হোসেন এর নেতৃত্বে সিংগারবিল সীমান্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায়Read More



















