Main Menu

January, 2016

 

জীবনের বাকি সময়টুকু পৌরবাসীর কল্যাণে উৎসর্গ করতে চাই— নায়ার কবীর

(ফাইল ছবি) মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়া ও দাতিয়ারায় বিভিন্ন স্থানে গণসংযোগকালে সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের সহ ধর্মিনী ও আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর বলেন, জীবনের বাকি সময়টুকু পৌরবাসীর কল্যাণে উৎসর্গ করতে চাই। আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীর সুখে দুঃখে পাশে থাকতে চাই। বিগত পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেছিলাম। কিন্তু দলের বৃহৎ স্বার্থে ও আমার প্রিয় নেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নির্দেশে প্রার্থীতা প্রত্যাহার করেছিলাম। এইবার আমি আশা করি দল এবং আমারRead More


কোটি টাকা মূল্যের সরকারি জমি রাতে দখল বিকেলে উচ্ছেদ

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কোটি টাকা মূল্যের সরকারি সম্পতি রাতের আধারে দখলের অভিযোগ পাওয়া গেছে।উপজেলা প্রশাসনের নাকের ডগায় সদর হাসপাতাল সড়গস্থ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিকরণকৃত ৩০ শতাংশ জমি জবরদখল করে নিয়েছে মাঝিকাড়া গ্রামের আতাউর রহমান বাদল নামের এক ভূমিদস্যু।বিকেলে এদখল উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম । এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসেন বাদী হয়ে ভূমিদস্যু আতাউর রহমান বাদল গংদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আজিজুল ইসলাম,নবীনগর থানার ওসি মো. ইমতিয়াজ আহাম্মেদ পিপিএম উপস্থিত থেকে অবৈধ দখলদারদের ছাওনী অপসারণRead More


ব্রাহ্মণবাড়িয়ায় এক গাছে ১৩ টি বাধাকপি

ব্রাহ্মনবাড়িয়া সুহিল পুরে গৌতম পাড়ার সাদিত মোল্লার জমিতে একটি বাধাকপি গাছে ১৩ টি কপি ধরেছে। ছবি তুলেছেন, এহসানুল হক রিপন।


চেক ডিজ অনার মামলায় শাহ আলমের কারাদন্ড ও জরিমানা

ডেস্ক ২৪::চেক ডিজ অনার মামলায় মো. শাহ আলম (৪২) নামে এক পলাতাক আসামিকে ৬ মাসের কারাদ- প্রদান করেছেন বিজ্ঞ আদালত। গত বছরের ৮ আগস্ট বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত মো. শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দাতিয়ারা এলাকার আবু তৈয়ব ভূইয়ার ছেলে। মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পৈরতলা এলাকার বাসিন্দা আবদুস সাত্তারের সঙ্গে শহরের দাতিয়ারা এলাকার আবু তৈয়ব ভূইয়ার ছেলে মো. শাহ আলমের ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই সুবাদে প্রায়ই শাহ আলম ও আবদুস সাত্তার একে অপরের বাড়িতেRead More


আনন্দ মুখর পরিবেশে আশুগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালিত

আশুগঞ্জ সংবাদদাতা:: আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে আশুগঞ্জ উপজেলা শ্রম কল্যান কেন্দ্রে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে মিছিলে একত্রিত হয়। পরে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্রলীগের নেতাকর্মিরা। আনন্দ র‌্যালী শেষে স্থানীয় শ্রম কল্যান কেন্দ্র হল রুমে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মঈনুল হক মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন ফরহাদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলাRead More


সরাইলে মাদ্রাসায় অগ্নিকান্ড, ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি :: আহত-৩, ৫২ ছাত্রের পাঠদান অনিশ্চিত

মোহাম্মদ মাসুদ, সরাইল :: সরাইলে মাদ্রাসায় ও এতিমখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ২ লক্ষাধিক টাকার। আহত হয়েছেন তিন গ্রামবাসী। কোরআন শরীফ ও কিতাব পুড়ে অনিশ্চিত হয়ে পড়েছে এখন ৫২ ছাত্রের পাঠদান। গত মঙ্গলবার গভীর রাতে কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা মিফতাহুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। মাদ্রাসা সংলগ্ন খেরের (বন) ঘের থেকে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন জানায়, মাদ্রাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ছাত্রের সংখ্যা ৫২। অন্যান্য দিনের মত গত মঙ্গলবার রাতে পাঠদান ও খাবার শেষ করেRead More


ডাকাতির কবলে নাসিরনগরের ইউপি চেয়ারম্যান বাকি বিল্লাহ

নাসিরনগর সংবাদদাতা॥ নাসিরনগর উপজেলার ভলাকুট ইউপি চেয়ারম্যান বাকী বিলাহ জুয়েল ডাকাতির কবলে পড়েন । এ সময় ডাকাতের অর্তকিত হামলায় চেয়ারম্যারসহ দুই জন আহত হয়েছে। ডাকাতরা তার কাছ থেকে নগদ এক লক্ষ টাকা,একটি আইফোন-৬,স্বর্ণের আংটি ও অন্যান্য মালামাল লুটে নেয়। সোমবার সন্ধ্যায় কুন্ডা-ভলাকুট সড়কে ভিটুইÑকাহেতুরা মধ্যবর্তী স্থানে এঘটনা ঘটে। মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করলে ইউপি চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েল বলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে মোটর সাইকেলে ভলাকুট আসার পথে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুন্ডা-ভলাকুট সড়কে ভিটুই কাহেতুরা মধ্যবর্তী স্থানে ১০/১২ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল আমার গতিরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আমারRead More


জেলা আওয়ামী লীগের গনতন্ত্রের বিজয় র‌্যালী ও সমাবেশ

আজ বর্তমান আওয়ামী লীগ সরকারের দুই বছর পূর্তি ও গনতন্ত্রের বিজয় দিবস। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ আয়োজিত টিএ রোডে গনতন্ত্রের বিজয় র‌্যালীটি শহরর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। প্রেসক্লাব প্রাঙ্গনে পথ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সঙ্গঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


মেয়ের নির্দেশনায় বাবা অন্ধ মনির হোসেনের রিক্সা চালিয়ে জীবন সংগ্রাম

ডেস্ক ২৪:: মানুষের জীবন কত বৈচিত্রময়। একই দেশে কেউ কোটি কোটি অবৈধ টাকার উপর শুয়ে আয়েশ করছে কেউবা অন্ধ দুচোখ নিয়ে রিক্সা চালিয়ে জীবন সংগ্রাম করছে। কত ব্যবধান মানুষে মানুষে আমাদের এই বাংলাদেশে ! ‘বাবা চালাও, এখানে থামা্ও’ এভাবেই রিকশার ক্রসবারে বসে অন্ধ রিকশাচালক বাবা মনির হোসেনকে নির্দেশনা দিচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রী আফরোজা ফারিয়া। আর এভাবেই বাবা-মেয়ের যৌথ পরিশ্রমে তাদের সংসার চলে। দুই বছর বয়স থেকে মনির অন্ধ, এখন রিকশা চালানোই তার পেশা। আর ছোট মেয়েটিই তার অন্ধ বাবার চোখ হিসেবে ভুমিকা রাখছে। অনলাইন ঢাকাকে-মনির হোসেন বলেন, ‘ফারিয়ার নির্দেশনাতেই আমিRead More


নবীনগর শিবপুরে শাস্ত্রীয় সংগীত প্রশিক্ষন কর্মশালা শুভ উদ্ধোধন

মোহাম্মদ হেদায়েতুল্লাহ্ নবীনগর থেকে :: সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ’ র জম্মস্থান ব্রাহ্মণবাড়িয়া নবীনগর শিবপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় , সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদ-এর সহযোগীতায় গতকাল ০৪ জানুয়ারী শিবপুর সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজ মাঠে শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষন কর্মশালার শুভ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্টিত হয়। উক্ত প্রশিক্ষণ অনুষ্টানে সভাপতিত্ব করেন আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদ এর সভাপতি রানা শামীম রতন , প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীনগর শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম , বিষেশ অতিথি ছিলেন অধ্যাপক শ্যামা প্রসাদRead More


This site is protected by wp-copyrightpro.com