December, 2015
পৌর নির্বাচনে আখাউড়ায় এক প্লাটুন বিজিবি মোতায়েন
আসন্ন পৌরসভা নির্বাচন-২০১৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আখাউড়া নির্বাচনী এলাকায় ০১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।
আখাউড়া এখন টাকাউড়া
টাকা উড়ছে সর্বত্র। কর্মীদের হাতে হাতে, নির্বাচনী ক্যাম্পে, হোটেল-রেস্টুরেন্টে, নেশার আস্তানায় কোথায় উড়ছে না টাকা? ভোটাররাই বলছেন টাকা উড়ার এমন চিত্র আগে কখনও দেখেননি তারা। দেবগ্রামের বৃদ্ধ রমজান আলী বললেন, আখাউড়া এখন আর আখাউড়া নেই। হয়ে গেছে টাকাউড়া। গতকাল রোববার, বিকাল তিনটা। আখাউড়া পৌর শহরের সড়ক বাজারের নাইন স্টার হোটেল। ভেতরে অনেক ভিড়ভাট্টা। ফাঁকা নেই কোথাও। কাস্টমারদের সবাই নির্বাচনী প্রচারে আসা বহিরাগত। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে এসেছেন জেলার বিভিন্নস্থান থেকে। হোটেল বয়-বেয়ারা তাদের খাবার সরবরাহে ব্যস্ত। সাধারণ কাস্টমারদের খবর দেয়ার সময় নেই তাদের। আর এই ভিড়ের কারণে কমRead More
ভাদুঘর থেকে ইয়াবাসহ আটক দুইজনের কারাদণ্ড
ভাদুঘর থেকে একশ পিস ইয়াবাসহ আটক মো. সোহাগ (৪০) ও মো. ইমরান (২৭) নামের দুই মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্নার ভ্রাম্যমাণ আদালত ১০০ পিছ ইয়াবা রাখার দায়ে তাদের এ কারাদণ্ড দেন। এর আগে রোববার (২৭ ডিসেম্বর) দিনগত রাত নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সদস্যরা। মাদক ব্যবসায়ী সোহাগ ও ইমরানের বাড়ি থেকে ৫০ পিস করে একশ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।Read More
মহানবী (সা.)-এর হুঁসিয়ারি, যে দশটি কাজ করলে দশটি বিপদ অবধারিত !!
ইসলাম ডেস্ক : কিয়ামত পর্যন্ত তার উম্মতরা যাতে ন্যায়ের পথে থেকে চলতে পারে সেজন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.) দিক নির্দেশনা দিয়ে গেছেন। এ সম্পর্কিত একটি হাদিস এখানে উল্লেখ করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ- রাসূল (সা.) বলেছেন, ‘যখন আমার উম্মত ১০টা কাজ করবে, তখন তাদের উপর বিপদ নেমে আসবে। রাসূল (সা.)-কে জিজ্ঞাসা করা হলোঃ হে রাসূল, কি সেই দশটি কাজ? যা করলে বিপদ হবে? তিনি বললেনঃ ১। যখন রাস্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পত্তি মনে করা হবে। ২। যখন আমানত হিসেবে রক্ষিত সম্পদকে লুটের মাল হিসাবে গ্রহণ করা হবে (অর্থাৎRead More
‘আমরা একটু একটু করে তোমাদের কাছে আসছি’
জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটের (আইএস) স্বঘোষিত খলিফা আবু বকর আল-বাগদাদি এক ভিডিওতে ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক জোটের হামলা সত্ত্বেও তারা বেশ ভালো অবস্থানে রয়েছে। ওই জোটের বিরুদ্ধে তাদের বিজয় হবে। সৌদি আরব নেতৃত্বাধীন সন্ত্রাসীবিরোধী জোটের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, যারাই তাদের বিরুদ্ধে লাগতে আসবে, তাদের ধ্বংস করা হবে। তারা সেই পথেই আছে। শনিবার প্রকাশিত ২৪ মিনিটের এক ভিডিওতে তিনি বলেন, আন্তর্জাতিক জোটের হামলার পর তাদের দলের দৃঢ়সংকল্পতা ও আত্মবিশ্বাস আরো বেড়েছে। গত মে মাসে বিমান হামলায় বাগদাদি নিহত হয়েছেন বিভিন্ন গণমাধ্যমে এমন খবরে প্রকাশিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এ ভিডিওRead More
নিখোঁজের এক সপ্তাহ পর আখাউড়ায় তিতাস নদী থেকে লাশ উদ্ধার
আখাউড়ার পৌরশহরের দেবগ্রাম এলাকায় নিখোঁজের প্রায় এক সপ্তাহ পর দুলাল মিয়া তিতাস নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলাল দেবগ্রামের মধ্যপাড়া এলাকার মৃত আবদুল মোতালেবের ছেলে। পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, পেশায় মৎস্যজীবী ওই ব্যক্তি গত ২২ ডিসেম্বর মঙ্গলবার রাতে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। এরপর ওই রাতে আর বাড়ি ফেরেননি তিনি। এ ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও দুলালের কোনো সন্ধ্যান মেলেনি। আজ সকালে লাশ ভেসে উঠলে এলাকাবাসী, পরিবার ও পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ক্রিকেটের কুলাঙ্গার সমাজ : দ্বিতীয় পত্র(ভারত)
অর্থের জন্য প্রলোভিত হয়ে খেলার মাঠে গড়াপেটার ঘটনা প্রথম ঘটে ১৯১৯ সালে যুক্তরাষ্ট্রে বাস্কেটবল খেলায়! কিন্তু ক্রিকেটের বুকে এই কালো থাবা পরতে পরতে বেশ সময় লেগে যায়। ১৯৯৯ সালেই প্রথম সকলের সামনে আসে ম্যাচ গড়াপেটার ঘটনা! এর আগেও বেশকিছু ঘটনা ঘটেছিল, কিন্তু তা এত প্রচার হয়নি। ২০০০ সালে ভারতীয় অধিনায়ক আজহারউদ্দিন প্রথম এই অভিযোগে অভিযুক্ত হন। তখন থেকেই ভারতের পেছনে কালো এই থাবা লেগেই আছে। বর্তমান যুগের আইপিএল এর কতগুলো খেলা স্পট বা ম্যাচ ফিক্সিং এর আওতার বাইরে সে ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। ম্যাচ ফিক্সিং না হলেও স্পট ফিক্সিং এরRead More
ক্রিকেটের কুলাঙ্গার সমাজ : প্রথম পত্র(পাকিস্তান)
ক্রিকেট টা ভদ্রলোকেদের খেলা নামে পরিচিত, ক্রিকেট নামটাই স্বচ্ছ ভাবমূর্তির ধারক! ক্রিকেট খেলা বেশ প্রাচিন হলেও এর গায়ে কলঙ্ক টা ইতিহাসের পরিচিত খেলাধুলার মধ্যে সবচেয়ে পরেই লাগে! স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং, আইসিএল এ খেলার জন্য নিজের দেশ কে ছেড়ে আসা ইত্যাদি কারনে ক্রিকেট সমাজ বিব্রত হয়েছে অনেক সময়। সেই কিছু ঘটনাই তুলে ধরার চেষ্টা করবো এই সিরিজে… ক্রিকেটে প্রথমবার কলঙ্কদের দাগ ভালভাবে পরে ১৯৯৯ সালে! অধিনায়ক হিসেবে দক্ষিন আফ্রিকা এবং জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন সেলিম মালিক। সেখানে তার বিরুদ্ধে ঘুষ নিয়ে ম্যাচ হারার অভিযোগ আসে। ২০০০ সালে পাকিস্তান আদালত তাকে নিষিদ্ধRead More
‘এমকে-১১ স্নাইপার’ রাইফেল এখন জেএমবির হাতে
ডেস্ক ২৪::আইন-শৃঙ্খলা বাহীনির কর্তা ব্যক্তিদের বিস্মিত হবার পালা। মার্কিন সেনাদের হাতে ব্যবহৃত আমেরিকার তৈরি ‘এমকে-১১ স্নাইপার’ নামের অত্যাধুনিক অস্ত্রটি চট্টগ্রামে জেএমবির গোপন আস্তানায় কি করে পৌঁছেছে! পুলিশ কর্মকর্তারা আরো বিস্মিত এইজন্যে যে, জঙ্গিদমনে পুলিশ সদর দপ্তরের গোপন নির্দেশনা কী করে জেএমবির ঘাঁটিতে পাওয়া গেল! পুলিশ দাবি করেছে ‘এমকে-১১ স্নাইপার “ নামে অত্যাধুনিক রাইফেলটি এর আগে বাংলাদেশে উদ্ধার হয়নি এবং ব্যবহারও হয়নি। এ অস্ত্রটি দিয়ে এক থেকে দেড় কিলোমিটার দূর থেকে নির্দিষ্ট বস্তুকে টার্গেট করা সম্ভব। আর এই অস্ত্রটি আমেরিকার সৈন্যরাই ব্যবহার করে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তারRead More
বলিউড ২০১৫ :: বছরসেরা ২০ গান
এখন ইন্টারনেটের যুগ। তাই ছবির ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গেই মুক্তি পেয়ে যায় ছবির গান। বড় পর্দায় আসার আগে স্মার্টফোন কি কম্পিউটারে কোন গান কতটা জমজমাট, সেটি দিয়েও বিবেচনা হয় ছবির ভবিষ্যৎ। বলিউডি ছবিতে গানই আসল কথা, এ কথা বললে তো আর ভুল হয় না। আর গান শুধু শুনতে নয়, দেখতেও কেমন সেটাও হিসাব না করলে চলে না। ফিল্মফেয়ারের বিবেচনায় এ বছরের সেরা ২০ গানের সন্ধান দিতেই এ আয়োজন। একসঙ্গে সবকটি গান শোনার আর দেখার জন্য লিংক তো থাকছেই। ২০. চিটিয়া কালাইয়া (রয়) ছবি একেবারেই ফ্লপ, তবে পারফরম্যান্স দিয়ে এই গানেরRead More



















