Main Menu

December, 2015

 

লেজার গান থাকছে ফাইটার জেটে

শুনতে সায়েন্স-ফিকশন সিনেমার গল্পের মতো মনে হতেও পারে পাঠকের, কিন্তু ২০২০ সাল নাগাদ ফাইটার প্লেনে লেজার গান বসানোর লক্ষ্য নিয়ে কাজ করছে মার্কিন বিমান বাহিনী। বড় আকারের বিমানগুলোতে লেজার গান বসানোর প্রযুক্তি মার্কিন বিমান বাহিনীর হাতে আছে আগে থেকেই। কিন্তু ফাইটার জেটের মতো ছোট আকারের বিমানের জন্য ছোট কিন্তু শক্তিশালী এবং লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম লেজার গান একটা ‘বড় চ্যালেঞ্জ’ হয়েই ছিল মার্কিন বাহিনীর জন্য। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সেই দৃশ্যপটের পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন ইউএস এয়ার ফোর্স রিসার্চ ল্যাবরেটরি (এএফআরএল)-এর চিফ ইঞ্জিনিয়ার কেলি হ্যামেট। “আমরা এই প্রযুক্তিকে পরিবর্তিতRead More


বাংলাদেশি শ্রমিক বাড়াতে উদ্যোগ নিচ্ছে সৌদিআরব শ্রম মন্ত্রনালয়

সৌদি শ্রম মন্ত্রণালয় বাংলাদেশি শ্রমিক বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে এ ক্ষেত্রে পুরুষ শ্রমিকের নিয়োগের হার নারী শ্রমিকের ২০ শতাংশ ধরা হয়েছে। সৌদি শ্রম প্রতিমন্ত্রী আহমেদ আল হুমাইদান এর বরাত দিয়ে এ কথা জানায় জেদ্দা ভিত্তিক প্রভাবশালী দৈনিক সৌদি গেজেট। সৌদি আরবে নতুন শ্রম আইন চালুর ব্যপারে এক সাংবাদিক সম্মেলনে আহমেদ আল হুমাইদান বলেন, যে সকল সৌদি নারী বিদেশি নাগরিক বিয়ে করেছেন তাদের সন্তানরা আধা সৌদি হিসাবে চিহ্নিত হবে। কোনভাবেই তারা পূর্ণাঙ্গ সৌদি হিসাবে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে না যদিও বর্তমানে শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে তারা পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছেন। শ্রমRead More


জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বিল্লাল হোসেন :: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় রাত ৮টার (বাংলাদেশ সময় রাত ১১টা) দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিনের মতো ঘটনার দিনও রাত ৮টার দিকে একটি পার্কে হাঁটতে গিয়েছিলেন জামাল উদ্দিন। সেখান থেকে ফেরার সময় হাই আল যাওয়িদ নামক স্থানে একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জামাল উদ্দিন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের বাসিন্দা। এক যুগ ধরে তিনি সৌদি আরবে আছেন। সেখানে তিনি প্লাম্বারের কাজ করতেন বলে জানা গেছে। জামাল উদ্দিনের মরদেহ জেদ্দার কিংRead More


বাজেট ঘাটতি পোষাতে পানির দামও বাড়ছে সৌদি আরবে!

বিল্লাল হোসেন :: অপরিশোধিত জ্বালানি তেলের অব্যাহত দরপতনের ফলে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবে এবছরের বাজেট ঘাটতি ৯ হাজার ৮ শ’ কোটি ডলারে গিয়ে ঠেকেছে। রাজা সালমানের অধীনে প্রথম বাজেটে আশার বিপরীতে ১৫ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে, যেখানে ব্যয় হয়েছে ধারণার চেয়ে ১৩ শতাংশ বেশি। সৌদি আরব বলছে দেশটির বিশালাকায় বাজেট ঘাটতি মোকাবেলার লক্ষ্যে জ্বালানী তেল সহ অন্যান্য নিয়মিত নাগরিক সেবার উপর থেকে ভর্তুকি প্রত্যাহার করে নেবে। সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হচ্ছে কোনও কোনও পণ্যের ক্ষেত্রে পেট্রোলের দাম শতকরা ৫০ ভাগ পর্যন্ত বাড়বে, যদিও বিশ্লেষকদেরRead More


সাংবাদিক ও শিল্পী ফখরুল ইসলাম আয়ূব জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ॥ তাকে বাঁচাতে সাহায্যের আবেদন

বিশিষ্ট সংবাদিক, কন্ঠ শিল্পী ও বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভির ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম আয়ূব দুরারোগ্য ব্যধি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। তিনি বর্তমানে ঢাকার বারডেম হাসপাতালে ডা. অধ্যাপক গোলাম আযম ও অধ্যাপক ইন্দ্রজিৎ কুমার এর অধিনে ১২৩ নং ওয়ার্ডের ১২২৮ নং বেডে ভর্তি আছেন। তার জীবন এখন সংকটাপন্ন। ডাক্তারদের পরামর্শ অনুযায়ি তার লিভার পরিবর্তন করা প্রয়োজন। তাকে দ্রুত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন বলে জানিয়েছে চিকিৎসকরা। এতে প্রায় ৭০ লক্ষ টাকার প্রয়োজন। তবে তার পরিবারের পক্ষ থেকে এই বিপুল পরিমান অর্থের যোগান দেওয়া সম্ভব নয়। তার চিকিৎসারRead More


ধরখার ইউপি নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন প্রত্যাশী ছাএলীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়া:-আখাউড়া উপজেলার বৃহৎ ধরখার ইউনিয়নের আগ্রহী চেয়ারম্যান পদপ্রার্থীরা স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার সরকারী সিদ্ধান্ত শোনার পর আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাথে তাল মিলিয়ে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন । রঙ্গিন রঙ্গিন বিলবোর্ড শুভা পাচ্ছে ইউনিয়নের হাঁট-বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে। সম্ভাব্য প্রার্থীরা উঠান বৈঠকসহ নানা কলাকৌশলে কুশল বিনিময় করে নজর কাড়ছেন ভোটারদের। প্রায় ৩ মাস পর ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও ঘরে বসে নেই ধরখার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ৯টি ওয়ার্ডের সদস্য পদপ্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে হাঁট-বাজার ও গ্রামাঞ্চলের চায়ের দোকানগুলোতে চায়ের চুমুকের সাথে সাথে চলছেRead More


প্রফেসর মোখলেছুর রহমান খানের মৃত্যুতে জেলা নাগরিক ফোরামের শোক

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুশাসনের নাগরিক (সুজন) সভাপতি, প্রবীণ শিক্ষাবিদ প্রফেসার মোখলেছুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা নাগরিক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া। সংগঠনের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত , সহ সভাপতি আতাউর রহমান শাহিন, সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা, উপাধ্যক্ষ জসিম উদ্দিন ব্যাপারী, সাংবাদিক উজ্জল চক্রবর্তী, খবির উদ্দিন, যুগ্ম সম্পাদক সাফির উদ্দিন চৌধুরী রনি, ফয়সাল আহমেদ ওয়াকার, রফিকুল হক, নাজমুল হক সেরিন, সাংবাদিক শাহাদাৎ হোসেন , সাংবাদিক শাহজাহান আলম সাজু সহ সংগঠনের নেতৃবৃন্দ জানান প্রফেসর মোখলেছুর রহমান খান ছিলেন ব্রাহ্মনবাড়িয়ার শিক্ষা সংস্কৃতিকRead More


মারা গেলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ

হৃদযন্ত্রের অসুস্থতায় মারা গেলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ আন্দ্রে মরেনো। ৩৮ বছর বয়সী মরেনোর সর্বোচ্চ ওজন ছিল ৪৪৪ কেজিরও বেশি! ২৫শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের সকালে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এক বিবৃতিতে তার প্রচারক কার্মেন পালাসিওস বলেন, বড়দিনে সকাল সাড়ে ৮টায় অ্যাম্বুলেন্সে মৃত্যু হয়েছে আন্দ্রের। এ খবরে আমরা ব্যথিত। মৃত্যুর সময় অবশ্য তার ওজন ছিল ৩১৭ কেজি। গতকাল তার মাতৃভূমি মেক্সিকোর সেনোরায় তাকে সমাহিত করার কথা রয়েছে। নিজের বিশালাকার শরীর নিয়ন্ত্রণে মৃত্যুর আগে প্রচেষ্টা নিয়েছিলেন মরেনো। এমনকি তাকে অনুপ্রেরণা দিতে মাত্র মাসখানেক আগে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিজের স্বাক্ষরিতRead More


নাটকের সুবাদেই প্রেম-বিয়ে

‘ভুরু মিয়া’র গল্পের নায়িকা ছিল সিলেটের আলোচিত জুমা আক্তার। নাটকের নাম ছিল- ‘লন্ডনী ভাইসাব বিয়া কামলা-২’। একমাত্র নাটকে অভিনয়ের মধ্য দিয়ে জুমা আক্তারের প্রেমে পড়ে যান ভুরু মিয়া। নাটক থেকে জুমার সঙ্গে প্রেম শুরু হয় ভুরু মিয়ার। সেই প্রেম থেকে একপর্যায়ে বিয়ের পরিণয়। ভুরু মিয়া হিসেবেই জয়নাল আবেদীন পলাশকে চিনেন জুমার পরিবারের লোকজন। জয়নাল আবেদীন পলাশ ‘লন্ডনী ভাইসাব বিয়া কামলা-২’ নাটকের কাহিনীকার ও পরিচালকও। এই নাটকের সুবাদেই জয়নালের সঙ্গে প্রেম ও বিয়ে হয় জুমা আক্তারের। জুমাকে বিয়ের আগে ঘুণাক্ষরে তার পূর্বের একাধিক বিয়ের খবর পাননি জয়নাল। কিন্তু বিয়ের পর তিনিRead More


এম কে-১১ বাংলাদেশে এলো কিভাবে?

চট্টগ্রামের ‘জঙ্গি’ আস্তানা থেকে স্নাইপার রাইফেল উদ্ধারের ঘটনাকে উদ্বেগজনক বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, অত্যাধুনিক এ অস্ত্র বাংলাদেশে কোথা থেকে কিভাবে এলো এটিও প্রশ্নের বিষয়। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সমাজের মধ্যে বিভাজন বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মসজিদে হামলা করা হচ্ছে। যারাই করুক তারা জেনে শুনে পরিকল্পনা করে করছে। কাদিয়ানি মসজিদে হামলার ধরন দেখে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যে যে ধরনের হামলা হয় সে ধরনের হামলা হয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে আইএস। তিনি বলেন, সৌদি সামরিক জোটে বাংলাদেশ যোগ দিয়ে নিজেদের বিপদ ডেকে আনলো কিনা সেটাওRead More


This site is protected by wp-copyrightpro.com