Main Menu

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

[Web-Dorado_Zoom]

1017715_1021588461233450_7892512979983369270_n
বিল্লাল হোসেন :: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় রাত ৮টার (বাংলাদেশ সময় রাত ১১টা) দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিনের মতো ঘটনার দিনও রাত ৮টার দিকে একটি পার্কে হাঁটতে গিয়েছিলেন জামাল উদ্দিন। সেখান থেকে ফেরার সময় হাই আল যাওয়িদ নামক স্থানে একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জামাল উদ্দিন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের বাসিন্দা। এক যুগ ধরে তিনি সৌদি আরবে আছেন। সেখানে তিনি প্লাম্বারের কাজ করতেন বলে জানা গেছে।

জামাল উদ্দিনের মরদেহ জেদ্দার কিং আব্দুল আজিজ হাসপাতালে রাখা হয়েছে ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares