Main Menu

December, 2015

 

নওয়াজ শরিফের মাকে কদমবুসি করলেন মোদি

হঠাৎ করে পাকিস্তান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মাকে কদমবুসি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাহোরে প্রধানমন্ত্রীর বাসভবন রাইউইন্ডে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সময় মোদি এ সম্মান প্রদর্শন করেন বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই। পিটিআই জানিয়েছে, গতকাল শুক্রবার বিকেলে এক আকস্মিক সফরে লাহোরে পৌঁছান মোদি। সেখানে তাঁকে স্বাগত জানান পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর ছোট ভাই এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় মোদিকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে হেলিকপ্টারে করে নওয়াজের বাড়ি রাইউইন্ডে যান দুই নেতা। নওয়াজের পরিবার এ সময় মোদিকে উষ্ণ আতিথেয়তা দেয়।Read More


খালেদাকে ‘তুই’ সম্বোধন করলেন জয়

২০ দলীয় জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘তুই’ বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে শেখ হাসিনার ছেলে এ কথা বলেন। সবার উদ্দেশে জয় বলেন, ‘আমার সাথে একত্রে দাবী জানান, খালেদা পাকিস্তানে ফিরে যা।’ এর মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘তুই’ সম্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়। ফেসবুকে জয় লিখেছেন, ‘আমি ক্ষুব্ধ যে বিজয়ের মাসে খালেদা জিয়া এবং তার দল বিএনপি আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। খালেদা নৃশংস পাক আর্মি ওRead More


ঢাকাস্থ নাসিরনগর সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি হামিদ -আশরাফ সাধারন সম্পাদক

ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সভাপতি মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভা রবিবার ঢাকার পুরানা পল্টনস্থ বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এডঃ মোঃ ছায়েদুল হক এম পি। সভায় সর্বসম্মতি ক্রমে কৃষি মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোঃ আব্দুল হামিদকে সভাপতি ও দৈনিক ভোরের চেতনার সম্পাদক মোঃ আলী আশরাফকে সাধারণ সম্পাদক ও এডঃ মোঃ লিয়াকত আলীকে সাংগঠনিক সম্পাদক করে ২০১৬-১৭ বছরের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।


ত্রিপুরা থেকে আমদানিকৃত বিদ্যুৎ সঞ্চালন লাইনের ট্রান্সমিশন যন্ত্রপাতি বাংলাদেশে

ত্রিপুরার পালাটানা থেকে বাংলাদেশে আমদানিকৃত বিদ্যুৎ সঞ্চালন লাইনের ট্রান্সমিশন যন্ত্রপাতি আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দুপুরে বন্দরের শুল্ক কর্মকর্তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে কুমিল্লায় স্থাপিত এ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে মালামালগুলো পাঠানো হয়। ত্রিপুরার পালটানা থেকে বাংলাদেশে প্রবেশকরা ১৩২ কেভি সঞ্চালন লাইনে এ যন্ত্রপাতি স্থাপন করা হবে।


‘বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের আহবায়ক নজরুল ইসলাম ভূঁইয়ার মায়ের ইন্তেকাল

সৌদিআরব পশ্চিমাঞ্চল আল তায়েফ বি,এন,পির সিনিয়র সহ সভাপতি ও ‘বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের আহবায়ক নজরুল ইসলাম ভূঁইয়ার মা আখাউড়া উত্তর ইউনিয়ন এর সাবেক মেম্বার আবুল ফারুক ভূইয়ার স্ত্রী মোছা: রুপসা বানু শনিবার রাত ১১.৪৫ মিনিটে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর । নজরুল ইসলাম ভূঁইয়া তার মায়ের বিদেহী আত্বার শান্তি কামনায় দোয়া প্রতাশী।


গণিত অলিম্পিয়াডে তাসনোভার সাফল্য, সকলের নিকট দোয়া প্রত্যাশা

গত ২০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত আঞ্চলিক গণিত উৎসবে প্রাথমিক ক্যাটাগরিতে ২য় রানার্স আপ হয়েছেন তাসনোভা নাওয়ার। নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় ৭০০জন শিক্ষার্থী এতে অংশ নেয়।তাসনোভা সূর্যমুখী কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তাসনোভা মোঃ আরফান উদ্দিন ও হুসনে আরা বেগম দম্পতির দ্বিতীয় মেয়ে। সে আগামী বছরের ১৩ ও ১৪ ফেব্রুয়ারী ঢাকা সেন্ট যোসেফ স্কুলে জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। তাসনোভার পরিবার তার উজ্জ্বল ভবিষ্যত কামনায় সকলের দোয়া প্রত্যাশি।


আখাউড়া পৌরসভা নির্বাচন :: চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারনা

ডেস্ক ২৪:: ১৯৯৯ সালের ১২ ডিসেম্বর আখাউড়া উপজেলার উত্তর ও দক্ষিণ ইউনিয়নের প্রায় ৮.৩৩ বর্গ মিটার আয়তন নিয়ে ৯টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয় আখাউড়া পৌরসভা। এ পৌরসভার অধিকাংশ মানুষই পেশায় ব্যবসায়ী ও চাকুরিজীবী। আগামী ৩০ ডিসেম্বর টানা চতুর্থবারের মতো আখাউড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন। প্রচারনা শেষ মহূর্তে জমে উঠেছে আখাউড়া পৌরসভা নির্বাচন। এবার প্রথম বারের মতো দলীয় প্রতিকে নির্বাচন হওয়ায় এতে যোগ হয়েছে ভোটারদের মাঝে আলাদা ইমেজ। নির্বাচন শেষ মুহূর্তে নৌকা- ধানের শীষের লড়াই জমে উঠেছে। উঠেছে। তবে এই ভোটের লড়াইRead More


আখাউড়া পৌরসভা : প্রবাসী ভাইয়ের টাকায় নির্বাচন করছেন আ.লীগ প্রার্থী

ডেস্ক ২৪:: আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ৭ জন। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজলের অর্থ সম্পদ সবচেয়ে কম। বিগত ৪ বছর ধরে তিনি পৌরসভার মেয়র থাকা সত্ত্বেও তার অর্থ সম্পদ খুবই নগণ্য। পৌর নির্বাচনে রিটার্নিং অফিসারের নিকট দাখিলকৃত হলফনামায় তিনি এমন বিস্ময়কর তথ্যই উল্লেখ করেছেন। মেয়র প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল বিকম পাস। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় ৭টি মামলা হলেও তিনি সেসব মামলা থেকে খালাস পেয়েছেন। তার নগদ টাকা আছে ২৫Read More


আখাউড়ায় প্রচারণাকালে ছাত্রদলের গাড়ি ভাঙচুর

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারনা চালানোর সময় ছাত্রদলের দুটি গাড়ি ভাঙ্গচুর করেছে প্রতিপক্ষরা। শনিবার দুপুর একটার দিকে পৌর এলাকার লালবাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেছে উপজেলা বিএনপির পক্ষ থেকে। উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী মুসলেহ উদ্দিন কাছে অভিযোগ করেন, সকালে জেলা ছাত্রদলের একটি দল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মন্তাজ উদ্দিনের পক্ষে প্রচারনা চালানোর জন্য যায়। দুপুরে পৌর এলাকার লালবাজার এলাকায় গাড়ি রেখে অন্যত্র প্রচারনা চালানোর সময় প্রতিপক্ষের লোকজন ছাত্রদলের দুটি মাইক্রোবাসের গ্লাস ভাংচূর করে। কারা তাদের গাড়ি ভাংচূর করেছে তাদেরRead More


পুনরায় নির্বাচিত হলে পৌরসভার অসমাপ্ত কাজ গুলি সম্পূর্ণ হবে:: মেয়র

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন দুইবার পৌরসভার দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও বিশ্বের বিভিন্ন আধুনিক দেশ সফর করার অভিজ্ঞতা দিয়ে আমি এই পৌরসভার উন্নয়নে কাজ করে যাচ্ছি। পৌরসভার প্রত্যেক এলাকাতেই বিভিন্ন উন্নয়ন কাজ হয়েছে এবং আরো অনেক উন্নয়ন কাজ চলমান আছে। অনেক উন্নয়ন কাজ রয়েছে পরিকল্পনায়। আপনারা জানেন পৌরসভার নির্বাচন সন্নিকটে বর্তমান মেয়াদে যে সমস্ত কাজ অসর্ম্পূণ থাকবে; আমি আবার নির্বাচিত হলে পৌরসভার সেই অসমাপ্ত কাজ গুলি সম্পূর্ণ হবে। মেয়র গতকাল বিকালে পৌরসভার ভাদুঘরের নাছিরপুরের বিশিষ্ট ব্যক্তিদের সাথে এক মতবিনিয়ম সভায় উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিকRead More


This site is protected by wp-copyrightpro.com