December, 2015
প্রফেসর মোখলেছুর রহমান খান এর মৃত্যুতে মেয়র মোঃ হেলাল উদ্দিন এর গভীর শোক প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট নাগরিক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) এর সভাপতি প্রফেসর মোখলেছুর রহমান খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। বিবৃতিতে মেয়র শোক প্রকাশ করে বলেন প্রফেসর মোখলেছুর রহমান খান ছিলেন একজন খ্যাতিমান শিক্ষক, বুদ্ধিজীবি, প্রগতিশীল ও মুক্তবুদ্ধির অধিকারী মানুষ। দেশপ্রেমিক, সমাজসেবক, সংস্কৃতিজন, আর্দশবান ও গুণী মানুষ হিসেবে তিনি সমাজের সকল মানুষের কাছে পরিচিত ও সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন গুনী মানুষকে হারালাম।Read More
বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ নিয়ে আইসিটি বিভাগের তথ্যচিত্র (ভিডিও)
ওয়েব থেকে নেয়া::বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নপূরণ নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধীর মত বিশ্বসেরা নেতাদের পরিচয় দিয়ে শুরু হওয়া এই তথ্যচিত্রের দৈর্ঘ্য ৪ মিনিট। শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ইউটিউব চ্যানেলে এই তথ্যচিত্র প্রকাশ করা হয়। ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নপূরণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক এই তথ্যচিত্রে ১৯৫২ এর ভাষা আন্দোলনের পথ ধরে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও তার স্বদেশ প্রত্যাবর্তনের নানা দিক তুলে ধরা হয়েছে। স্থান পেয়েছে ১৯৭২ সালে দেশজুড়ে বিদ্যুৎ সংযোগ,Read More
বিএনপির আন্দোলন করার মুরোদ নেই :: নির্বাচনে অংশগ্রহণের আগেই বিএনপি হেরে যায়
ডেস্ক ২৪:: বিএনপির আন্দোলন করার কোনো মুরোদ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যেকোন নির্বাচনে অংশগ্রহণের আগেই বিএনপি হেরে যায়। এটা তাদের পুরোনো অভ্যাস। বহুবার শুনেছি, বিএনপি আন্দোলন করবে। বলা হলো- উপজেলা নির্বাচনের পর আন্দোলন হবে, এরপর সিটি করপোরেশনের পর সরকার বঙ্গোপসাগরে চলে যাবে। মন্ত্রী ব্যঙ্গ করে বলেন, এই বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর। আসলে তাদের আন্দোলন করার কোনো মুরোদ নেই। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পৌরসভা নির্বাচনেRead More
হিজরার ঘর থেকে প্রবাসী যুবকের লাশ উদ্ধার
ডেস্ক ২৪:: রামরাইলে হিজরার ঘর থেকে আজিম তালুকদার(২৮) নামে এক প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দুপুরে রামরাইল এলাকার গনী মেম্বারের ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। নিহত আজিম তালুকদার সুলতানপুর দক্ষিণ পাড়া এলাকার রহিছ তালুকদারের ছেলে। নিহতের বড় ভাই মো. বাসির তালুকদার জানান, শুক্রবার রাতে ২ লাখ টাকা নিয়ে আজিম বাড়ি থেকে সৌদি আরবের ভিসা করার জন্য আখাউড়া উপজেলার মোগড়া এলাকায় যায়। পরে রাতে অনেক খোজাখুঁজি করেও তাকে না পাওয়ায় পরিবারের লোকজন অস্থির হয়ে পরে। সকালে আজিমের ফুফু জোবেদাকে সানি হিজরা ফোন করে তার ভাইয়ের ছেলে আজিমের লাশ নিয়ে যেতেRead More
ব্রাহ্মণবাড়িয়া সুজন সভাপতি অধ্যক্ষ মোখলেছ স্যার আর নেই
ব্রাহ্মণবাড়িয়া : সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোখলেছুর রহমান খান (৭৮) আর নেই। তিনি শনিবার রাত পৌনে একটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ার নিজ বাসায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর জানাজা শেষে প্রফেসর মুখলেছুর রহমান খানকে তার নিজ বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দাদঘর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন। উল্লেখ্য, প্রফেসর মুখলেছুর রহমান খান দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন। এ ছাড়া তিনি বিভিন্নRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: ৩১৮ কেজি গাঁজাসহ ট্রাক সহ ০২ জন আটক
ডেে৪:: ২৫ ডিসেম্বর ২০১৫ তারিখ বিকাল আনুমানিক ১৭০০ ঘটিকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ ৩১৮ কেজি ভারতীয় গাঁজা এবং ট্রাক আটক করা হয়েছে। অদ্য ২৫ ডিসেম্বর ২০১৫ তারিখ বিকাল আনুমানিক ১৭০০ ঘটিকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর ব্রাহ্মণবাড়ীয়া ট্রানজিট ক্যাম্প কমান্ডার জুনিয়র কর্মকর্তা সুবেদার মোঃ আলী আরশাদ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়ীয়া সদরের জাকুরিয়া ২ নং গ্যাস ফিন্ড এলাকায় কুমিল্লা-ব্রাহ্মণবাড়ীয়া সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ আনুমানিক ৩৭ লক্ষ টাকা মূল্যের ৩১৮ কেজি ভারতীয় গাঁজা এবং একটি ট্রাক আটক করাRead More
নবীনগর থানায় পিকআপ ভ্যান উপহার
২৫ ডিসেম্বর নবীনগর থানা প্রাঙ্গনে “গাড়ী হস্তান্তর অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফয়জুর রহমান বাদল, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া জেলা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আহাদ ফাউন্ডেশন, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। উক্ত অনুষ্ঠানে উল্লেখিত অতিথিগন আইন শৃংখলা উন্নয়নকল্পে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পিক আপ ভ্যানটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি জনাব ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, নবীনগর থানার মাধ্যমে শিবপুর পুলিশ ক্যাম্পের অনুকূলে বিভিন্নRead More
কসবায় বীরমুক্তিযোদ্ধা গরীব রিক্শা চালক সাদেকের পরিবারের দায়িত্ব নিলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার মূলগ্রাম ইউপি নিয়ামতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম (৭৫)। বীরমুক্তিযোদ্ধা হয়ে ৭৫ বছর বয়সে একমাত্র ভাড়া রিক্শা চালিয়ে সংসার চালাতেন। বীরমুক্তিযোদ্ধা হয়ে জীবন সংগ্রামে রিক্শা চালিয়ে সংসার চালানোর সংবাদটি জানতে পেরে মুক্তিযোদ্ধার পাশে দাড়িয়েছেন মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক এমপি । গত ২৫ ডিসেম্বর বিকালে আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবনকে নগদ ১০হাজার টাকা, একটি শীতের কম্বল দিয়ে প্রেরণ করেন। এবং বীরমুক্তিযোদ্ধা সাদেকুল ইসলামের পরিবারের দায়িত্ব নেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। ঘটনাস্থলে নগদ অর্থ ও কম্বল পেয়ে আইনমন্ত্রীর সাথে মোবাইলে কথা বলে খুবইRead More
নবীনগরের মোহল্লা গ্রামে সংঘর্ষে নিহত ১:: চারজন গ্রেফতার
নবীনগরের খবর।। নবীনগর উপজেলার পুর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামে দু পক্ষের সংঘর্ষের ঘটনায় গোলাম কবির (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।আজ(২৫/১২) শুক্রবার দুপুরে ঘণ্টা ব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে এ ঘটনা ঘটে। সুত্র জানায়, মোহল্লা গ্রামের দুই বাসিন্দার সৌদিআরবে কর্মস্থলে কথা কাটাকাটির ঘটনায় হাতাহাতিতে রুপ নেয়। এ নিয়ে গ্রামে শালিস বসে। শালিসের রায় না মানাকে কেন্দ্র করে এলাকার মতি মেম্বার ও নগইরা ঘুষ্টির মধ্যে সংঘ্র্ষ বাধে। সংঘর্ষে মতি মেম্বার গ্রুপের গোলাম কবির অপর পক্ষের হামলায় নিহত হন। নিহতের ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পোছে লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরন করে। নবীনগর থানা অফিসারRead More
নাসিরনগরে ঈদ-ই-মিলাদুন্নবী জশনে জুলুস পালিত
নাসিরনগর সংবাদদাতাঃ নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)। ১৪৪৫ বছর আগে আরবী ৫৭০ খ্রিষ্টাব্দে এই দিনে জন্মগহণ করেছিলেন ইসলামের সর্বশ্রেষ্ঠ ও শেষ নবী হযরত মুহাম্মদ(সা:)। মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা:) এর জন্ম ও ওফাতের দিবস হিসেবে পালিত হয় এদিনটি। দেশের অন্যান্য স্থানের মত নাসিরনগরেও যথাযথ ধর্মীয় মর্যাদায় দিবসটি উদযাপিত হয়। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় নাসিরনগরের বিভিন্ন গ্রাম থেকে ধর্মপ্রাণ মুসলমান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী মিছিল সহকারে নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয় খেলার মাঠে সমবেত হয়। পরে এক বিশাল র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনRead More



















