Main Menu

প্রফেসর মোখলেছুর রহমান খান এর মৃত্যুতে মেয়র মোঃ হেলাল উদ্দিন এর গভীর শোক প্রকাশ

[Web-Dorado_Zoom]

msব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট নাগরিক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) এর সভাপতি প্রফেসর মোখলেছুর রহমান খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। বিবৃতিতে মেয়র শোক প্রকাশ করে বলেন প্রফেসর মোখলেছুর রহমান খান ছিলেন একজন খ্যাতিমান শিক্ষক, বুদ্ধিজীবি, প্রগতিশীল ও মুক্তবুদ্ধির অধিকারী মানুষ। দেশপ্রেমিক, সমাজসেবক, সংস্কৃতিজন, আর্দশবান ও গুণী মানুষ হিসেবে তিনি সমাজের সকল মানুষের কাছে পরিচিত ও সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন গুনী মানুষকে হারালাম। বিবৃতিতে মেয়র মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares