নিখোঁজের এক সপ্তাহ পর আখাউড়ায় তিতাস নদী থেকে লাশ উদ্ধার
[Web-Dorado_Zoom]

আখাউড়ার পৌরশহরের দেবগ্রাম এলাকায় নিখোঁজের প্রায় এক সপ্তাহ পর দুলাল মিয়া তিতাস নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলাল দেবগ্রামের মধ্যপাড়া এলাকার মৃত আবদুল মোতালেবের ছেলে। পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, পেশায় মৎস্যজীবী ওই ব্যক্তি গত ২২ ডিসেম্বর মঙ্গলবার রাতে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। এরপর ওই রাতে আর বাড়ি ফেরেননি তিনি। এ ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও দুলালের কোনো সন্ধ্যান মেলেনি। আজ সকালে লাশ ভেসে উঠলে এলাকাবাসী, পরিবার ও পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
« ক্রিকেটের কুলাঙ্গার সমাজ : দ্বিতীয় পত্র(ভারত) (Previous News)
(Next News) ‘আমরা একটু একটু করে তোমাদের কাছে আসছি’ »



















