May, 2015
সরাইলে ইউপি সদস্যের হাতে লাঞ্ছিত প্রধান শিক্ষক
মোহাম্মদ মাসুদ, সরাইল :: কর্মসৃজন প্রকল্পের কাজের অনিয়ম দূর্নীতির কথা বলায় সরাইলে সৈয়দ আলী নামের ইউপি সদস্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পিটিয়ে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। লাঞ্ছিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগপত্র ও বিদ্যালয় সূত্রে জানা যায়, কর্মসৃজন প্রকল্পের ৩৩ জন শ্রমিক ওই বিদ্যালয়ের মাঠে মাটি কাটার কথা। কিন্তু ২৫ দিন ১১/৯ জন শ্রমিক মাটি কাটলেও গত ১০-১৫ দিন ধরে কাজ বন্ধ রয়েছে। প্রকল্প সংশ্লিষ্টRead More
সরাইলে সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-৩
সরাইল প্রতিনিধি: :: ঢাকা- সিলেট মহাসড়কের সরাইলের বারিউড়া ব্রীজের উপর মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক সাবেক ইউপি সদস্য ও এক সালিসকারক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় সিএনজি চালিত অটোরিক্সা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের কামাউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ আমির আলী (৬৫) ও বাহাদুরপুর গ্রামের সালিসকারক মোঃ আনোয়ার মিয়া (৪৫)। পুলিশ প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আমির আলীর মেয়ে বিকারুন্নেছা মুন্নি (২৯) কে সাড়ে তিন বছর আগে বিয়ে দিয়েছেন মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের জিয়াউর রহমানের (৩৪) কাছে। সম্প্রতি স্বামীরRead More
সরাইলে হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সরাইল প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন পালন করেছেন স্থানীয় গ্রামবাসী। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে গতকাল বুধবার দুপুর ১টায় এ মানববন্ধন পালিত হয়। গত ১৮মে সোমবার দিবাগত রাতে শাহজাদাপুর গ্রামের ফরিদ মিয়া ওরফে ফিরোজ মিয়া(৮৩) খুন হয়। এ ঘটনায় ফিরোজ মিয়ার ছেলে দ্বীন ইসলাম বাদী হয়ে সরাইল থানায় একই এলাকার কাউসার মিয়াসহ ২৬জনকে আসামী করে একটি হত্যা মামলা করে। এ পর্যন্ত আসামীদের কেউ গ্রেপ্তার হয়নি। নিহত ফিরোজ মিয়ার স্বজন আবুল কাসেম, শিকুল মিয়া বলেন, ক্ষোভ প্রকাশ করে বলেন আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেRead More
১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত
গত ২৪/০৫/২০১৫ইং রোববার বিকাল ৫টায় ভাদুঘর কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ইউনিয়নের সভাকক্ষে মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে এবং মোঃ আনিছুর রহমান চৌধুরীর পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ১০ দফা দাবী এবং তাহা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ০৮/০৬/২০১৫ইং সোমবার ভোর ৬টা হইতে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সফল করার জন্য এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন যাবৎ স্থানীয় প্রশাসন আমাদের যৌক্তি দাবীগুলি বাস্তবায়ন না করায় আমাদের পরিবহন ব্যবসা আজ ধ্বংসের মুখে। পরিবহন ব্যবসা ধ্বংস হইলে আমরা হাজার হাজার শ্রমিকRead More
সমাজ সেবক আলমগীর ঢালী’র মৃত্যুতে জেলা উন্নয়ন পরিষদের শোক
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সমাজ সেবক ভাদুঘর নিবাসী আলমগীর হোসেন ঢালী এর মৃত্যুতে জেলা উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক মোখলেসুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রাফি এবং সংগঠনের সদর উপজেলা ও পৌর শাখা পরিষদসহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ গভীর ভাবে শোকাহত হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে এ সমাজ সেবকের পরিবারবর্গের প্রতিও জানানো হয়েছে সমবেদনা। সমাজ সেবক আলমগীর ঢালী মৃত্যুবরণ করায় জেলাবাসী মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছে। যা আর কোনদিনই পুরণ করা সম্ভব নয় বলেও শোক বার্তায় উল্লেখ করা হয়েছে। জেলা মৎস্যজীবি লীগের শোকব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সহ সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ভাদুঘর নিবাসী আলমগীরRead More
তুচ্ছ ঘটনা :: সরাইলে সংর্ঘষে ওসিসহ আহত অর্ধশতাধিক ,আসামী আড়াই শতাধিক
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরাইলের শাহবাজপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে হয়েছে। প্রায় এক ঘন্টার ও অধিক সময় বন্ধ ছিল ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল। গুলিবিদ্ধ হয়েছে একাধিক লোক। আহত হয়েছে ওসি সহ আট পুলিশ সদস্য। গত শনিবার রাতে উপজেলার শাহবাজপুর গ্রামে মহাসড়কের প্রথম গেইট এলাকায় উত্তর ও দক্ষিণ পাড়ার বাসিন্ধাদের মধ্যে ভয়াবহ এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে খরচ করতে হয়েছে ৫২ রাউন্ড রাবার বুলেট। পুলিশ ওই গ্রামের দুই শতাধিক লোকের বিরুদ্ধে মামলা করেছে। গ্রেপ্তার হয়েছে তিন জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর ওRead More
তুচ্ছ ঘটনা :: সরাইলে সংর্ঘষে ওসিসহ আহত অর্ধশতাধিক ,আসামী আড়াই শতাধিক
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরাইলের শাহবাজপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে হয়েছে। প্রায় এক ঘন্টার ও অধিক সময় বন্ধ ছিল ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল। গুলিবিদ্ধ হয়েছে একাধিক লোক। আহত হয়েছে ওসি সহ আট পুলিশ সদস্য। গত শনিবার রাতে উপজেলার শাহবাজপুর গ্রামে মহাসড়কের প্রথম গেইট এলাকায় উত্তর ও দক্ষিণ পাড়ার বাসিন্ধাদের মধ্যে ভয়াবহ এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে খরচ করতে হয়েছে ৫২ রাউন্ড রাবার বুলেট। পুলিশ ওই গ্রামের দুই শতাধিক লোকের বিরুদ্ধে মামলা করেছে। গ্রেপ্তার হয়েছে তিন জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর ওRead More
জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা
গতকাল বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা ছাত্রকল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমান তানিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, এএসপি সদর সার্কেল শাহরিয়ার আলম মামুন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইসRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক ফিষ্টুলা দিবস উদযাপিত
গত ২৩ মে শনিবার ছিল আর্ন্তজাতিক ফিষ্টুলা দিবস। এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জনের মাধ্যমে এবং ইউএনএফপিএ (টঘঋচঅ) এর অর্থায়নে এবং বিডব্লিউএইচসি (ইডঐঈ) এর সার্বিক সহায়তায় বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার। মূল প্রবন্ধ পাঠ করেন সরাইল উপজেলা কমপ্লেক্সে অব্স এন্ড গাইনী জুনিয়র কনসালটেন্ট ডাঃ হালিমা নাজনীন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, এমওডিসি, আরএমও ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সভায় বক্তাগণ ফিষ্টুলা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এ ব্যাপারে জনগণের মাঝে সচেতনতাRead More
বিভিন্ন সংগঠনের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা প্রদান
গত ২৪ মে ২০১৫ ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা, সরকারি মডেল গার্লস হাইস্কুল, সম্মানিত আলেম ওলামা ও যুব সম্প্রদায় পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম-সেবা(বার) ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন। জেলা ক্রীড়া কর্তৃক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার জনাব মাহাবুবুল বারী চৌধুরী মন্টুসহ আরো অনেকে। এছাড়া সরকারি মডেল গার্লস হাইস্কুল কর্তৃক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অপরদিকে সম্মানিত আলেম ওলামা কর্তৃক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতRead More



















