Main Menu

সমাজ সেবক আলমগীর ঢালী’র মৃত্যুতে জেলা উন্নয়ন পরিষদের শোক

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সমাজ সেবক ভাদুঘর নিবাসী আলমগীর হোসেন ঢালী এর মৃত্যুতে জেলা উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক মোখলেসুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রাফি এবং সংগঠনের সদর উপজেলা ও পৌর শাখা পরিষদসহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ গভীর ভাবে শোকাহত হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে এ সমাজ সেবকের পরিবারবর্গের প্রতিও জানানো হয়েছে সমবেদনা। সমাজ সেবক আলমগীর ঢালী মৃত্যুবরণ করায় জেলাবাসী মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছে। যা আর কোনদিনই পুরণ করা সম্ভব নয় বলেও শোক বার্তায় উল্লেখ করা হয়েছে।

জেলা মৎস্যজীবি লীগের শোক
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সহ সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ভাদুঘর নিবাসী আলমগীর হোসেন ঢালী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জেলা ্আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আরাফাতসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares