Main Menu

জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা

[Web-Dorado_Zoom]

গতকাল বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা ছাত্রকল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমান তানিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, এএসপি সদর সার্কেল শাহরিয়ার আলম মামুন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডঃ মোঃ লোকমান হোসেন, রেদোয়ানুল হক মনি, শাহীনুর রহমান শাহীন, মুক্তি খান, সামসুদ্দিন জুয়েল, এস. কে বাবু, আনিছুর রহমান চৌধুরী, আবুল হাশেম ছোটন, ঝুমা জাহান, শরিফ আহমেদ প্রমুখ। সংবর্ধনার জবাবে পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার দ্বয় আবেগ তাড়িতকন্ঠে তাদের অনুভুতি ব্যক্ত করেন। তারা কর্মকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়াবাসীর সকলপ্রকার সহযোগিতার কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares